সারস্বত ফুটবল একাডেমি

  • Home
  • India
  • Puncha
  • সারস্বত ফুটবল একাডেমি

সারস্বত ফুটবল একাডেমি Innovation is our moto

ফুটবল মানেই নিরন্তর শেখা। আমাদের একাডেমির কোচিং স্টাফের মান আরও উন্নত করতে লক্ষ্মীকান্ত মান্ডি এবং উজ্জ্বল কুমার সিং সফল...
16/05/2026

ফুটবল মানেই নিরন্তর শেখা। আমাদের একাডেমির কোচিং স্টাফের মান আরও উন্নত করতে লক্ষ্মীকান্ত মান্ডি এবং উজ্জ্বল কুমার সিং সফলভাবে তাদের ফুটবল কোচিং 'D' লাইসেন্স অর্জন করেছেন।
আপনাদের এই পেশাদার সাফল্য আমাদের একাডেমির ছোট ছোট ফুটবলারদের সঠিক দিশা দেখাবে। এই বিশেষ অর্জনে সারস্বত ফুটবল একাডেমি পরিবার আপনাদের অভিবাদন জানাচ্ছে।

08/05/2026
08/05/2026

সম্পূর্ণ ফিক্সচার!!
Indian Football Association - IFA 250 কিমি দূর পুরুলিয়া থেকে আসা একমাত্র দল হিসেবে আমাদের জন্য আপনারা কলকাতা এবং তার পার্শ্ববর্তী প্রায় সব প্রান্তিক এলাকাতেই ম্যাচ রেখেছেন— কোথাও বাকি নেই ! কখনও অঙ্কুরহাটি , কখনও বজবজ, কখনও সল্টলেক, কখনও সোনারপুর, আবার কখনও হুগলির গভীর ভিতরে— প্রায় সর্বত্রই আমাদের খেলতে যেতে হচ্ছে। আর একদিন ছাড়া ছাড়া ম্যাচ।
তবে এইভাবে ২৫ টা অনুর্ধ্ব ১৭ আদিবাসী বাচ্চা( যারা অনেকে হয়তো প্রথমবার ট্রেনে উঠেছে ) নিয়ে সারা কলকাতা চষে বেড়াতে হলেও আমরা ছাড়ছি না। যা-ই আসুক সামনে, আমাদের মনোবল ভাঙতে পারবে না। আমরা খেলব। আমরা জিতবও।

পুনশ্চ: কলকাতার দল গুলিকে অনুরোধ করছি আমরা যদি টানা একমাস পড়ে থাকতে পারি আপনাদের ওখানে, ২০০০ টাকা মাঠের ভাড়া প্রতিদিন দিয়ে খেলছি... আপনারা একদিন আসতে অস্বীকার করছেন। আর IFA সেটাকে মেনে নিচ্ছেন। এভাবে কি এটাকে রাজ্য লিগ বলা চলে ??? আপনাদের কাছে আবেদন করে আমরা আগে ফল পেয়েছি, তাই আবেদন রাখছি আবার। যদি বাংলার ফুটবলকে বাঁচাতে চান, তাহলে সারা বাংলা জুড়ে খেলা শুরু করতে হবে, শুধু কলকাতায় আটকে থাকলে হবে না।

06/05/2026

06/05/2026

05/05/2026

এই টিমলিস্ট টার গুরুত্ব অপরিসীম। এটা AIFF/ IFA এর ইতিহাসে ,স্বাধীনতার পর থেকে জঙ্গলমহলের প্রথম কোনও স্বাধীন ফুটবল টিমের টিমলিস্ট।

এই দিনটা শুধু একটা দিন নয়…এই দিনটা ইতিহাস লেখার দিন।পুরুলিয়ার মাটি, জঙ্গলমহলের লাল মাটি , অগণিত সংগ্রাম আর স্বপ্ন—সব মিলিয়ে আজ আমরা দাঁড়িয়ে আছি এক নতুন শুরুতে।

প্রথমবারের মতো আমাদের সম্পূর্ণ একটি টিম, আমাদের নিজের ছেলেমেয়েরা, অংশ নিতে চলেছে All India Football Federation এবং Indian Football Association এর অধীনে একটি অফিসিয়াল টুর্নামেন্টে।

এই যাত্রা সহজ নয়। অনেক কষ্ট, অনেক না-পাওয়া, অনেক লড়াই—যে লড়াই আরও আছে। পুরুলিয়া থেকে গিয়ে অন্য জায়গাতে থাকা খাওয়ার সব বন্দোবস্ত করতে হবে, পুরুলিয়ার মাঠে কেউ খেলতে আসবে না, তাই আমাদের যেতে হবে অন্য মাঠে, ২০০০ টাকা ভাড়া দিতে হবে প্রতিটা ম্যাচের জন্য।
তবুও হাল ছাড়েনি কেউ, পালিয়ে আসতে চায় না কেউ, না প্লেয়ার , না কোচ, না সাপোর্ট স্টাফ !!
কারণ আজ যখন আমাদের টিম মাঠে নামবে,তারা শুধু নিজের জন্য খেলবে না—তারা খেলবে জঙ্গলমহলের প্রতিটা ছোট্ট স্বপ্নের জন্য।

এখন থেকে জঙ্গলমহলের নিজস্ব টিম থাকবে। শুধুমাত্র কোনও দলের অধীনে নয়—এবার নিজের টিমের জন্য লড়াই করতে পারবে জঙ্গলমহলের ছেলেরা, জঙ্গলমহলের মানুষ নিজের দলকে সমর্থন করতে পারবে।

আমরা চাইবো আরও অনেক টিম এভাবে এগিয়ে আসুক। শুধুমাত্র কলকাতার ছোট পরিসরে আটকে না থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সুন্দরবন সব জায়গা থেকে প্লেয়াররা সুযোগ পাক, যেটা তাদের প্রাপ্য।
এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের লড়াই।

পুনশ্চ: অনেকে আমাদের পাশে আছেন, Indian Football Association - IFA ও Manbhum Sports Association - MSA সাহায্য করছেন সবরকমে, Garalgacha Sporting Club থাকার জায়গা করে দিচ্ছেন Bari High School - H.S ও গ্রামবাসী সারা বছর আগলে রাখছেন ছেলেদের এবং আরও অনেক ভগবানসম মানুষ আছেন ( কলকাতাতেও আছেন, বিদেশেও আছেন, সারা ভারতে আরও নানা জায়গায় আছেন) যাদের আশীর্বাদ যাদের পরিশ্রম ছাড়া এ জায়গাতে আসা সম্ভব হতো না। তারা চান সবাই নিজেদের যোগ্য মর্যাদা অর্জনের সুযোগ পাক। তাদের সবাইকে আভূমি প্রণাম 🙏🏽

03/05/2026

Friendly Match Line Up

সারস্বত ফুটবল একাডেমি  Vs শময়িতা স্পোর্টস একাডেমি
03/05/2026

সারস্বত ফুটবল একাডেমি Vs শময়িতা স্পোর্টস একাডেমি

Address

Badra
Puncha
723151

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when সারস্বত ফুটবল একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share