04/02/2026
শাহিয়ান সরদারের অর্থায়নে দিরাই সুপার লীগ ২০২৬–এ আমাদের যাত্রা আজ এখানেই শেষ।
এই মৌসুমে আমরা শেষ করেছি পঞ্চম অবস্থানে।
শুরুটা ছিল কঠিন।প্রথম ম্যাচের হার আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল। সেই জায়গা থেকে কোয়ালিফাই করা ছিল প্রায় অসম্ভব।
কিন্তু আমরা হার মানিনি।শেষের ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে জয় তুলে নিয়ে আমরা প্রমাণ করেছি—
ইলেভেন স্টার কখনো সহজে হার মানে না।
এলিমিনেটর রাউন্ডে আরডি বয়জের বিপক্ষে ৩১ রানে হেরে আমরা এবারের সুপার লীগ থেকে বিদায় নিয়েছি।
হয়তো ট্রফি ধরা হয়নি,
কিন্তু আত্মসম্মান, লড়াই আর ঐক্য—সবকিছু নিয়েই আমরা মাঠ ছেড়েছি।
এবারের দলটা ছিল আলাদা।দলের নিয়মিত প্লেয়ার ২–৩ জন অনুপস্থিত , বাকিরা সিনিয়র–জুনিয়রের এক সাহসী কম্বিনেশন।আমাদের তরুণ, অনভিজ্ঞ বোলিং ইউনিট সাহসের সঙ্গে লড়েছে, নিজেদের প্রমাণ করেছে।একাধিক বড় রান চেজ করে জয় এনেছে দল।
ব্যাটিংয়ে প্রত্যাশা ছিল আরও বেশি—
কেউ নিয়মিত রান করেছে, কেউ ওঠানামা করেছে—
কিন্তু সবাই চেষ্টা করেছে, সবার চেষ্টাই ছিল টিমের জন্য।
এই সুপার লীগে আমরা খেলেছি ১০টি ম্যাচ—
৬টি জয়, ৪টি হার।এই সংখ্যাগুলোর ভেতর লুকিয়ে আছে ঘাম, কষ্ট আর বিশ্বাসের গল্প।
বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই
আমাদের টিম ম্যানেজার শাহিয়ান সরদারকে।
মাঠে না খেলেও যিনি প্রতিটা ম্যাচ জিতেছেন নীরবে।
প্লেয়ার ম্যানেজমেন্ট, লজিস্টিক সাপোর্ট, টিমের প্রতিটি প্রয়োজনে পাশে থাকা—
প্রবাসের কর্মব্যস্ত জীবন থেকে নিজের মূল্যবান সময় বিলিয়ে দিয়েছেন,শুধু একটি নামের জন্য—ইলাভেন স্টার ❤️
আপনার এই ত্যাগ আমরা শ্রদ্ধার সাথে সম্মান করি।
মাঠে আমাদের প্লেয়াররা লড়াই করে,
আর মাঠের বাইরে আমাদের শক্তি—আমাদের প্রবাসী ভাইয়েরা।
যাদের ভালোবাসা, সাপোর্ট আর বিশ্বাস ছাড়া এই পথচলা সম্ভব হতো না।
দলের যে কোনো প্রয়োজনে যারা নিঃশর্তভাবে পাশে দাঁড়ান—
আপনাদের অবদান ইতিহাস হয়ে থাকবে।
আজ আমরা বিদায় নিয়েছি ঠিকই,
কিন্তু গল্পটা এখানেই শেষ না।
এই বিদায় আমাদের শেখাবে, শক্ত করবে, এক করবে।
খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়ে, অভিজ্ঞতাকে পাথেয় করে।
আগামী মৌসুমে ইলাভেন স্টার আরও দুর্দান্তভাবে কামব্যাক করবে, ইনশাআল্লাহ। ⭐
সব খেলোয়াড়, সাপোর্টার ও প্রবাসী ভাইদের প্রতি
রইলো হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও ধন্যবাদ। 💚
ইলাভেন স্টার—আমরা আবার ফিরবো। আরও শক্ত হয়ে। ❤️❤️