Probal Ghosh Cricket Academy

Probal Ghosh Cricket Academy Cricket� is just not only a game its a life changer game!

Permanently closed.
ধন‍্যবাদ কোলকাতার ময়দানের ক্রিকেট দালালচক্র।========আজকাল সেই পুরানোকালের বটগাছটার নিচে দাড়ালে কোলকাতা ময়দানের ছোটো ছোটো...
15/04/2021

ধন‍্যবাদ কোলকাতার ময়দানের ক্রিকেট দালালচক্র।
========

আজকাল সেই পুরানোকালের বটগাছটার নিচে দাড়ালে কোলকাতা ময়দানের ছোটো ছোটো তাবুগুলোতে ক্রিকেট দালালচক্রের মুখরোচক গল্পশুনে অনেকটা সময় কেটে যায়, যা কানে তুলোগোজা সি এ বি কর্মকর্তাদের কানে পৌছায় না স্বল্পদূরত্বে সারাটাদিন সময় কাটানো সত্বেও।আমাদের সময় শুধু মহমেডান ক্লাবের মাধ‍্যমে অচেনা কিছু প্লেয়ার কোলকাতা লীগ খেলতেন।এছাড়া চাকরিতে বদলি হয়ে কোলকাতায় এসে বাংলার হয়ে রন্জীট্রফি খেলেছেন। কয়েকজন যেমন অশোক গানদোত্রা, মাইকেল দালভি, অরুনলাল, অশোক মালহোত্রা রাজীব শেঠ ইত‍্যাদি ইত‍্যাদি ইত‍্যাদি। সবচেয়ে মজার কথা নামকরা ক্রিকেট কোচ দেবু মিত্র কোলাকাতায় পদার্পন করেছিলেন মহম্মদ আলী নাম নিয়ে মহমেডান ক্লাবের হয়ে।
এখন সেই চিত্রের আমূল পরিবর্তন ঘটেছে। এখন এক বিশাল দালাল চক্র ভার নিয়ে নিয়েছে কোলকাতা ক্রিকেট রাশি রাশি অর্থের বিনিময়ে রাজ‍্যের সব স্থরের ক্রিকেটে।ভূয়ো নাম ভূয়ো বাস ভূয়ো কার্ড মুহুর্তে তৈরি হয়ে যায় অর্থের ভালোবাসায়।এখন বাংলা রন্জী টিমে বোস, ঘোষ, ব‍্যানার্জি, ভট্টাচার্যরা কোথায় হারিয়ে গেছে।একটা কথা খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতই আছো নাকি অনেকই বদলে গেছো। বাংলার ড্রেসিংরুমে কি এখন আর বাংলায় কথা হয় আগের দিনের মতো??
গতকাল রাতে আই পি এলের আসরে শাহবাজ আহমেদের খেলা দেখে বাহবা দিতে ইচ্ছে করছিল সেই এজেন্ট মহাশয় কে যার হাত ধরে বাংলায় এসে বাংলা ক্রিকেট প্রশাসনকে গর্বিত করতে চলেছে আর একজন ইন্টারন‍্যাশনাল ক্রিকেটার উপহার দিতে বাংলা থেকে আগামীদিনে।আগামীদিনে যে সি এ বি তে মঞ্চ সাজিয়ে শাহবাজ আহমেদ যে সি এ বির প্রডাক্ট বলে সন্মানিত হবেন সে বিষয় আমি সুনিশ্চিত। তাই আলাদা করে সুন্দর ধন‍্যবাদ জানাই "কোলকাতা ক্রিকেট দালালচক্র জিন্দাবাদ"

নমস্তে জি শাহরুখ ভাই ্্্্্্্্্্্্্্্্আপনার কুম্ভীরাশ্রু ফেলবার কোনো কারণ নেই শাহরুখ ভাই জি।আই পি এলে আপনার টিমের রেজাল্ট...
14/04/2021

নমস্তে জি শাহরুখ ভাই
্্্্্্্্্্্্্্্্

আপনার কুম্ভীরাশ্রু ফেলবার কোনো কারণ নেই শাহরুখ ভাই জি।আই পি এলে আপনার টিমের রেজাল্ট নিয়ে খুব কম কোলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষেরই ঘুমের বারোটা বাজে বলে আমার মত এক ছোটো মাপের মানুষের মনে হয়। তাই দুঃখ প্রকাশের মত কিছু হয় নি।কোলকাতার নামটাকে আইটেম বানিয়ে ক্রিকেট ব‍্যাবসায় ইনভেস্টমেন্টটা যে আপনার প্রখর ব‍্যাবসায়ী বুদ্ধির পরিচয় এটা এক কথায় স্বীকার করি অবশ‍্যই। আর আপনার ঐ ব‍্যালকনিতে দাড়িয়ে "কিস ফু দিয়ে উড়িয়ে দেবার দৃশ‍্যটা" ভোলা মুশকিল।টিভির সামনে বসেও মনটা ছটফট করে কখন আপনার ফ্লাইং কিসটা আমার মাথার ওপর দিয়ে উড়ে যাবে।
হ‍্যা গতকালের আপনার জেতা ম‍্যাচ হারার জন‍্য খারাপ লেগেছে একটু। তবে ভাববার কিছু নেই ব‍্যাবসায় লাভ লোকশান তো থাকবেই।তাই না বলুন?তাছাড়া মানুষ এখন চৈত্র সেলের বাজার নিয়েও ব‍্যাস্ত আবার বৈশাখ থেকে দেখবেন আপনার ব‍্যবসা আবার ভালোর দিকেই চলবে বলে মনে হয়। খারাপ লাগে আপানাদের মত আট দশজন মালিকের দাড়া তৈরি এক বিশাল বিশ্ব জুয়ার আসরের পরাজিত জুয়াড়ীদের জন্য। খুব খারাপ লাগে যখন কোনো গরীব ঘরের ছেলের বা পানের দোকানের মালিকের আত‍্যহত‍্যার খবর কানে আসে আই পি এল ক্রিকেট জুয়ায় টাকা লাগিয়ে। আপনার টিমের হারার দুঃখ প্রকাশের সাথে ঐ মানুষগুলোর সংসারের জন্য ও একটু দুঃখ প্রকাশ করবেন প্লিজ শাহরুখ ভাই। আজ করোনাও ভয় দেখিয়ে আই পি এলের আসর বন্ধ করার ক্ষমতা হারিয়েছে।স্কুল কলেজ অফিস অন‍্যান‍্য ক্রিকেট আসর করোনাকে ভয় পেলেও মশারি খাটিয়ে আই পি এল আসর যে চলবেই এটা পরিস্কার। এই বছর আই পি এল ট্রফি আপনার কোম্পানিতেই আসুক এই গুড লাক জানিয়ে শেষ করলাম নমস্কার।

====== মনমরা মানি ব‍্যাগ =====            -----------------------------আর বলবেন না" সুখে থাকতে ভূতে কিলায়"। বলা নেই কওয়া...
12/04/2021

====== মনমরা মানি ব‍্যাগ =====
-----------------------------

আর বলবেন না" সুখে থাকতে ভূতে কিলায়"। বলা নেই কওয়া নেই আমার এক নিকট বন্ধু ভালবেসে আমাকে একটা সুন্দর মানি ব‍্যগ উপহার দিয়ে বসলেন দিন কয়েক আগে। উপহার পেতে কার না ভালো লাগে আমার ও খুব ভালো লেগেছিল নিজেকে কেমন বড়লোক বড়লোক মনে হচ্ছিলো, তবে সেটা গভীর ভাবে চিন্তা করবার আগে।তারপর যখন চিন্তাটা ছড়িয়ে পরলো সারাটা মন জুরে গভীরভাবে তখন চিন্তিত হতেই হলো কটা দিন পার করার পর মানিব‍্যাগের সবসময়ই মনমরা ভাব দেখে বোঝাই যাচ্ছিল মনিব পছন্দ হয় নি।যখন প্রথম আমার ভাগ‍্যে জরালো আমার লম্বা চওড়া চেহারা দেখে লোকদেখানো পোশাকের চাকচিক‍্য দেখে বেচারি ভেবেছিলো" বাঃ ভালো লোকের হাতেই পড়লাম সুখেই থাকবো"। এরপর মানিব‍্যাগ যখন বুঝতে পারলো অপাত্রে পাত্রী পরার মত হয়ে গেছে মানুষটার ভাড়ার আসলে শূন‍্য, তখন থেকেই মনমরা ভাবের শুরু।নিজে স্লিম থাকার অজুহাত দেখিয়ে খাই কম পয়সার অভাবে আর মানিব‍্যাগের পেট মোটা করবার টাকা কোথা থেকে জোগাড় করবো?তাই ওকেও স্লিম রাখতাম। সেই থেকেই আমার আর আমার মানি ব‍্যাগের মধ‍্যে একটা দূরত্ব বেড়েই চলেছে ক্রমশই।
অনেক সময় নিয়ে অনেক ভাবনা ভাবার পর মনে হলো গোলাপ ফুল যেমন প্রেমিকাকে উপহার দিলে সবচাইতে মানায় তেমনি মানিব‍্যাগ উপহার দেওয়া মানায় টাটা বাবু আম্বানি বাবুদেরই।তাতে মানিব‍্যাগ তার সৃষ্টির পরিপূর্ণতা লাভ করতে পারে।ওনাদের টাকার লেন দেনও বেশি আর হরেকরকম কার্ডের ব‍্যবহারও বেশি।তাতে মানিব‍্যাগও খুশি ওর প্রত‍্যেকটা ফ্ল‍্যাটে সবসময় ভাড়াটেরা থাকবেই।তাই প্রত‍্যেক মানুষের উচিত সঠিক উপহার সঠিক মানুষ কে দিয়ে সঠিক মূল‍্য দিতে।

এই গরমেও চলছে আমাদের ফ্রেন্ডলি ম‍্যাচ               ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷চারিদিকে গরমের প্রখরতা কাক চিলের দেখা পাওয়া মুশকিল কিন্...
11/04/2021

এই গরমেও চলছে আমাদের ফ্রেন্ডলি ম‍্যাচ
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

চারিদিকে গরমের প্রখরতা কাক চিলের দেখা পাওয়া মুশকিল কিন্তু আমাদের ক্রিকেটের সাধনা চলছেই অনুশীলন আর ফ্রেন্ডলি ম‍্যাচ। আজ এসেছিল রানীগঞ্জ এর একটা টিম।এই গরমে 30 ওভারের ম‍্যাচ হলো।ওরা টসে জয়ী হয়ে ব‍্যাটিং সিদ্ধান্তের পর 179 টার্গেট দিয়েছিল। আমাদের ছেলেরা সুন্দর শুরু করলেও 3 উইকেটে 130 থেকে একসময় 9 উইকেট হারিয়ে বসেছিল। অবশেষে শেষ উইকেট জুটি হারব না মনোভাব নিয়ে খেলে জয়ের নৌকা তীরে পৌছে দেয়। আজ আমাদের টিমের উল্লেখযোগ‍্য পারফরম্যান্স। হাসানের 5 উইকেট সুন্দর বোলিং এর ফসল।আর ইনজামাম এবং সোনা ব‍্যাটিং করে সুন্দর দুজনেই 60 পার করে আউট হয়েছে।খুব উত্তেজনাপূর্ণ ম‍্যাচ শেষ হয় শেষ উইকেটের মরনপন লড়াইয়ের মধ‍্যে দিয়ে।

মনে হচ্ছে পুনর্জন্ম পেলাম                 ********করোনা ভ‍্যাকসিন নেব না নেব না ভেবে ভেবে,অবশেষে বাড়ির ডাক্তারের বকুনি খ...
09/04/2021

মনে হচ্ছে পুনর্জন্ম পেলাম
********

করোনা ভ‍্যাকসিন নেব না নেব না ভেবে ভেবে,অবশেষে বাড়ির ডাক্তারের বকুনি খেয়ে টলতে টলতে, ভয়ে ভয়ে, কাঁপতে কাঁপতে চলে এসেছিলাম আজ হেলথ বিভাগের করোনা ভ‍্যাকসিনের ঘরে মিসেস কে বোগলদাবা করে। খোঁচা খেয়ে যদি মরে যাই মনে ছিল এই ভয়।নাম লিখিয়ে বসে, থেকে, "আসামী হাজির" ডাক পেয়ে দুরু দুরু বক্ষে "হাজির হো" বলে পৌছলাম সরকারের ভ‍্যাকসিন টেবিলে। ওখানেও একটু সার্থপর মনোভাব দেখালাম ভদ্রমহিলাকে এগিয়ে দিয়ে "পহলে আপ" অর্থাৎ লেডিজ ফার্স্ট।আসলে মনোভাব টা রেখেছিলাম যদি দেখি সূঁচ খেয়ে বিবি আমার এদিক ওদিক, তাহলে নিজে এক দৌড়ে পগার পারের রাস্তা খোলা রেখে। তা যাক কোনো অঘটন না ঘটে মিঁয়া বিবি করোনা ভ‍্যাকসিন নিয়ে প্রিন্স চার্লস আর ডায়নার মত বেড়িয়ে এলাম জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে।
এইবার কিন্তু মনে হচ্ছিল করোনার ভয়াবহ পরিবেশ থেকে বেড়িয়ে পুনর্জন্ম পেলাম।আমাদের মত কত সাধারণ মানুষকে সারা বিশ্বজুরে কয়েকমাস ধরে হঠাৎ করে হারিয়ে যেতে হয়েছে আবারও হচ্ছে আমরা দুজন সেই বিপদের বাইরে বলে অন্তত ভাবতে পারি। তারপর দেখা যাবে। এখন তো ভাবি কত মুখোশ পড়ে, হাত ধুয়ে ধুয়ে,শত শত হাঁচি কাশি এড়িয়ে,দূরত্ব রক্ষা করে আজ আমরা বিপদমুক্ত হলাম। তবে হ‍্যা মনটা আবার খারাপ ও লাগছিল আত্মীয়র থেকে দূরে চলে যাবার মতন।আসলে এত মাস ধরে এত দিন ধরে দূরে দূরে কাছে কাছে ঘরে ঘরে ঘুরে ঘুরে ঘুরেফিরে করোনারা যেন আত্মীয় হয়ে উঠেছিল। শুধু মনে হতো এই বুঝি এলো মোর দুয়ারে। আরে সব আত্মীয়রাই কি ভালো হয় বা হতে পারে কিছু কিছু কু- আত্মীয় তো সবারই থাকে।করোনা না হয় এরকমই এক আত্মীয় আমার খারাপ লাগছে করোনা জেঠু বলে আর আমাকে জরিয়ে ধরতে পারবে না।
এরপর ধন্যবাদ জানাতেই হয় ভগবান দাদা কে। এই বিপর্যয় প্রতিকূলতার মধ‍্যেও এই অধমকে রক্ষাকরার জন‍্য। আবার সঙ্গে বউ নিয়ে। এইভাবে চোখে চোখেই রেখো বস,বাকি জীবনটুকু যাতে কোটাটা শেষ করে যেতে পারি পৃথিবীতে।

"মেজাজটাই তো আসল রাজা"                ××××××××××××মেজাজটা তো আসল রাজা...... গান শুনতে ভালো লাগলেও খেলার মাঠে কিন্তু বেমা...
07/04/2021

"মেজাজটাই তো আসল রাজা"
××××××××××××

মেজাজটা তো আসল রাজা...... গান শুনতে ভালো লাগলেও খেলার মাঠে কিন্তু বেমানান। ওখানে কিন্তু মেজাজ কন্ট্রোল করে চলাটাও একটা গুন।না হলে তোমার খেলোয়াড়ি জীবন কে অন্ধকারাচ্ছন্ন করে তুলতে পারে কখনও কখনও। খেলার মাঠে মেজাজ কে রাজা করতে গিয়ে খেলার জগতের বাইরে চলে যাবার উদাহরণ ও আছে অনেক।খেলার মাঠে বিশেস করে ক্রিকেট মাঠে অধিনায়ক হচ্ছেন সেনাবাহিনীর সেনাপতির মত,যা নির্দেশ দেবেন তাই করতে হবে। কোনো ভাল মানের খেলোয়ার যদি পুরোপুরি বিকশিত না হয়ে আমাদের চোখের বাইরে চলে যায় তাহলে ক্ষতি তো দর্শকদের। চিন্তা করো তো মারাদোনা যদি খেলা অসম্পূর্ণ রেখে মাঝপথে খেলার মাঠ থেকে চলে যেতেন তাহলে আমরা কি হারাতাম। তাই খেলার মাঠে মেজাজ নিয়ন্ত্রণ করে নিজেকে ঠান্ডা রেখে চলতে হবে। তাহলে নিজের খেলাও ভালো হবে আর দর্শকদের থেকে "আসলি স্পোর্টসম‍্যানের" সার্টিফিকেট ও পাওয়া যাবে। ফয়দা হি ফয়দা।
ক্রিকেট মাঠে জোরে আরও জোরে বোলিং মাঠে একটা অন‍্য মাত্রা এনে দেয়।দৃষ্টিনন্দন, উত্তেজনাপূর্ণ, নির্ভিকতার এক দৃশ‍্যের অবতারনা করে।মনে হয় চলুক আরও চলুক।খালিমাথার ক্রিকেট যুগে সেটা আরও ভীষন উত্তেজনার সৃষ্টি করতো দর্শকদের মধ‍্যে। 1956/57 সালে জোরে বোলারের খনির দেশ ওয়েস্ট ইন্ডিজ থেকে এরকমের উঁচু জাতের জোরে বোলার উঠে এসেছিলেন নাম রয় গিলক্রিস্ট। চারটে প্রথম শ্রেণি ম‍্যাচের পরই নির্বাচকরা জাতিয় দলে জায়গা দিতে বাধ‍্য হয়েছিলেন মাত্র বাইশ বছর বয়েসে।কিন্তু প্রতিভার পরিপূর্ণতা দিতে পারেন নি "মেজাজটাই তো আসল রাজা" করে মাঠে চলতে গিয়ে। আমাদের দুর্ভাগ্য আমরা এক ভালো মানের জোরে বোলিং দেখা থেকে বঞ্চিত হয়েছিলাম মাত্র 13 টা টেস্টে 57 টা উইকেট পাওয়া সত্বেও।অধিনায়ক অ‍্যালেক্সজেন্ডার এর কথা অমান‍্য করে নির্বাসিত হতে হয়েছিল সারাজীবনের জন‍্য। ক্রিকেট মাঠের দুঃখজনক ঘটনাগুলির অন‍্যতম বলে মনে হয় আমার আজও। এরকমটা না হলেই ভালো হতো। সময়ের আগেই একটা গোলাপ ফুলকে ঝরে পড়তে হয়েছিলো।
সব জুনিয়র খেলোয়াদের কাছে আমার অনুরোধ।অনুশীলন থেকে আরম্ভ করে চলার পথে সর্বত্র,ম‍্যাচে ডিসিপ্লিন মেনে চলা অভ‍্যাস করো।বড় খেলোয়ার হতে না পারলেও বড় মাপের মানুষ হতে সাহায‍্য করবে এই অভ‍্যাস।খেলা ব‍্যাবহার আচার আচরণ সব মিলিয়েই কিন্তু শচীন তেন্ডুলকাররা তৈরী হয়।

ক্রিকেট ভালবাসি বললেই হবে না, সত‍্যিকারের ভালবাসতে হবে ক্রিকেটার হতে গেলে।              --------------------------I love...
03/04/2021

ক্রিকেট ভালবাসি বললেই হবে না, সত‍্যিকারের ভালবাসতে হবে ক্রিকেটার হতে গেলে।
--------------------------

I love cricket, Cricket in my blood, Cricket is my life। এই সব ধরনের কথা দিয়ে ভরা দেখতে পাই ফেস বুকে প্লেয়ারদের পরিচিতিতে।একবারও ভেবে দেখেছো সত‍্যিই তুমি ক্রিকেট ভালবাসো কিনা??শুধু নেটে গিয়ে বল ব‍্যাট করলেই কিন্তু ক্রিকেট ভালোবাসা হলো না।ক্রিকেট কিন্তু শুধু খেলা নয়,ক্রিকেট অনেক শিক্ষায় শিক্ষিত করে তোলে আমাদের।বিশেষ করে ডিসিপ্লিন।ক্রিকেট আজকের ভারতবর্ষে রুটি রোজগারের একটা বৃহত্তম ইনড্রাস্টি।সবার আগে মনে রাখবে এটা দিনে ছয় ঘন্টার খেলা,আর তাই দুই ঘন্টার অনুশীলন দিয়ে ছয় ঘন্টার খেলার অনুশীলন কখনও যথেষ্টই নয়।তোমরা হয়তো টিভিতে ক্রিকেট প্লেয়ারদের নিয়ে মাতামাতি দেখে নিজেরা মাততে এসেছো। এর পেছনে ওনাদের খাবার চার্ট, অনুশীলন চার্ট এইসব দেখলে হয়তো ভাবতেও পারো দরকার নেই বাবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলে, চব‍্যচষ‍্য খেয়ে আরামের জীবন অনেক ভালো।
আজ একটু ভারত অধিনায়ক বিরাট কোহলির খাবার চার্টের দিকে নজর দেওয়া যাক টি/20 র মত করে।এরপর যদি আবার ক্রিকেটারদের খাটনির চার্ট নিয়ে আলোচনা করতে যাই তাহলে আবার কাল থেকে হয়তো মাঠে আসাই ছেড়ে দেবে আর আমাদের মত ছোটোখাটো ক্রিকেট কোচদের পেটের ভাতও জুটবে না।
ভারত ক্রিকেট অধিনায়ক সকালে ব্রেকফাস্ট করেন অমলেট, ব্রকোলি সেদ্ধ,তরমুজ/ পেঁপে,দুকাপ গ্রিন টি। লাঞ্চে ব্রেড, আলুসেদ্ধ,গ্রিল্ড চিকেন। ডিনারে শুধু মাছ সেদ্ধ। খেয়াল করে দেখো ভাত শব্দটা নেই, মশলা শব্দটা নেই,মিষ্টি শব্দটা নেই,নেই আরও অনেক কিছুই। কি খেলবে ক্রিকেট??? তাই বলি ক্রিকেট ভালোবাসি ভালোবাসি বলে ফেস বুক মাত না করে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ডায়েট চার্ট, খাটনির চার্ট, ঘুমের চার্ট যোগাড় করে সবার আড়ালে খেটে নিজেকে উপযুক্ত ক্রিকেট প্লেয়ার হিসাবে গড়ে তোলো আর আমাদের তাহলে ভালোলাগবে।

Address

Suri
731101

Telephone

+916297347220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Probal Ghosh Cricket Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probal Ghosh Cricket Academy:

Share

Category