20/10/2026
বিপুল সমারোহের মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল পূজা পরিক্রমা ২০২৬, পরিচালনায় 💚❤️শ্যামনগর সবুজ মেরুন ব্রিগেড 💚❤️। ষষ্ঠী ও সপ্তমীর দিন বিভিন্ন পূজা প্যান্ডেলে পরিক্রমা করেছে আমাদের বিচারকরা আতপুর এবং বৃহত্তর শ্যামনগরের আনাচে-কানাচে। দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো। ঢাক ঢোল এবং ব্যান্ড পার্টি সহকারে বিভিন্ন পূজা কমিটি আনন্দ করতে করতে ট্রফি নিয়ে ফিরল তাদের প্যান্ডেলে।