Uttar Palli Milan Sangha

Uttar Palli Milan Sangha The club started propagation of physio- cultural activities like ‘Bratachari’, and Road Race.

The club was established in the year 1943 by a galaxy of luminaries.Through the 69 glorious years of its existence, the club has gradually developed into a premier sports and cultural organization and has secured increasing participation of local youth The club enjoys easement right over the ground, obtained from the Kolkata Municipal Corporation. The club- tent was constructed in the year 1948,

with the financial assistance of Late Bhuban Mohan Talukdar and Late Manturam Kajaria, two eminent persons of the locality with a strong zeal for social welfare. In 1965, the club was affiliated with the Indian Football Association and in 1974, the club received affiliation from the Cricket Association of Bengal. The club received patronage from Late Gosto Pal, legendary footballer who was popularly known as the ‘Chinese Wall’; Late Monotosh Roy, a renowned body- builder who won the title of ‘Mr. Universe’; Shri Amal Dutta, ex- footballer and famous coach, Shri Sudhir Karmakar, ex- footballer of international repute, who were all closely associated with the club at various periods of time.

'আহা বুকের গভিরে আছে প্রত্যয়আমরা করবো জয়!..'কলকাতার ক্রীড়া-মানচিত্রে ধারাবাহিক সাফল্য ও অগ্রগমনের যথার্থ প্রতিশব্দ উত্ত...
18/10/2023

'আহা বুকের গভিরে আছে প্রত্যয়
আমরা করবো জয়!..'
কলকাতার ক্রীড়া-মানচিত্রে ধারাবাহিক সাফল্য ও অগ্রগমনের যথার্থ প্রতিশব্দ উত্তরপল্লী মিলন সংঘ। দৃঢ় ও আত্মবিশ্বাসী পদক্ষেপে হিমালয়সদৃশ প্রতিবন্ধকতা নির্ভয়ে লঙ্ঘন করে ফুটবলার তৈরীর কারিগর স্বনামধন্য রঘুনাথ নন্দী ও রাজদীপ নন্দীর সার্বিক তত্ত্বাবধানে; অসিত রায়ের ব্যবস্থাপনায়, মুখ্য প্রশিক্ষক দেবাশীষ পাঠকের সুদক্ষ পরিচালনা ও সহকারী প্রশিক্ষক বিমল মান্ডির অধীনে নিরবচ্ছিন্ন ও নিবিড় অনুশীলনের মধ্য দিয়ে এবং শুভজিৎ মন্ডলের সাহসী অধিনায়কত্বে সুপ্রাচীন ক্রীড়া-প্রতিষ্ঠানটি সগৌরবে উত্তীর্ণ হল কলকাতা ফুটবল লীগের প্রথম ডিভিশনের আলোকসারণীতে। ১৭।১০।২৩ তারিখ অপরাহ্নে দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়নশিপ রাউন্ডের অন্তিম ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে যখন সংঘের খেলোয়াড় ও প্রশাসকবৃন্দ সমবেতভাবে মেতে উঠেছেন এই ঐতিহাসিক সাফল্যের সানন্দ উদ্ যাপনে, কলকাতা ফুটবলের আকাশে তখন অসময়ে এক নতুন সূর্যোদয়ের আভাস।
জয়তু উত্তরপল্লী!👍👍👍

যুগনায়ক স্বামী বিবেকানন্দের দৃষ্টি-তে 'আত্মমুক্তির সাধনাই হল যোগ'। উত্তরপল্লী মিলন সংঘ পরিচালিত যোগাসন প্রশিক্ষণ কেন্দ্...
21/06/2023

যুগনায়ক স্বামী বিবেকানন্দের দৃষ্টি-তে 'আত্মমুক্তির সাধনাই হল যোগ'। উত্তরপল্লী মিলন সংঘ পরিচালিত যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রে গত ২১শে জুন, ২০২৩ তারিখ অপরাহ্নে ব্যাপক উদ্দীপনার সাথে প্রতিপালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ শরীর-মন গঠনে সংকল্পবদ্ধ সমাজের সর্বস্তর থেকে আসা শিক্ষার্থীবৃন্দ মিলিতভাবে অংশগ্রহণ করলেন যোগাসনের নিবিড় অনুশীলনে। এই সম্মিলিত যোগচর্চার মধ্য দিয়ে যেন প্রতীয়মান হয়ে উঠল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মিলনমন্ত্র "বিশ্বসাথে যোগে যেথায় বিহারো/সেইখানে যোগ তোমার সাথে আমারও॥"

বিশ্ববিখ্যাত ইংরেজ লেখক আর্থার হেল্পসের ভাষায় "একটি সংগঠন যেখানে একটি সাধারণ উদ্দেশ্য নিয়ে সবাই কাজ করে সেখানেই সাফল্য ...
21/06/2023

বিশ্ববিখ্যাত ইংরেজ লেখক আর্থার হেল্পসের ভাষায় "একটি সংগঠন যেখানে একটি সাধারণ উদ্দেশ্য নিয়ে সবাই কাজ করে সেখানেই সাফল্য নিহিত।" গত ১৮।০৬।২০২৩ অপরাহ্ন ৫ ঘটিকায় সংঘ-গৃহে উত্তরপল্লী মিলন সংঘের ৫৬-তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। নবীন-প্রবীণ সকল সদস্য-সদস্যার স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এই মহতী সমাবেশ রূপান্তরিত হয় একটি আনন্দময় মিলনমেলায়। নিবিড় আত্মসমীক্ষা ও সদর্থক আলোচনার মাধ্যমে রচিত হল এই ঐতিহ্যপূর্ণ সুপ্রাচীন ক্রীড়া-প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রগমনের রূপরেখা।

'আনন্দধারা বহিছে ভুবনে,/দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।।..' গত ১১।০৬।২০২৩ তারিখ উত্তরপল্লী মিলন সংঘের প্রাঙ্গণে স...
18/06/2023

'আনন্দধারা বহিছে ভুবনে,/দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।।..' গত ১১।০৬।২০২৩ তারিখ উত্তরপল্লী মিলন সংঘের প্রাঙ্গণে সদস্য-সদস্যাগণ স্বতঃস্ফূর্ত আনন্দে পালন করলেন রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। আবৃত্তি-সঙ্গীত-নৃত্য-শ্রুতিনাটক পরিবেশনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি নিবেদিত হল বিনম্র শ্রদ্ধার্ঘ্য। প্রতিকূল আবহাওয়ার ভ্রূকুটি অগ্রাহ্য করে সুর-তাল-বাণী-ছন্দের অপূর্ব আবেশে মনোজ্ঞ হয়ে উঠল মিলনসন্ধ্যার আবহ। অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে কাজী নজরুলের ভাষায় উচ্চারিত হল মানব-ঐক্যের এক অমোঘ বার্তা '...মানবতার এই মহান যুগে একবার/গণ্ডী কাটিয়া বাহির হইয়া আসিয়া বল যে,/তুমি ব্রাহ্মণ নও, শূদ্র নও, হিন্দু নও, মুসলমানও নও,/তুমি মানুষ- তুমি ধ্রুব সত্য।'

বিশ্ববরেণ্য কথাসাহিত্যিক অস্কার ওয়াইল্ডের ভাষায় 'নিয়মিত ব্যায়ামচর্চা চমৎকার স্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি।' উত্তরপল্লী ম...
17/06/2023

বিশ্ববরেণ্য কথাসাহিত্যিক অস্কার ওয়াইল্ডের ভাষায় 'নিয়মিত ব্যায়ামচর্চা চমৎকার স্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি।' উত্তরপল্লী মিলন সংঘ পরিচালিত যোগাসন কেন্দ্রে শিশু, কিশোর-কিশোরী তথা বর্ষিয়সী নারী শিক্ষার্থীগণ অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দের তত্বাবধানে প্রায় প্রতি অপরাহ্নে যোগাসন চর্চা করে থাকে। গত ১০।০৬।২০২৩ তারিখ উত্তরপল্লী মিলন সংঘের প্রাঙ্গণে আয়োজিত হয় অন্তঃ-বিভাগ যোগাসন প্রতিযোগিতা। প্রতিযোগিতার মঞ্চ অংশগ্রহণকারীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় প্রাণবন্ত হয়ে ওঠে; উদ্ভাসিত হয় প্রতিযোগীদের প্রতিভা ও নিবিড় অনুশীলন-সন্জ্ঞাত অসাধারণ ক্রীড়ানৈপুণ্যের ঔজ্জ্বল্য। বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি সংস্থার বরিষ্ঠ পদাধিকারীবৃন্দ সম্বর্ধিত করেন প্রশিক্ষকগণ ও প্রতিযোগিতার বিচারকমন্ডলীকে।

'চাই বল,চাই স্বাস্থ্য,আনন্দ উজ্জ্বল পরমায়ু....'মানবেতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মনীষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নে উদ...
10/06/2023

'চাই বল,চাই স্বাস্থ্য,আনন্দ উজ্জ্বল পরমায়ু....'
মানবেতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মনীষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নে উদ্দীপ্ত বিশিষ্ট ক্রীড়া-প্রতিষ্ঠান উত্তরপল্লী মিলন সংঘ সদস্যদের শারীরিক সক্ষমতার সার্বিক বিকাশের লক্ষ্যে বহির্বিভাগীয় ক্রীড়ার পাশাপাশি অন্তর্বিভাগীয় ক্রীড়ার চর্চায় সুদীর্ঘকাল ব্যাপৃত রয়েছে। এই গৌরবময় ধারাবাহিকতার অন্যতম উজ্জ্বল নিদর্শন গত ২৮।০৫।২০২৩ তারিখ অপরাহ্নে আয়োজিত অন্তঃ-ক্লাব টেবিল টেনিস প্রতিযোগিতা। শিশু-কিশোর শিক্ষার্থীদের সুস্থ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সহজাত ও পরিশীলিত প্রতিভা তথা ক্রীড়ানৈপুণ্যের বর্ণময় উদ্ভাসের পাশাপাশি প্রস্ফুটিত হল তীব্র প্রতিযোগিতামূলক মানসিকতার স্বতঃস্ফূর্ত উৎসার। উপস্থিত দর্শকসাধারণের সম্মিলিত সোৎসাহ হর্ষব্বনি ও অভিনন্দনের মধ্য দিয়ে বিজেতাদের পুরস্কৃত করলেন সংঘ-প্রশাসনের শীর্ষ পদাধিকারীবৃন্দ। সশ্রদ্ধ সম্বর্ধনায় ভূষিত হলেন বিচারকমন্ডলীর সম্মাননীয় সদস্যবৃন্দ এবং সংঘ কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রের শ্রদ্ধেয় প্রশিক্ষকগণ।

'গাহি সাম্যের গান-মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান....'২৬।০৫।২০২৩ তারিখ বাংলার অগ্রগণ্য মনীষী কাজী নজরুল ইসলামের ১...
26/05/2023

'গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান....'
২৬।০৫।২০২৩ তারিখ বাংলার অগ্রগণ্য মনীষী কাজী নজরুল ইসলামের ১২৪-তম পুণ্য জন্মদিবসে এক ভাবগম্ভীর অনুষ্ঠানে বিদ্রোহী কবির প্রতি সমবেতভাবে শ্রদ্ধাজ্ঞাপন করলেন উত্তরপল্লী মিলন সংঘের সদস্যবৃন্দ। সমসময়ের প্রেক্ষিতে কবির প্রাসঙ্গিকতা বিষয়ে আলোকপাত করলেন সংঘের বিশিষ্ট সদস্য অধ্যাপক বরুণকুমার চক্রবর্তী।🙏🙏🙏

'..এসো এসো সেই নব সৃষ্টির কবি          নবজাগরণ-যুগপ্রভাতের রবি।..'পঁচিশে বৈশাখ, ১৪৩০ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২-তম...
09/05/2023

'..এসো এসো সেই নব সৃষ্টির কবি
নবজাগরণ-যুগপ্রভাতের রবি।..'
পঁচিশে বৈশাখ, ১৪৩০ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২-তম জন্মবার্ষিকীর পুণ্যপ্রভাতে সংঘ-গৃহে আয়োজিত এক ভাবগম্ভীর অনুষ্ঠানে কবি-প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সদস্যগণ দিশারী কবির উদ্দেশে অন্তরের সুগভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন। সুপ্রাচীন ক্রীড়া-প্রতিষ্ঠানের পক্ষ থেকে উচ্চারিত হল চিরসখা মহামানবের অক্ষয় বাণীর অনুপ্রেরণায় নবীন প্রজন্মের পৌরোহিত্যে নূতনতর সাফল্যের অভিমুখে যাত্রারম্ভের সমবেত অঙ্গীকার।

'আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।      আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও।..'নববর্ষারম্ভ, ১৪৩০-এর আনন্দসন্ধ্যায় ...
09/05/2023

'আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও।..'
নববর্ষারম্ভ, ১৪৩০-এর আনন্দসন্ধ্যায় উত্তর পল্লী মিলন সংঘে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া ও মিলনোৎসব। সকল সদস্য-সদস্যার স্বতঃস্ফূর্ত উপস্থিতি; আনন্দমুখর সম্মিলনে আলোকোজ্জ্বল সংঘ-প্রাঙ্গণ যেন রূপান্তরিত হল অমর্ত্যের নন্দনকাননে।

'হোক খেলা, এ খেলায় যোগ দিতে হবেআনন্দকল্লোলাকুল নিখিলের সনে।..'২৬।০৩।২০২৩ তারিখ উত্তরপল্লী মিলন সংঘে অনুষ্ঠিত হল সারাদিনব...
26/03/2023

'হোক খেলা, এ খেলায় যোগ দিতে হবে
আনন্দকল্লোলাকুল নিখিলের সনে।..'
২৬।০৩।২০২৩ তারিখ উত্তরপল্লী মিলন সংঘে অনুষ্ঠিত হল সারাদিনব্যাপী অন্তঃ-বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা। বিশিষ্ট ক্রিকেট-প্রশিক্ষকবৃন্দ সর্বশ্রী অলোক দাশগুপ্ত; সুমন মুখোপাধ্যায় ও সন্জ্ঞয় নন্দীর তত্ত্বাবধানে অনুশীলনরত শিশু ক্রিকেটাররা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপৃর্ণ ম্যাচগুলিতে স্বাক্ষর রাখল উজ্জ্বল প্রতিভা তথা উল্লেখযোগ্য ক্রীড়ানৈপুণ্যের। আয়ূষ পটেলের নেতৃত্বে Team B জয় করল চ্যাম্পিয়নের শিরোপা। অর্কদীপ বসু-র অধিনায়কত্বে রানার্সের সম্মান লাভ করল Team C। সেরা ব্যাটসম্যান; সেরা বোলার; সেরা উইকেটরক্ষক; সেরা ফিল্ডার নির্বাচিত হল যথাক্রমে শুভজিৎ বিশ্বাস; সুমন দাস; আয়ূষ প্যাটেল; অভিনব মল্লিক। প্রশিক্ষকমন্ডলীর সম্মাননার পাশাপাশি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিলেন সংঘের অগ্রগণ্য পদাধিকারীবৃন্দ। এই প্রতিযোগিতা হয়ে রইল ভবিষ্যৎ অগ্রগমনের এক অভ্রান্ত দিক্ চিহ্ন।

26/03/2023

" ওরে আয় রে তবে, মাত রে সবে আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে।
বাঁধন যত ছিন্ন করো আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে। "
গত ০৬।০৩।২০২৩ তারিখ শুভ দোলযাত্রা-র প্রাক্কালে উত্তর পল্লী মিলন সংঘের সর্বস্তরের সদস্য-সদস্যার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণের ছন্দে স্পন্দিত হল বসন্ত-বরণ উৎসব। অনুষ্ঠানের সূচনায়, সদস্য-সদস্যাদের সমবেত সংঘ-প্রাঙ্গণ পরিক্রমা বর্ণময় হয়ে উঠল আবির-গুলালের রঙীন পরশে। আবৃত্তি-সঙ্গীত-নৃত্যের নিরবচ্ছিন্ন আনন্দধ্বনি মুখরিত করে তুলল মনোমুগ্ধকর বসন্তসন্ধ্যা। 'আজ সবার রঙে রঙ মিশাতে হবে।..' সম্মেলক সঙ্গীতের বাণীতে যখন সন্ঞ্চারিত সার্বজনিক মিলনের অঙ্গীকার, তখন নবীন রাত্রি মোহাবিষ্ট এক অপূর্ব সুর-মূর্ছনায়।

গভীর দুঃখের সাথে জানাই, গত ০৫।০২।২০২৩ তারিখ সকালে উত্তর পল্লী মিলন সংঘের প্রাক্তন সভাপতি তথা অছি পরিষদের সদস্য শ্রদ্ধেয়...
06/02/2023

গভীর দুঃখের সাথে জানাই, গত ০৫।০২।২০২৩ তারিখ সকালে উত্তর পল্লী মিলন সংঘের প্রাক্তন সভাপতি তথা অছি পরিষদের সদস্য শ্রদ্ধেয় তপন দাশগুপ্ত মহাশয়ের জীবনাবসান হয়েছে। প্রকৃত ক্রীড়াপ্রেমী সুদৃঢ় ব্যক্তিত্বের অধিকারী সংঘের আজীবন সদস্য প্রয়াত তপন দাশগুপ্ত সংঘ-প্রশাসনের বিভিন্ন গুরুদায়িত্ব নিরবচ্ছিন্নভাবে অপরিসীম নিষ্ঠা ও অসাধারণ দক্ষতার সাথে প্রতিপালন করেছেন। তাঁর সুচিন্তিত মতামত; বিচক্ষণতা; দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্ব সংঘের অগ্রগতির পথ সুগম করেছে। রাজ্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা The Cricket Association of Bengal-এ সুদীর্ঘকাল তিনি সগৌরবে সংঘের প্রতিনিধিত্ব করেছেন। মৃত্যুর করাল গ্রাস সংঘের সাথে তাঁর সুগভীর সম্পর্কের আপাত পরিসমাপ্তি ঘটালেও, সকল সংঘ-সদস্যের হৃদয়ের মণিকোঠায় তিনি নিঃসন্দেহে চিরজীবী হয়ে থাকবেন। সংঘের উন্নতিকল্পে নিবেদিতপ্রাণ অভিভাবকপ্রতিম মানুষটির চিরবিদায় এই সুপ্রাচীন ক্রীড়া-প্রতিষ্ঠানে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল। সংঘের সদস্যমন্ডলীর পক্ষ থেকে তাঁর অক্ষয় স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি ও শোকার্ত পরিবারবর্গের প্রতি জ্ঞাপন করি আন্তরিক সমবেদনা। 🙏🙏🙏🙏🙏

Address

55A Tala Park Avenue
Kolkata
700037

Opening Hours

Monday 6pm - 8pm
Tuesday 6pm - 8pm
Wednesday 6pm - 8pm
Thursday 6pm - 8pm
Friday 6pm - 8pm
Saturday 11am - 1pm
6pm - 8pm
Sunday 11am - 1pm
6pm - 8pm

Telephone

+91 33 2532 8708

Alerts

Be the first to know and let us send you an email when Uttar Palli Milan Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uttar Palli Milan Sangha:

Share

Category