19/09/2016
রাজ্য চ্যাম্পিয়নশিপে ৪৭টি পদক এনসিআরসি-র
By Sports Desk - September 19, 201624
Share on Facebook Tweet on Twitter
কলকাতা: ৪৯ তম রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেল নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব৷ ২২টি সোনা সহ ৪৭টি পদক জেতে এনসিআরসি৷ রাজ্য চ্যাম্পিয়নশিপে পদক জয়ী ১৮ জন শুটার জাতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জন করেন৷
জয়দীপ কর্মকার, কুহেলী গঙ্গোপাধ্যায়, মাম্পি দাস, শুভঙ্কর প্রামাণিকদের হাতেখড়ি যে ক্লাবে, সেই এনসিআরসি রাজ্য চ্যাম্পিয়নশিপে ৪৭টি পদক ঘরে তুলল৷ এর মধ্যে ব্যক্তিগত ইভেন্টে ১২টি সোনা, ১১টি রুপো এবং ৮টি ব্রোঞ্জ জেতে৷ আর দলগত বিভাগে ১০টি সোনা, ৩টি রুপো ও ৩টি ব্রোঞ্জ জেতে এনসিআরসি৷ ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনাজয়ী শুভঙ্কর রবিবার অবশ্য আন্তর্জাতিক স্তরে নিজের সেরা স্কোর করে দেশকে সোনা এনে দেন৷ আজারবাইজানের গাবালাতে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপের প্রথম দিনেই তিনটি সোনা জেতে ভারত৷ প্রথম সোনাটি জেতেন এনসিআরসি ক্লাবের ছাত্র শুভঙ্কর৷ এর আগে ২০১৪-তে জার্মানি ও চেক প্রজাতন্ত্রে আন্তর্জাতিক স্তরে নেমেছিলেন শুভঙ্কর৷ রবিবার জুনিয়র বিশ্বকাপে সোনা জেতার রাজ্য চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জেতেন তিনি৷ রাজ্য চ্যাম্পিয়নশিপে ৮৫ জন প্রতিযোগীর মধ্যে ৩৩জন পদক জেতেন৷ রবিবার ক্লাব প্রেসিডেন্টের উপস্থিতিতে পদকজয়ীদের অভিনন্দন জানানো হয়৷