29/07/2026
১৯১১ সালের, ২৯ শে জুলাই আমরা আমাদের ইতিহাস গড়ে ছিলাম। সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যে, প্রথম আঘাত হানে আমাদের সেই সোনালী একাদশ। ব্রিটিশ আর্মি, East Yorkshire Regiment এর বিরুদ্ধে খালি পায়ে ফুটবল খেলে বিজয়ী হয় আমাদের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। সেই সময় এই জয় কেবল খেলার মাঠে সীমিত ছিল না, দেশবাসীর কাছে এই জয় ছিল স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম গুরুত্বপূর্ণ মাইল ফলক। বাঙালির সেই জয়, সারা ভারত ব্যাপী আন্দোলনে একটি ঐক্যবদ্ধ ভিত্তি স্থাপন করে। খেলার মাঠ সংগ্রামের ও প্রতিরোধের প্রথম পদক্ষেপ হয়ে ওঠে।
২০০১ সালের, ২৯ শে জুলাই থেকে এই দিনটি মোহনবাগান দিবস হিসেবে মোহনবাগান মাঠে উদযাপিত হয়। এই দিনে ক্লাব থেকে বিশিষ্ট প্রাক্তন কিংবদন্তি ক্রীড়াবিদদের মোহনবাগান রত্ন সম্মানে সম্মানিত করা হয়।
এই দিন আমাদের গর্বের দিন, আমাদের ঐতিহ্যের দিন।
আমরা আজকের দিনে শ্রদ্ধা জানাই সেই খেলোয়াড়দের যারা আমাদের ইতিহাস লিখেছে স্বর্ণাক্ষরে, ও সেই সকল মানুষকে যারা আজ অবধি সেই ঐতিহ্যকে স্বগর্বে বহন করে চলেছে ।
জয় মোহনবাগান 💚❤️