ফুটবল লাইভ ম্যাচ

ফুটবল লাইভ ম্যাচ ফুটবল লাইভ ম্যাচ ২০২৬ 🎬🎥🔴🇮🇷

21/08/2026

আবারও একটা ব্লান্ডার! আবারও একটা ভুল সিদ্ধান্ত নিল ভারতীয় ফুটবল ফেডারেশন! 🤦‍♂️

আগামী 3 অক্টোবর ব্রাজিল বনাম ভারত ম্যাচ আয়োজিত হচ্ছে কলকাতায়। এবং ঐ একই সময়ে (24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর) ইন্দোনেশিয়ার মাটিতে আয়োজিত হচ্ছে ফিফা আসিয়ান কাপ (প্রিমিয়ার ডিভিশন)। এই টুর্নামেন্টে ভারতকে ইনভাইট করা হয়েছিল অংশগ্রহণ করার জন্য। ভারতের গ্রুপের অপর তিন প্রতিপক্ষ ছিল ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। সর্বমোট চারটে ম্যাচ খেলার সুযোগ ছিল ভারতের সামনে, তা-ও তুলনায় শক্তিশালী বা সমমানের প্রতিপক্ষের সঙ্গে! কিন্তু না, ভারত শেষমেশ টুর্নামেন্ট থেকে নামই প্রত্যাহার করে নিল ঐ ব্রাজিল ম্যাচের চক্করে!

যখনই ভাবি যে ভাল কিছু হচ্ছে, তখনই হতাশ করে ভারতীয় ফুটবল ফেডারেশন! ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা মানছি। এই ম্যাচ থেকে প্রচুর বিজনেসও হবে, সেটাও মানছি! কিন্তু এই একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললেই কি আমূল বদলে যাবে ভারতীয় ফুটবলের মানচিত্র? আসিয়ান কাপের মতো একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলার সুযোগ কেউ কীভাবে হাতছাড়া করে? চাইলেই ভারতের বয়সভিত্তিক (U23) দলকে প্রস্তুত করা যেতে পারত, যারা সিনিয়র দলের থেকে বেশ ভালই খেলে! কিন্তু না! নামই প্রত্যাহার করে নিল! দেখে মনে হচ্ছে, আমাদের ফেডারেশন কম্পিটিটিভ টুর্নামেন্টে দল পাঠাতে ভয় পায়! ইউনিটি কাপে হারের পর তো তা-ই মনে হচ্ছে! শুধুই ফ্রেন্ডলি আর ফ্রেন্ডলি! সাম্প্রতিক অতীতে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে ভয়াবহ ব্যর্থতা দেখেও শিক্ষা হয়নি ফেডারেশনের! এই সিঙ্গাপুরকেই তো দু'বারের দেখায় একবারও হারাতে পারেনি ভারত!

ইতিমধ্যেই এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এরা! এবার আসিয়ান কাপ থেকেও সরে এল! অনূর্ধ্ব-15 বিশ্বকাপে খেলা নিয়েও খুব একটা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না! কী আর বলি! ব্রাজিলের ম্যাচটা নিয়ে প্রচণ্ড উৎসাহী ছিলাম! কিন্তু এই নাম প্রত্যাহারের খবরটা শোনার পর থেকে ব্রাজিল-ভারত ম্যাচ নিয়েও আগ্রহটা কমে গেল! মানুষ যখন ভবিষ্যত দেখতে পায়, তখন বাস্তবতা ছেড়ে আকাশ ছোঁয়ার স্বপ্নকে অলীকই মনে হয়!

আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করা খুব খারাপ সিদ্ধান্ত! খুবই খারাপ সিদ্ধান্ত! 👎

21/08/2026

ভারতের জায়গায় ফিফা আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ

21/08/2026

ที่อยู่

খুলনা
Khon Kaen
123113

แจ้งเตือน

รับทราบข่าวสารและโปรโมชั่นของ ফুটবল লাইভ ম্যাচผ่านทางอีเมล์ของคุณ เราจะเก็บข้อมูลของคุณเป็นความลับ คุณสามารถกดยกเลิกการติดตามได้ตลอดเวลา

ทางลัด

แชร์