02/01/2026
গতকাল আমাদের AIKKA পরিবারের জীবনে নেমে এসেছে এক গভীর অন্ধকার।
গতকাল আমাদের সম্মানিত Honorary Secretary ও Tournament Secretary, এবং শিহানের সবচেয়ে কাছের বন্ধু মানস দাস মহাশয় আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেছেন।
মাত্র ৫১ বছর বয়সে তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। শিহান আজ সম্পূর্ণ ভেঙে পড়েছেন। সংগঠনের কিংবা জীবনের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শিহান সবসময় মানস দাস মহাশয়ের সঙ্গে আলোচনা করতেন। তাঁর পরামর্শ, সমর্থন ও উপস্থিতি ছিল AIKKA-র শক্ত ভিত্তি।
মানস দাস মহাশয় শুধুমাত্র একজন পদাধিকারী ছিলেন না—তিনি ছিলেন আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাঁর অনুপস্থিতিতে AIKKA-তে এমন এক শূন্যতা তৈরি হয়েছে, যা কখনোই পূরণ হওয়ার নয়।
এই দিনটি আমরা AIKKA-র জন্য Black Day হিসেবে স্মরণ করব।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।
~~~
Yesterday marked a deeply tragic moment for the AIKKA family.
Yesterday, we lost Mr. Manas Das, our respected Honorary Secretary and Tournament Secretary, and the closest friend and confidant of Shihan.
At just 51 years of age, his sudden and untimely passing is something we are unable to accept. Shihan is completely shattered by this loss. Before taking any important decision, Shihan always consulted Mr. Manas Das. His guidance, unwavering support, and constant presence formed the backbone of AIKKA.
Mr. Manas Das was not merely an office bearer; he was an inseparable part of our family. His absence has created a void within AIKKA that can never be filled.
We will remember this day as a Black Day for AIKKA.
We pray for the eternal peace of his departed soul and extend our heartfelt condolences to his family.