27/03/2026
ময়দানের এক টুকরো ইতিহাস আজ নীরব হয়ে গেল… 💔
Shanti Chakraborty — আমাদের সবার প্রিয় দিদুন,
একজন খাঁটি মোহনবাগান সমর্থক,
যার ভালোবাসা, উপস্থিতি আর হাসি গ্যালারিকে আলাদা করে তুলত।
“Umakanta Palodhi Best Supporter of The Year” (2022–23)
পুরস্কারটা শুধু সম্মান নয়,
ওনার আজীবনের আবেগ আর ভালোবাসার স্বীকৃতি ছিল।
দীর্ঘদিন হাসপাতালে লড়াই করার পর
আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন…
গ্যালারির ওই চেয়ারটা হয়তো আজ খালি থাকবে,
কিন্তু ওনার স্মৃতি, ওনার ভালোবাসা
চিরকাল বেঁচে থাকবে প্রতিটা সবুজ-মেরুন হৃদয়ে।
আপনি আবার মোহনবাগানী হয়ে ফিরে আসুন… 💚♥️
শ্রদ্ধাঞ্জলি দিদুন…
ময়দান আপনাকে কোনোদিন ভুলবে না। 💚♥️🕊️