04/11/2026
একটি ফড়িং ব্রোচের দাম ১৫ কোটি টাকা! নীতা আম্বানির বিলাসবহুল গয়না ঘিরে চর্চা তুঙ্গে!
ফ্যাশন আর বিলাসবহুল গয়নার জগতে বরাবরই নজর কাড়েন নীতা আম্বানি। এবার তাঁর পোশাকে থাকা একটি বিশেষ ফড়িং আকৃতির ব্রোচ ঘিরে শুরু হয়েছে আলোচনা।
ঝলমলে হিরে এবং সবুজ রঙের মূল্যবান পাথরের কারুকাজে তৈরি এই ব্রোচটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই এর দাম নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। বিভিন্ন প্রতিবেদনে এই গয়নার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।
শুধু দামই নয়, এর নকশা ও তৈরির সময় নিয়েও রয়েছে চর্চা। দাবি করা হচ্ছে, এমন একটি বিশেষ গয়না তৈরি করতে প্রায় ১০ বছর সময় লেগেছে।
তবে সত্যিই কি একটি ছোট্ট ব্রোচের দাম ১৫ কোটি টাকা? কী রয়েছে এর বিশেষত্বের পিছনে? বিলাসবহুল ফ্যাশনের দুনিয়ায় নীতা আম্বানির এই গয়না যেন নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে!
আরও জানা যাচ্ছে, এই ব্রোচটির নাম ‘Soaring Spirit’। বিখ্যাত জুয়েলারি শিল্পী ওয়ালেস চ্যানের তৈরি এই গয়নায় রয়েছে ১৭.৬৭ ক্যারেটের Tsavorite Garnet, হিরে, রুবি, পিঙ্ক স্যাফায়ার ও টাইটেনিয়াম। এর আনুমানিক বাজারমূল্য ১২ থেকে ১৫ কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।