Football Universe

Football Universe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Football Universe, Sport & recreation, King Naif Street (42) Opposite of Girls College, Al-rawdha, Dammam.
(3)

⚽ For the game, For Football ⚽

📢 News | 🎙️ Podcasts | 🎥 Interviews | 📊 Analysis | 🎞️ Highlights | ✍️ Features | 🧠 Opinions | 📷 Visuals | 🌆 Event | 🎲 Prediction

ফিলিপে মেলোর মতে - "আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে ভালো দল নয় ।" 🇧🇷🔥 আপনার মত কি !?
10/06/2026

ফিলিপে মেলোর মতে - "আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে ভালো দল নয় ।" 🇧🇷🔥 আপনার মত কি !?

ফাইনালি, বিশ্বকাপের ঠিক আগের ফ্রেন্ডলি ম্যাচে পর্তুগালের ড্রিম মিডফিল্ড ট্রায়ো নেভেস-ভিতিনহা-ফার্নান্দেস একসাথে স্টার্ট ...
10/06/2026

ফাইনালি, বিশ্বকাপের ঠিক আগের ফ্রেন্ডলি ম্যাচে পর্তুগালের ড্রিম মিডফিল্ড ট্রায়ো নেভেস-ভিতিনহা-ফার্নান্দেস একসাথে স্টার্ট করছে।

এই তিনজন মিডফিল্ড ট্রায়ো হয়ে পর্তুগালের হয়ে লাস্ট খেলছিলো সম্ভবত গত বছরে।

আজ একটা বিষয় ইন্টারেস্টিং থাকবে কার রোল কেমন হয়। গত ম্যাচে ব্রুনোকে মার্টিনেজ প্রথম হাফে তেমন একটা ম্যাচে ইনভলভ করেনি, বক্সের আশেপাশেই রাখছিলো। দ্বিতীয় হাফে তাকে ডিপে নামার লাইসেন্স দেয়া হয়েছিলো, সে খেলা কন্ট্রোল করে গোলও করছে।

এই মিডফিল্ডে জোয়াও নেভেস ডেস্ট্রয়ার হবে, ভিতিনহার মেইন দায়িত্ব থাকবে খেলা কন্ট্রোলে রাখা, বাট তার থ্রু বলও কিন্তু ডেডলি। ব্রুনোর ক্ষেত্রে মেইন দায়িত্ব ক্রিয়েটিভ থ্রু বল প্রোভাইড করা হলেও ভিতিনহার মতো সেও ম্যাচে ইনভলভড থাকবে - এটাই আমার এক্সপেক্টেশন।

প্রতিপক্ষ নাইজেরিয়ার মতো কঠিন দল, সুতরাং এই তিনজনের কম্বিনেশন কীভাবে কাজ করে সেটা দেখাটা আরো ইন্টারেস্টিং হবে।

HT: Portugal 1-1 Nigeria 🇳🇬🇵🇹⚽️ Neto 🇵🇹⚽️ Adams 🇳🇬
10/06/2026

HT: Portugal 1-1 Nigeria 🇳🇬🇵🇹
⚽️ Neto 🇵🇹
⚽️ Adams 🇳🇬

🏆 2026 FIFA World Cup🇺🇸 United States🇲🇽 Mexico🇨🇦 Canada🔹 প্রথমবার ৪৮ দল🔹 প্রথমবার ৩ দেশ হোস্ট🔹 শুরু: ১১ জুন ২০২৬---🏆 203...
10/06/2026

🏆 2026 FIFA World Cup
🇺🇸 United States
🇲🇽 Mexico
🇨🇦 Canada
🔹 প্রথমবার ৪৮ দল
🔹 প্রথমবার ৩ দেশ হোস্ট
🔹 শুরু: ১১ জুন ২০২৬
---
🏆 2030 FIFA World Cup
🇪🇸 Spain
🇵🇹 Portugal
🇲🇦 Morocco
🔹 ইউরোপ + আফ্রিকা যৌথ আয়োজন
🔹 শতবর্ষ উদযাপন ম্যাচ যাবে দক্ষিণ আমেরিকায়:
🇺🇾 Uruguay
🇦🇷 Argentina
🇵🇾 Paraguay
---
🏆 2034 FIFA World Cup

🇸🇦 Saudi Arabia

🔹 একক দেশ আয়োজক
🔹 মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ আয়োজন

🚨🚨 চেলসি প্রায় £১০০ মিলিয়ন দিয়ে Chelsea থেকে Arda Güler-কে দলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা Xabi Alonso-এর অনুরোধে কর...
10/06/2026

🚨🚨 চেলসি প্রায় £১০০ মিলিয়ন দিয়ে Chelsea থেকে Arda Güler-কে দলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা Xabi Alonso-এর অনুরোধে করা হতে পারে।

🇹🇷 তুরস্কের এই তরুণ মিডফিল্ডারকে Real Madrid-এর অন্যতম বড় প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। তবে বর্তমানে রিয়াল মাদ্রিদের এই ২১ বছর বয়সী খেলোয়াড়কে এই গ্রীষ্মে বিক্রি করার কোনো পরিকল্পনা নেই।

Arsenal এবং Liverpool-ও তার পরিস্থিতি নজরে রাখছে, কিন্তু জানা গেছে যে গুলের নিজের অগ্রাধিকার হলো এখনই রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়া।

সূত্র: SportsBoom

বিশ্বকাপে অংশগ্রহণকারী কোনো দলই শতভাগ স্বয়ংসম্পূর্ণ নয়। প্রতিটি দলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। ব্রাজিলের যেমন ফুলব্যা...
10/06/2026

বিশ্বকাপে অংশগ্রহণকারী কোনো দলই শতভাগ স্বয়ংসম্পূর্ণ নয়। প্রতিটি দলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। ব্রাজিলের যেমন ফুলব্যাক পজিশনে প্রশ্ন রয়েছে, তেমনি আর্জেন্টিনার উইংয়ে, ফ্রান্সের মিডফিল্ডে, আর জার্মানি ও স্পেনের সেন্টার ফরোয়ার্ড পজিশনে ঘাটতি দেখা যায়।

তবে বিশ্বকাপ জিততে শুধু বিশ্বমানের তারকায় ভরা স্কোয়াডই যথেষ্ট নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোচের কৌশল, দর্শন এবং সেই কৌশলের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সক্ষমতা। আরিয়েন রবেন, ওয়েসলি স্নাইডার ও রবিন ভ্যান পার্সির মতো তারকারাও নেদারল্যান্ডসকে বিশ্বকাপ এনে দিতে পারেননি। অথচ এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এমিলিয়ানো মার্টিনেজদের মতো তুলনামূলক কম আলোচিত খেলোয়াড়দের নিয়েই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। কারণ তারা কোচের পরিকল্পনা ও দর্শনের সঙ্গে নিখুঁতভাবে নিজেদের মানিয়ে নিতে পেরেছিল।

কার্লো আনচেলত্তি এমন একজন কোচ, যিনি পেপ গার্দিওলা বা লুইস এনরিকের মতো নির্দিষ্ট কোনো সিস্টেম খেলোয়াড়দের ওপর চাপিয়ে দেন না। বরং তিনি খেলোয়াড়দের স্বাভাবিক দক্ষতা ও বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে তাদের সেরাটা বের করে আনেন। পাশাপাশি প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে ম্যাচভিত্তিক পরিকল্পনা সাজান।

২০২৩/২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর ঘটনাই তার সবচেয়ে বড় উদাহরণ। সেই মৌসুমে দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ডেভিড আলাবা ও এদের মিলিতাও দীর্ঘ সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন। গোলরক্ষক থিবো কোর্তোয়াও ছিলেন না। করিম বেনজেমা আগেই দল ছেড়েছিলেন। তারপরও মেন্ডি, লুকাস ভাসকেজ, নাচো এবং লুনিনদের মতো খেলোয়াড়দের নিয়ে তিনি রিয়াল মাদ্রিদকে ইউরোপের সেরা আসরের শিরোপা এনে দেন। পথিমধ্যে ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখসহ ইউরোপের শক্তিশালী দলগুলোকে হারিয়েছিলেন। যা অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য।

তাই ব্রাজিলের যেসব সমর্থক একের পর এক খেলোয়াড়ের ইনজুরিতে হতাশ হয়ে পড়ছেন, তাদের বলবো— কার্লো আনচেলত্তির উপর আস্থা রাখুন। তার অভিজ্ঞতা, কৌশল এবং খেলোয়াড়দের সেরাটা বের করে আনার ক্ষমতাই ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি।
ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তি আছেন বলেই সমর্থকদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আশা করা যায়, তিনি জাতিকে নিরাশ করবেন না।

TRUST YOU DON 🇧🇷🏆

বিশ্বকাপ ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে উদ্বোধনী ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন উইলটন পেরেইরা ! 🇧🇷 গ্লোবোর ম...
10/06/2026

বিশ্বকাপ ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে উদ্বোধনী ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন উইলটন পেরেইরা ! 🇧🇷 গ্লোবোর মতে, ফিফার কাছে ব্রাজিলের গুরুত্ব বোঝাতে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা !!😌❤️

ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে প্রায় সব দলেরই এক মাসের একটা ধকল যায়। বিভিন্ন মহাদেশ আর অঞ্চল থেকে সব দল বাহিরের দেশে থাকার ...
10/06/2026

ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে প্রায় সব দলেরই এক মাসের একটা ধকল যায়। বিভিন্ন মহাদেশ আর অঞ্চল থেকে সব দল বাহিরের দেশে থাকার জন্যে সেখানকার পরিবেশ, কালচার, ওয়েদার, ফুড সবকিছুর সাথেই খাপ খাইয়ে চলা লাগে।

যে জিনিসটা সবাইকে সবচে বেশি এফেক্ট করে সেটা হচ্ছে ফুড হ্যাবিট। এতদিন অপরিচিত একটা দেশে সেখানকার খাবারের সাথে এডজাস্ট করে বিশ্বকাপের মতো আসরে কম্পিট করা সেনসিটিভ বিষয়।

এজন্যে এবার আবারো শিরোনামে নরওয়ে।

স্ক্যান্ডিনেভিয়া কান্ট্রি হিসেবে অলরেডি ওয়েদার নিয়ে ভালোই হিসাব নিকাশে পড়তে হয়েছে ওডেগার্ড হাল্যান্ড কে।

প্রিপ্ল্যান হিসেবে নিজেদের সাথে ৩০০ কেজি মাছ, ১১৬ কেজি লোকাল চিজ আর নিজেদের ফ্রেশ লোকাল অরেঞ্জ নিয়ে যাচ্ছে ভাইকিংরা।

অচেনা পরিবেশে নিজেদের পরিচিত টেস্ট সবসময় পাওয়া যায়। ম্যাচে ঠিকঠাক মতো ফোকাস করতে পারে। এছাড়া সাথে নিয়ে গেছে অথেনটিক নরওয়েজিয়ান শেফদেরও।

এর আগে এমন ঘটনা দেখা গেছে কাতার বিশ্বকাপে। যেখানে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের সাথে কয়েকশ কেজি গরুর মাংস নিয়ে যায়। যেন অচেনা জায়গাতেও নিজেদের চেনা স্বাদ ধরে রেখে খেলায় ফোকাস দিতে পারে।

আইডিয়াটাও কাজে দেয় ঠিক মতো। এবার আর্জেন্টিনার পথেই হাঁটছে নরওয়েজিয়ানরা।

কর্তোয়া মাদ্রিদে থাকা অবস্থায় ( অ্যাটলেটিকো লোন স্পেল) ক্যারোলিন মাদ্রিদে গিয়েছিল। সেখানেই এই ঘটনা (চিটিং) ঘটে। জানতে...
10/06/2026

কর্তোয়া মাদ্রিদে থাকা অবস্থায় ( অ্যাটলেটিকো লোন স্পেল) ক্যারোলিন মাদ্রিদে গিয়েছিল। সেখানেই এই ঘটনা (চিটিং) ঘটে।

জানতে পারার পর আমার মাথার উপর বাজ ভেঙে পড়েছিল। কারণ কর্টোয়া আমার বন্ধু ছিল , জাতীয় দলে টিমমেট ছিলো।

এই ঘটনার পর ম্যানেজার এসে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কর্তোয়ার সাথে এক টিমে খেলতে কমফোর্টেবল কিনা, নাহয় ওকে বাদ দিয়ে দিবে।

কিন্তু আমি স্বার্থপর না, আমি জানতাম যে কর্তয়া দারুণ গোলকিপার। আমাদের দলের ওকে দরকার। অন পিচে তাই আমি প্রোফেশনাল থেকেছি।

কিন্তু কর্তয়ার সাথে আমার বন্ধুত্ব টিকেনি আর। ফুটবল আপনাকে সবই দিতে পারে। আবার , যাদেরকে সবচেয়ে বেশি ভরসা করবেন, তাঁদের মুখোশও খুলে দিতে পারে।

🚨 এক্সক্লুসিভ: জর্জ মেন্ডেস জানিয়েছেন, ভিতিনিয়া ও জোয়াও নেভেস রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন না! সপ্তাহান্তে প্রকাশিত তথ...
10/06/2026

🚨 এক্সক্লুসিভ: জর্জ মেন্ডেস জানিয়েছেন, ভিতিনিয়া ও জোয়াও নেভেস রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন না!

সপ্তাহান্তে প্রকাশিত তথ্য অনুযায়ী, João Neves এবং Vitinha দুজনই Paris Saint-Germain-এ থাকছেন এবং Real Madrid-এ যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই।

এজেন্ট Jorge Mendes একান্ত সাক্ষাৎকারে বলেছেন:

> “ভিতিনিয়া এবং জোয়াও কখনোই কারও জন্য বিকল্প ছিলেন না। তারা পিএসজির জন্য সম্পূর্ণ অ-বিক্রয়যোগ্য (non-negotiable)। তারা পিএসজিতে খুবই সুখী এবং ভবিষ্যতেও এখানেই থেকে ট্রফি জিততে থাকবে।”

অর্থাৎ, সাম্প্রতিক সময়ে তাদের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে যে গুঞ্জন উঠেছিল, সেটি কার্যত শেষ হয়ে গেছে।

গ্যালাক্টিকোস? না, তারা প্যারিসিয়ানই থাকছে। ❤️💙

Address

King Naif Street (42) Opposite Of Girls College, Al-rawdha
Dammam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Football Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Football Universe:

Share