06/03/2026
শ্রীরামপুর কলেজ: ইতিহাসের পথ ধরে...
লিখছেন গৌরব দেবনাথ
মূল লেখাটির লিঙ্ক থাকলো কমেন্ট বক্সে।
"আঠারো শতকের মাঝের দিকে ডেনিস দের হাত ধরে শ্রীরামপুর হয়ে উঠেছিল বাণিজ্য নগরী। ডেনিশরা এই জনপদের নাম দিয়েছিল ‘ফ্রেডেরিক্সনাগর’। দেশ তথা বিশ্বের ইতিহাসে একটি প্রাচীন শহরের নাম শ্রীরামপুর। শ্রীরামপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক ইতিহাস ।তখন ১৮০০ সাল , খ্রিস্ট ধর্মপ্রচারক উইলিয়াম কেরি বসবাস করতে শুরু করেন শ্রীরামপুরের গঙ্গা তীরবর্তী একটি বাড়িতে যা আজ অলডিন হাউস নামে পরিচিত। জানা যায় ওই হাউস টি এক সময় ছিল ব্রাউন সাহেবের কুটির। এরপর ১৮১৮ সালের জুলাই মাসে গঙ্গার ধারে ওই ছোট্ট কুঠিরে উইলিয়াম কেরি , জোশুয়া মার্ক্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড (শ্রীরামপুর ত্রয়ী) -এর হাত ধরেই অলডিন হাউসে মাত্র ৩৭ জন ছাত্র নিয়ে শুরু হয় শ্রীরামপুর কলেজে পথ চলা।"