Laal-Holud Prithibi Sports Library & Archive

Laal-Holud Prithibi Sports Library & Archive This page is to inform about the Library and Archive of Laal-Holud Prithibi and also deal in new, articles, photos of East Bengal of yesteryears.

19/07/2025
এইসব তথ্য ও প্রশ্নের উত্তর পাওয়া যাবে প্রশান্ত গুপ্ত'র লেখা 'অচর্চিত ঘটনা, তথ্য ও পরিসংখ্যান-সহ কলকাতা ফুটবল' বইয়ে।
20/06/2025

এইসব তথ্য ও প্রশ্নের উত্তর পাওয়া যাবে প্রশান্ত গুপ্ত'র লেখা 'অচর্চিত ঘটনা, তথ্য ও পরিসংখ্যান-সহ কলকাতা ফুটবল' বইয়ে।

এবার কলকাতা ফুটবল নিয়ে আমার পোস্ট থাকছে। সেখানে কিছু তথ্য থাকছে। শেষে কলকাতা ফুটবল বিষয়ক কিছু প্রশ্ন থাকছে।
আজ ২য় পর্ব।
*** কলকাতা ফুটবল – ২ ***
কলকাতা ফুটবল লিগের ২য় ডিভিশনে খেলার সুযোগ পেয়েছিল টাউন ক্লাব ১৯১৭ সালে, কুমারটুলি ইন্সটিটিউট ১৯১৭ সালে ও স্পোর্টিং ইউনিয়ন ১৯২০ সালে।
এবারের প্রশ্ন –
৫) কোন দুই ভারতীয় দল কলকাতা ফুটবল লিগের ২য় ডিভিশনে প্রথম খেলার সুযোগ পেয়েছিল এবং কোন কোন সালে?

এবারে 'কলকাতা ফুটবল – ১'-এর উত্তর।
১) কোন সালে কলকাতা লিগের ১ম ডিভিশন শুরু হয়েছিল? প্রথমবার কে চ্যাম্পিয়ন আর কে রানার্স হয়েছিল?
উঃ। ১৮৯৮ সালে। চ্যাম্পিয়ন গ্লসেস্টাশায়ার রেজিমেন্ট ও রানার্স রেঞ্জার্স এস সি।
২) কোন সালে কলকাতা লিগের ২য় ডিভিশন শুরু হয়েছিল?
উঃ। ১৯০৪ সালে।
৩) কোন সালে কলকাতা লিগের ৩য় ডিভিশন শুরু হয়েছিল?
উঃ। ১৯২৮ সালে।
৪) কোন সালে কলকাতা লিগের ৪র্থ ডিভিশন শুরু হয়েছিল?
উঃ। ১৯৩২ সালে।
'কলকাতা ফুটবল – ১'-এর কোনও প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারেননি।

=================
বন্ধুরা, পোস্টটা যাঁরা দেখছেন বা উত্তর দিচ্ছেন, তাঁরা পোস্টে একটা Reaction ('Like', 'Love' প্রভৃতি) দিয়ে দিন।
এই Page-টা ('Prasanta Gupta's Creations') 'Follow' করা না-থাকলে, 'Follow' করে রাখলে ভালো হয়।

প্রশান্ত গুপ্তর  লেখা ৫ মরসুমের পশ্চিমবঙ্গ ফুটবল সিজন বুক।
05/06/2025

প্রশান্ত গুপ্তর লেখা ৫ মরসুমের পশ্চিমবঙ্গ ফুটবল সিজন বুক।

****  বই: 'লাখো সেলাম মহামেডান'  ****
03/06/2025

**** বই: 'লাখো সেলাম মহামেডান' ****

**** বই: 'লাখো সেলাম মহামেডান' ****

উপহার পেয়েছি 'আজকাল'-এর প্রাক্তন ক্রীড়া সম্পাদক নির্মলকুমার সাহা দা'র কাছ থেকে।
এই বইয়ের লেখক হিমাংশু চট্টোপাধ্যায় ময়দানের মানুষ নন, তিনি ছিলেন 'প্রসাদ' পত্রিকার সম্পাদক। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তাঁর এই বই লেখার বাসনা।
মহামেডান নিয়ে গত ৪ বছরে কয়েকটি বই লেখা হলেও, তার আগের তিন-চার দশকে মহামেডান-বিষয়ক বইয়ের সংখ্যা অতি নগণ্য। সেই নগণ্যসংখ্যক বইয়ের মধ্যে রয়েছে এই বইটি।

বইটিতে মহামেডানের গোড়াপত্তন থেকে ক্রমিক ঘটনাবলীর বিবরণ রয়েছে। উপরি পাওনা, বইয়ের শেষ অংশে রয়েছে ঢাকা মহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে প্রাথমিক ও গুরুত্বপূর্ণ তথ্য।
২০১০ সালে প্রকশিত বইটির প্রকাশক 'সানন্দা কমলসার।' মূল্য ছিল ৮০ টাকা।
বলা বাহুল্য, বর্তমানে এই বইটি পাওয়া যায় না।

'সবুজ মেরুন বনাম লাল হলুদ'। লেখক সুবোধ চন্দ্র দত্তচৌধুরী।
02/06/2025

'সবুজ মেরুন বনাম লাল হলুদ'। লেখক সুবোধ চন্দ্র দত্তচৌধুরী।

'সবুজ মেরুন বনাম লাল হলুদ'। লেখক সুবোধ চন্দ্র দত্তচৌধুরী।
বইটির লেখক প্রয়াত। বইটিও এখন আর পাওয়া যায় না।
আমি যখন বইটি চেয়েছিলাম, সুবোধকাকু প্রথমে বলে দিয়েছিলেন যে এক কপিও নেই। আমি অনেক জোরাজুরি করাতে তিনি আমাকে এক কপি এনে দিয়েছিলেন, যেটি ছিল ছেঁড়া, বাঁধাই খুলে যাওয়া ও অত্যন্ত জরাজীর্ণ অবস্থায়। সেই বইটিই আমি যত্ন করে রেখে দিয়েছি।।
তবে সুবোধকাকু ফুটবল-বিষয়ক যে ক'টা বই লিখেছেন, সব ক'টাই পরিশ্রম করে লেখা। হালকা হালকা, উপর উপর কাজ করেননি তিনি। এরপর বইয়ের উৎকর্ষের বিচার পাঠকের হাতে।
তবে আমার বাড়িতে এসে কেউ বইটির জেরক্স করিয়ে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে নীচে কমেন্ট করে রাখুন। তবে এই বইয়ের জেরক্স করে পোস্টে পাঠানোর অনুরোধ করবেন না। তা সম্ভব নয় কোনোমতেই। বইটি পড়ার ইচ্ছা থাকলে আমার বাড়িতে সশরীরে এসে জেরক্স করে নিয়ে যেতে হবে।

06/05/2025
২২ মে, ২০২৪, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 'সেমিনার হল'-এ  'হৃদয়'  আয়োজিত বাংলাদেশের প্রাক্ত...
27/05/2024

২২ মে, ২০২৪, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 'সেমিনার হল'-এ 'হৃদয়' আয়োজিত বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার, নির্বাচক ও ক্রিকেট লেখক জনাব লুৎফুর রহমান মাখন রচিত 'ক্রিকেটের সাথে চলা' বই বিষয়ক সেমিনারের দিন বাংলাদেশের সাতের দশকের ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ দুলাল হোসেন ভাই 'লাল-হলুদ পৃথিবী স্পোর্টস লাইব্রেরি ও আর্কাইভ'-এর জন্য 'পদ্মার ঢেউ' পত্রিকার এই সংখ্যাগুলো বন্ধু পারমিতার হাতে তুলে দিয়েছেন।
দুলাল হোসেন ভাইকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ পারমিতাকেও।

প্রচার না-চাওয়া, প্রচার না-পাওয়া, কলকাতা ময়দান থেকে দূরে থাকা, সাত দশক ধরে কলকাতা ফুটবল ও পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড় করে ন...
24/12/2023

প্রচার না-চাওয়া, প্রচার না-পাওয়া, কলকাতা ময়দান থেকে দূরে থাকা,
সাত দশক ধরে কলকাতা ফুটবল ও পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড় করে নির্ভুল পরিসংখ্যান তৈরি করা এবং পরিচিত-অপরিচিত মানুষদের বিনা শর্তে ও অধিকাংশ সময়ে বিনা পারিশ্রমিকে পরিসংখ্যান সরবরাহের কাজ করে যাচ্ছেন যিনি, সেই
নারায়ণ দাশগুপ্তর দু'টি সাক্ষাৎকার আপলোড করলাম,
কারণ অধিকাংশ বন্ধুরাই এই সাক্ষাৎদার দুটো পড়েননি।
নারায়ণদাকে শুভেচ্ছা ও কুর্নিশ।
আপনি সুস্থ শরীর নিয়ে শতায়ু হোন।

Address

2/8 C, Vidyasagar Colony
Kolkata
700086

Telephone

9062071170

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laal-Holud Prithibi Sports Library & Archive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Laal-Holud Prithibi Sports Library & Archive:

Share