11/08/2024
এক লোক লিভ ইন সম্পর্কে ছিল; তার বান্ধবী রোজই বলে চল এবার বিয়েটা সেরে ফেলি। সে আজ করছি, কাল করব করে কাটিয়ে দেয়, বিয়ে আর করেনা। এরকম করে দিন মাস বছর গেল, কিন্তু দুজনে একসাথে থাকলেও বিয়েটা হয় আর না। এর মধ্যে মেয়েটির বাবা একজন ভালো পাত্রের সন্ধান পায়; ভালো স্বচ্ছল পরিবার, ছেলেটিরও বেশ সুনাম আছে। মেয়েটি বাবার কথায় লিভ ইন থেকে বেরিয়ে আসতে চায়; কিন্তু এবার তার ধ্যামনা প্রেমিক বেঁকে বসে। বলে আমি তো তোমায় বিয়ে করব বলে সব ঠিক করে রেখেছি, আর তুমি এরকম বলছ! তুমি আমার, আর কারুর না ব্লা ব্লা এন্ড ব্লা...
মেয়েটি যখন নতুন ছেলেটির সাথেই বিয়ে করতে এগোয় প্রেমিক কোর্টে কেস করে বিয়ের উপর স্থগিতাদেশ নিয়ে আসে। শুরু হয় আইনি লড়াই। নাতিদীর্ঘ লড়াইয়ে অনেক টাকা উড়িয়েও কেস হেরে যায় প্রেমিক। কোর্ট রায় দেয় যে বিয়ের রাস্তায় কোনও প্রতিবন্ধকতা নেই।
মেয়েটি যখন নতুন সঙ্গীর সাথে আদালত থেকে বেরিয়ে যাচ্ছে, প্রাক্তন প্রেমিকের এক চামচা বলে, "কী রে তুই এভাবে ছেড়ে দিলি!"
প্রেমিক জানে তার কোনও অধিকারই নেই মেয়েটির উপর, তবুও হুব্বামার্কা মুখ বানিয়ে বলে, "পেয়ার থা ইসলিয়ে জানে দিয়া, জিদ হতি তো বাহো মে হতি"
__________
এই অবধি গল্পটা পড়ে বাজে গল্প মনে হলে একবার মাচাদের পেজগুলো ঘুরে আসুন। সব বুঝে যাবেন। 🤭🤭🤭
✍️Subhashis Saha East Bengal FC