04/11/2026
🔴 সাফ চ্যাম্পিয়নশীপে ভারতীয় ফুটবল দলের আগমণে কিছুটা স্বস্তির খবর আসছে ক্রিকেট দলের জন্য।
আলোচিত বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সিরিজটি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। আগামী জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহে সিরিজটি শেষ করে দেশে ফিরতে পারে টিম ইন্ডিয়া। সূত্রের বরাত থেকে জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজে থেকেই বাংলাদেশের এই সিরিজটি আগের থেকে বেশ আগ্রহ প্রকাশ করেছে। এমনকি সিরিজের আয়োজন ও সূচি নিয়েও নিজে থেকে এগিয়ে এসেছে টিম ইন্ডিয়া।
তবে ধারণা করা হচ্ছে গত আইপিএলে বাংলাদেশে সম্প্রচার বন্ধ থাকায় ভালো একটা লোকসান গুনতে হয়েছিলো ব্রডকাস্টিং কোম্পানি কে। আইপিএলের আগে সিরিজটি আয়োজনে মাধ্যমে সবকিছু ঠান্ডা করার ব্যবস্থা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।