01/05/2026
ওমান ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত সিনিয়র ওমান ক্রিকেট টি২০ ডিভিশনাল ২০২৫–২০২৬-এ ধারাবাহিক জয় ও অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে NRB স্পোর্টিং ওমান। সুশৃঙ্খল দলগত খেলা, কৌশলগত দক্ষতা এবং খেলোয়াড়দের নিবেদিত প্রচেষ্টার মাধ্যমে টুর্নামেন্টে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
উক্ত ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখে NRB স্পোর্টিং ওমান সিনিয়র ওমান ক্রিকেট টি১০ লীগেও সমান দৃঢ়তার সাথে অংশগ্রহণ করে সফলতার পরিচয় দিচ্ছে। দলের ধারাবাহিক পারফরম্যান্স খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও মনোবলকে আরও সুদৃঢ় করছে।
এই অগ্রযাত্রা ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে—ইনশা আল্লাহ। Social Club Oman - 95Gulf Overseas Exchange Co. LLC