05/08/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় বিটঘর দক্ষিণপাড়াবাসী,
আমাদের দক্ষিণপাড়ার ছেলেদের একসাথে বসে খেলা দেখা, আড্ডা দেওয়া, ছোটখাটো সভা করা কিংবা মাঠের বল, ব্যাট, স্ট্যাম্পসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম নিরাপদে সংরক্ষণ করার মতো কোনো নির্দিষ্ট ক্লাবঘর নেই। ফলে একটি স্থায়ী ক্লাবঘরের প্রয়োজনীয়তা আজ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
উল্লেখ্য, আমাদের এলাকায় একসময় একটি ঐতিহ্যবাহী ক্লাব ছিল, যার নাম ছিল ফ্রেন্ডস ক্লাব। সেই ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতে এবং এলাকার তরুণদের জন্য একটি সুন্দর, সুস্থ ও মিলনমুখী পরিবেশ গড়ে তুলতে আমরা একটি ক্লাবঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি।
এ লক্ষ্যে দক্ষিণপাড়ার সকল ভাইদের প্রতি আন্তরিক আহ্বান আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী অর্থ, পরামর্শ, শ্রম ও সহযোগিতার মাধ্যমে এই মহৎ উদ্যোগকে সফল করতে এগিয়ে আসুন।
আমরা বিশ্বাস করি, ক্লাবঘরটি প্রতিষ্ঠিত হলে সবাই একসাথে খেলা দেখা, আড্ডা, খাওয়া-দাওয়া এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাব। এর মাধ্যমে আমাদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা আরও দৃঢ় হবে এবং আমাদের দক্ষিণপাড়া আরও ঐক্যবদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে।
আসুন, আমরা সবাই একসাথে আমাদের স্বপ্নের ক্লাবঘর প্রতিষ্ঠায় এগিয়ে আসি।
ধন্যবাদ।