16/10/2026
মাধবদী এস.পি. ইনস্টিটিউশনের ২০১০ ব্যাচের সকল সহপাঠীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভকামনা ও অভিনন্দন। 💚💙
মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় সহপাঠী মোহাম্মদ ইলিয়াস মাস্টারকে তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলতা দান করেন এবং মানুষের সেবা করার তৌফিক দান করেন। তাঁর সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে যেন এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন।
আমরা বিশ্বাস করি, তাঁর হাত ধরে গড়ে উঠবে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত সমাজ। তাঁর আগামী দিনের পথচলা হোক সফল ও কল্যাণময়।
দোয়া ও ভালোবাসা রইল প্রিয় সহপাঠীর জন্য। 🤲💚
মাধবদী এস.পি. ইনস্টিটিউশন ২০১০ ব্যাচ
বন্ধুত্ব অটুট, শুভকামনা অবিরাম। ❤️