Perfect Running Group

Perfect Running Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Perfect Running Group, Gabberiya Girls High School Ground, Diamond Harbor.

17/02/2026

লোক কী ভাবল - ওটা নয়,
তুমি কী বানালে - ওটাই ইতিহাস

13/02/2026

💥WBP CONSTABLE💥
রেজাল্ট 18ই ফেব্রুয়ারি
*মোটামুটি এটাই ধরে রাখো, ৯৯ শতাংশ*

12/02/2026

🕰️ডোপামিন কীভাবে তোমাকে অলস বানায় (আর তুমি টেরও পাও না)

তুমি অলস না—তুমি আসলে ডোপামিনে ডুবে আছো।
আর এই নীরব নেশাই ধীরে ধীরে তোমার স্বপ্নগুলোকে ঘুম পাড়িয়ে দিচ্ছে।

ডোপামিন হলো মস্তিষ্কের “ভালো লাগার” কেমিক্যাল। সমস্যা ডোপামিনে না—সমস্যা সহজ ডোপামিনে।
ফেসবুক স্ক্রল, রিলস, শর্টস, গেম, জাঙ্ক ফুড—এগুলো মুহূর্তে আনন্দ দেয়। কিন্তু এই আনন্দের কোনো পরিশ্রম লাগে না। মস্তিষ্ক তখন শেখে:
“কষ্ট কেন করব? আনন্দ তো বিনা পরিশ্রমেই পাচ্ছি!”

ফলাফল কী?
📉 পড়তে বসলে মন বসে না
📉 কাজ শুরু করতে দেরি হয়
📉 ছোট কাজও পাহাড় মনে হয়
📉 বড় লক্ষ্যগুলো ধীরে ধীরে অপ্রয়োজনীয় লাগে

এটাই ডোপামিন ট্র্যাপ।
যত বেশি সহজ আনন্দ, তত কম ধৈর্য।
যত কম ধৈর্য, তত বেশি অলসতা।

কিন্তু একটা সত্য মনে রাখো—
সফল মানুষরা ডোপামিন বন্ধ করে না, ডোপামিনকে দেরি করায়।

তারা আগে কষ্ট নেয়, পরে আনন্দ।
তারা আগে কাজ করে, পরে স্ক্রল করে।
তারা জানে—ডিসিপ্লিন আগে, ডোপামিন পরে।

তুমি কী করতে পারো? (আজ থেকেই শুরু করো)
✔ সকালে ফোন না ধরে ৩০ মিনিট নিজের কাজে দাও
✔ কাজ শেষ হলে নিজেকে ছোট রিওয়ার্ড দাও
✔ পড়াশোনা/কাজকে ছোট টাস্কে ভাগ করো
✔ সপ্তাহে অন্তত ১ দিন “লো ডোপামিন ডে” রাখো

মনে রেখো—
যে ডোপামিন আজ তোমাকে খুশি করছে, সে-ই কাল তোমাকে পিছিয়ে দেবে।
আর যে কষ্ট আজ এড়াচ্ছো, সেটাই কাল তোমাকে ছাড়বে না।

All the Best.... ☺️🙏🏼🧿

11/02/2026

জীবনের প্রতিটি হারানো গল্পই নতুন কোনো শুরুর ইঙ্গিত দেয়। আমরা যখন কোনো প্রাপ্তি হারিয়ে ফেলি বা ব্যর্থতার গ্লানিতে ভেঙে পড়ি, তখন মনে হয় সব বুঝি শেষ হয়ে গেল। কিন্তু প্রকৃতির এই সহজ সত্যটা আমাদের জীবনের ক্ষেত্রেও সমান বাস্তব-ঝরে পড়া ফুল যেমন মাটিতে মিশে গিয়ে আগামীর নতুন চারাগাছের জন্য শক্তি জোগায়, আমাদের জীবনের প্রতিটি বিচ্ছেদ বা পরাজয়ও তেমনি আমাদের ভেতরে এক নতুন এবং শক্তিশালী সত্তার জন্ম দেয়।

আজ যা আপনার চোখে ধ্বংস বা প’তন, কাল তা-ই আপনার সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। তাই কোনো কিছু হারিয়ে গেলে বা ভেঙে পড়লে আশা ছাড়তে নেই। মায়ার এই চাদর ছিঁড়ে একদিন ঠিকই নতুন সম্ভাবনা জেগে উঠবে। ধৈর্য ধরুন, কারণ আজকের এই নিঃশেষ হয়ে যাওয়াটুকুই আপনাকে আগামীর সুন্দর একটি ভোরে পৌঁছে দেওয়ার প্রস্তুতি।🩶

08/02/2026

কাউকে Rose 🌹 দাও বা না দাও,
নিজের প্রস্তুতিকে সময় রোজ (প্রতিদিন) দিও !!! এই প্রমিজটাই নিজেরা নিজেদের করো...

02/02/2026

সকল মাধ্যমিক পরীক্ষার্থী কে জানাই Perfect Running Group এর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। তোমরা তোমাদের সেরাটা দিয়ে এসো।

SSC Group C,Group D official notification, সবাই রেডী তো??
29/01/2026

SSC Group C,Group D official notification, সবাই রেডী তো??

28/01/2026

হতাশা হওয়ার কিছু নেই, এখন থেকে যুদ্ধের জন্য (K.P)তৈরি হও, ঐ সময় সহজে জিতবে!

যারা  পুলিশ এর মাঠে দুর্বল অনেক দিন সময় দিয়ে ও হচ্ছে না, তাদের কাছে সুবর্ন সুযোগ। তাই আর দেরি নয় পড়াশুনায় মোন দাও, ...
28/01/2026

যারা পুলিশ এর মাঠে দুর্বল অনেক দিন সময় দিয়ে ও হচ্ছে না, তাদের কাছে সুবর্ন সুযোগ। তাই আর দেরি নয় পড়াশুনায় মোন দাও, উজাড় করে দাও। সামনেই এক্সাম রয়েছে, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি। সবাই রেডি হও এক্সাম দেওয়ার জন্যে। আশাকরছি এসএসসি স্বচ্ছতা বজায় রেখে এক্সাম নেবে ও অনেক ছেলের চাকরী পাওয়ার সাদ পূরন হবে।

28/01/2026

যে সমস্ত চাকরী প্রার্থীরা এসএসসি জিডি তে ফাইনাল মেরিটে নাম তুলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু WBP তে চাকরী করার ইচ্ছা না থাকলে দয়া করে ইন্টারভিউ তে আসবেন না, আপনি যেহেতু SSC GD তে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখানেও উত্তীর্ণ হবেন আশা করি, কিন্তু এখানে আপনার মেরিট দেখিয়ে প্লীজ একটা গরীব ছেলের জীবন নষ্ট করবেন না। যদি WBP করতে চান অবশ্যই আসুন, কিন্তু যদি না ইচ্ছে থাকে তাহলে আসবেন না এটা আমাদের Perfect Running Group গ্রুপের পক্ষ থেকে অনুরোধ।

27/01/2026

Kp si ৭০০+ ভেকেন্সি সম্পূর্ণ রেডি হয়ে আছে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে চলে আসবে। সিলেবাস চেঞ্জ হচ্ছে।

Address

Gabberiya Girls High School Ground
Diamond Harbor

Telephone

+917501153882

Website

Alerts

Be the first to know and let us send you an email when Perfect Running Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Perfect Running Group:

Share