Godairchar Tigers Cricket Club

Godairchar Tigers Cricket Club Official Cricket Team of Godairchar
Passion • Power • Pride
Bron to Roar
Godairchar

গদাইরচর টাইগার্স ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে একটি জনসচেতনতামূলক বার্তা: 🚨মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি।
04/07/2026

গদাইরচর টাইগার্স ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে একটি জনসচেতনতামূলক বার্তা: 🚨

মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি।

তারিখ: ৩০ জুন, ২০২৬বরাবর,১. মাননীয় জেলা প্রশাসক, নরসিংদী।২. সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, নরসিংদী।বিষয়: নরসিংদীর ঐ...
29/06/2026

তারিখ: ৩০ জুন, ২০২৬
বরাবর,
১. মাননীয় জেলা প্রশাসক, নরসিংদী।
২. সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, নরসিংদী।
বিষয়: নরসিংদীর ঐতিহ্যবাহী ক্রীড়া ব্যক্তিত্ব ও ফুটবল সংগঠক মোঃ বাকির মোল্লা-কে বিশেষ সম্মাননা ও স্বীকৃতি প্রদানের আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমাদের নরসিংদী জেলার গদাইর চর মধ্যপাড়ার (ঐতিহ্যবাহী মোল্লা পরিবার) মরহুম এমদাদুল হক মোল্লার সন্তান মোঃ বাকির মোল্লা (বয়স প্রায় ৬০ বছর) একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া ব্যক্তিত্ব। তিনি সুদীর্ঘকাল ধরে নরসিংদীর স্থানীয় ফুটবল অঙ্গনে খেলোয়াড়, রেফারি, সংগঠক এবং বিচারক হিসেবে নিঃস্বার্থভাবে অবদান রেখে চলেছেন।
পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মর্যাদা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া ছাড়াই তিনি সারাজীবন নিজেকে ফুটবলের উন্নয়নে বিলিয়ে দিয়েছেন। বর্তমানেও তিনি তরুণ ও কিশোরদের ফুটবলের কৌশল শেখানো, স্কুল-কলেজ ও আন্তঃউপজেলা পর্যায়ের খেলায় খেলোয়াড়দের মাঠে থেকে প্রতিনিয়ত উৎসাহ জুগিয়ে যাচ্ছেন।
দুঃখের বিষয়, খেলাধুলার প্রতি তাঁর এই অসাধারণ নিষ্ঠা ও দীর্ঘদিনের অবদানের কোনো প্রাতিষ্ঠানিক বা সরকারি স্বীকৃতি তিনি আজও পাননি। একজন প্রকৃত ক্রীড়াপ্রেমীকে তাঁর জীবদ্দশায় মূল্যায়ন করা আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।
অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, নরসিংদীর ক্রীড়াঙ্গনে মোঃ বাকির মোল্লার এই দীর্ঘদিনের অবদানকে মূল্যায়ন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁকে একটি উপযুক্ত সম্মাননা বা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করতে আপনার সদয় সুদৃষ্টি কামনা করছি। এতে ভবিষ্যৎ প্রজন্মও খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং সমাজ মাদক ও অবক্ষয় থেকে দূরে থাকবে।
বিনীত,
নরসিংদীর গদাইরচর ও সচেতন যুবসমাজের পক্ষে - গদাইরচর টাইগার্স ক্রিকেট ক্লাব

#বাকির_মোল্লা #ফুটবল #নরসিংদী #গদাইরচর #ক্রীড়াব্যক্তিত্ব #সম্মাননা #যুবসমাজ #খেলাধুলা

গদাইরচর বেকার সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের সকলকের পরিচিত ইসমাইল হোসাইন। আপনার বেকারত্ব জীবন আগামী প্রজন্মের ...
26/06/2026

গদাইরচর বেকার সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের সকলকের পরিচিত ইসমাইল হোসাইন। আপনার বেকারত্ব জীবন আগামী প্রজন্মের অনুপ্রেরণা! অভিনন্দন ❤️🎉

গদাইরচর বেকার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে জানাই অভিনন্দন। ❤️🎉
25/06/2026

গদাইরচর বেকার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে জানাই অভিনন্দন। ❤️🎉

২০১৯ সালের এইদিনে...'He is human, Shakib is officially human!' ক্রিকেট বিশ্বের ১৯ তম ব্যাটার  এবং প্রথম বাংলাদেশি হিসেবে...
25/06/2026

২০১৯ সালের এইদিনে...
'He is human, Shakib is officially human!'

ক্রিকেট বিশ্বের ১৯ তম ব্যাটার এবং প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান।

১০০০ রানের সঙ্গে সাকিব এই দিনে পেরিয়ে যান বিশ্বকাপের ৩০ উইকেটও। অসংখ্য রথীমহারথী খেলেছেন ক্রিকেট বিশ্বকাপ অথচ আমাদের সাকিব একমাত্র ক্রিকেটার যার হাজারের বেশি রান ও ত্রিশের বেশি উইকেট রয়েছে।

বিশ্বকাপে দুটি শতক ও দুবার চার বা এর বেশি উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার হোন সাকিব।

যৌথভাবে বিশ্বকাপে সর্বাধিকবার একই ম্যাচে পঞ্চাশোর্ধ রান ও দুইয়ের অধিক উইকেট নেওয়া ক্রিকেটার হোন সাকিব। চারবার গড়েন সাকিব এই কীর্তি, ভারতের যুবরাজও চারবার।

এইদিনে সাকিব ক্রিকেট ইতিহাসের একমাত্র অলরাউন্ডার বনে যান যে নির্দিষ্ট এক বিশ্বকাপে ৪০০ এর বেশি রান ও ১০ এর অধিক উইকেট নিয়েছেন। পরে অবশ্য রান পেরিয়ে যায় ৬০০ তে।

সাকিবের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট প্রাপ্তি। একইসঙ্গে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট শিকার সাকিবের।

যুবরাজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে একই ম্যাচে ৫০ রান ও ৫ উইকেটের কৃতিত্ব দেখান সাকিব।

যুবরাজ ও কপিল দেবের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে একই বিশ্বকাপে সেঞ্চুরি ও ম্যাচে পাঁচ উইকেট পান সাকিব।

বাংলাদেশের প্রথম জুটি হিসেবে সাকিব-মুশফিক ওয়ানডে ক্রিকেটে ৩০০০ রান স্পর্শ করে।

১০-১-২৯-৫, সাকিব করেছেন নিজের ক্যারিয়ারের, দলের বিশ্বকাপ ইতিহাসের সেরা বোলিং। নিজের ৬০ বলের মধ্যে ৪০ বল দিয়েছিলেন ডট।

সাকিবের ওয়ানডে ক্যারিয়ারের ২১ তম, বিশ্বকাপের তৃতীয় ম্যান অব দ্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ পায় ৬২ রানের জয়।

ম্যাচের আগে আফগান অধিনায়ক গুলবদিন নাইব প্রেস কনফারেন্সে বলেছিলেন, 'হাম তো ডুবে হ্যা সানাম, তুমে ভি লেকে ডুবেঙ্গে!' বাংলাদেশকে ডোবাতে গিয়ে আফগানিস্তানই ডুবে গেছে 'সাকিব' নামের মহাসমুদ্রে।

এই ম্যাচেই সাকিব বাউন্ডারিতে চার বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে ধারাভাষ্যকার ইয়ান স্মিথ জানান, 'He is human, Shakib is officially human'

আসলেই তো। এতো কীর্তি গড়েও চার না বাঁচাতে পারা সাকিব মানুষই। তবে অন্য আট দশজনের চেয়ে আলাদা নিশ্চয়!

আজকে গদাইরচর বনাম জোয়ারিয়াকান্দা ম্যাচ চলাকালীন সময়। 🏏পরবর্তীতে বৃষ্টির জন্য ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ❤️
13/06/2026

আজকে গদাইরচর বনাম জোয়ারিয়াকান্দা ম্যাচ চলাকালীন সময়। 🏏

পরবর্তীতে বৃষ্টির জন্য ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ❤️

12/06/2026

আজকে সকাল ১০ টায় গদাইরচর বনাম জোয়ারিয়াকান্দা ক্রিকেট ম্যাচ শুরু হবে। 🏏

স্থান: জোয়ারিয়াকান্দা প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন।

আপনি শুধু একজন ক্রিকেটার নন, একটি যুগের নাম! শুভ জন্মদিন Shakib Al Hasan ❤️🏏
24/03/2026

আপনি শুধু একজন ক্রিকেটার নন, একটি যুগের নাম! শুভ জন্মদিন Shakib Al Hasan ❤️🏏



মিরপুরে শিলা বৃষ্টি, আলহামদুলিল্লাহ। 🏏
13/03/2026

মিরপুরে শিলা বৃষ্টি, আলহামদুলিল্লাহ। 🏏

25/02/2026

মাধবদি বাজার বড় মসজিদ



Address

Madhabdi

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Godairchar Tigers Cricket Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category