মোহনবাগানি সংষ্কৃতি

মোহনবাগানি সংষ্কৃতি সবার ওপর মোহনবাগান সত্য তাহার ওপর নাই?

08/01/2026
আমরা নিজেদের “ভারতের ন্যাশনাল ক্লাব” বলে বহুবছর ধরে গর্ব করে এসেছি। কিন্তু কাল FC Goa  যা করে দেখাল, সেটাই আন্তর্জাতিক স...
23/10/2025

আমরা নিজেদের “ভারতের ন্যাশনাল ক্লাব” বলে বহুবছর ধরে গর্ব করে এসেছি। কিন্তু কাল FC Goa যা করে দেখাল, সেটাই আন্তর্জাতিক স্টেজে তাদের ফ‍্যানেদের কাছে আসল গর্বের মুহূর্ত। আল নাসেরের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে মাত্র ২-১ গোলে হেরেছে তারা। হতে পারে আল নাসের তাদের পুরো দল নামায়নি।ছিল না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবুও ইনিগো মার্টিনেজের মত প্লেয়ার এক ঘন্টা মাঠে ছিলেন। ছেষট্টি মিনিটে মাঠে নামেন সাদিও মানে এবং হোয়াও ফেলিক্সের মত স্টারেরা। এ হেন দলের সাথে এমন পারফরম্যান্সই তো আসল লড়াকু মানসিকতার পরিচয়! এমন পারফরম্যান্সই তো গোয়ার সমর্থকদের মাথা উঁচু করে তুলে ধরে সমগ্র দেশের বাকি ক্লাবের সমর্থকদের সামনে।
আর আমাদের আপাতদৃষ্টিতে প্রফেশনাল ম্যানেজমেন্ট? ইরান যেতেই রাজি হয়নি তারা কিছু বালখিল্য যুক্তি দিয়ে। এশিয়ার মঞ্চে দেশের প্রতিনিধিত্বের সুযোগকে হেলায় উড়িয়ে দিয়েছেন তারা।নিজেদের ন্যাশনাল ক্লাব বলব, অথচ জাতীয় দায়িত্বে থাকবে না কোনরকম দায়বদ্ধতা। ম্যানেজমেন্টের এ হেন মনোভাব আমাদের সমর্থকদের কাছে পাহাড়প্রমাণ লজ্জার।

যাকগে,অভিনন্দন এফ সি গোয়া। অভিনন্দন সেই ক্লাবের কর্ণধার রবি পুষ্করকেও।আপনি এবং আপনার দলের প্রত‍্যেকে সত্যিই ভারতকে গর্বিত করেছেন।সত‍্যিই যারপরনাই হিংসা করছি আপনাদের।অনেক ভালোবাসা ও শ্রদ্ধা নেবেন। বিনয় চোপড়া সাহেব, একটু দেখে শিখুন প্লিজ। শুধু জাতীয় লেভেলে ফোকাস করা আর ইস্টবেঙ্গলকে বার বার হারানোটাই আমাদের মূল লক্ষ্য নয়। তার বাইরেও জীবন আছে🧡🇮🇳

"তোমার উত্থান মাগি ভবিষ্যৎ রহে প্রতিক্ষায়"-----------------------------------------------------------------------১৯১১ স...
29/07/2025

"তোমার উত্থান মাগি ভবিষ্যৎ রহে প্রতিক্ষায়"
-----------------------------------------------------------------------

১৯১১ সালের জুলাই মাস, কলকাতা ময়দান। এক এক করে সেন্ট জেভিয়ার্স, রেঞ্জার্স, রাইফেল ব্রিগেড কে হারিয়ে মোহনবাগান তখন মিডলসেক্স রেজিমেন্টের মুখোমুখি। তীব্র প্রতিদ্বন্দ্বিতা র মধ্যে তখন প্রবল বাধা হয়ে দাঁড়িয়েছে পক্ষপাতদূষ্ট রেফারিং। একটি শট বাঁচানোর সময় সবুট লাথি আছড়ে পড়েছিল সেদিন মোহনবাগান গোলরক্ষক হীরালাল মুখার্জী র পাঁজরে। কানের কাছে হিসহিসে গলায় শুনতে পেয়েছিলেন প্রতিপক্ষের আস্ফালন - "Push that swine inside the goal. Kick him in. "। এতটুকু ভীত না হয়ে সেদিন মোহনবাগানের সম্ভাবনা কে বুকে করে আগলে রেখেছিলেন হীরালাল। শুধু হীরালাল একা নন, রক্ষণভাগে ভুতি সুকুল এবং রেভারেন্ড সুধীর চ্যাটার্জী, মধ্যভাগে রাজেন্দ্রনাথ সেনগুপ্ত, মনমোহন মুখার্জী, নীলমাধব ভট্টাচার্য এবং আক্রমণ ভাগে যতীন্দ্রনাথ রায়, শ্রীশ চন্দ্র সরকার, বিজয়দাস ভাদুড়ী, শিবদাস ভাদুড়ী এবং অভিলাষ ঘোষ, সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন শেষ পর্যন্ত যুদ্ধ করার জন্য। এই খেলা কলকাতা ময়দানের গন্ডি ছাড়িয়েছিল আইএফএ শিল্ড ফাইনালের আগেই। যখন প্রথম দিনের খেলা ১-১ অমীমাংসিত থাকার পরের দিন মোহনবাগান ৩-০ গোলে মিডলসেক্স রেজিমেন্ট কে পর্যুদস্ত করল। বঙ্গভঙ্গের জেরে ১৯০৫ সাল থেকে উত্তাল বাংলা তখন জাতীয় নায়ক দের পেয়ে গিয়েছে। গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল সেই অমোঘ সত্য যে বাঙালি জাতি সমস্ত রিক্ততা, নিঃস্ব অবস্থা ভুলে মাথা তুলে দাঁড়াবার নতুন মন্ত্র খুঁজে পেয়েছে কলকাতার ফুটবল মাঠে।

২৯শে জুলাই, ১৯১১। একটা ঐতিহাসিক বিজয়ের স্মৃতিই শুধু নয়, ঐদিন টা সমগ্র বাঙালি জাতির অস্তিত্ব কে, বিপ্লবী সত্তা কে নতুন করে জানার দিন, চেনার দিন। এগারো টা অনমনীয় দামাল ছেলের লড়াই কে সেদিন স্বীকৃতি দিয়ে গিয়েছিল জনসমুদ্রের আবেগমথিত উদযাপন, ঊচ্ছাস। "বাঙালির ছেলে সাহেব কে লাথি মারছে সেটা দেখার জন্য সাত টাকা তো অনেক কম দাম হে, দিয়ে দাও, দিয়ে দাও" - এই ছিল সম্ভ্রান্ত কলকাতার বাবু দের প্রতিক্রিয়া। এভাবেই সেদিন টিকিটের কালোবাজারি হয়েছিল সাত টাকা পর্যন্ত ও। তাই শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ ছিল না এই আবেগ। কারণ এই আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল জাতীয়তাবাদ এবং সমগ্র জাতির প্রখর আত্মসম্মানবোধ। তাই এই ২৯শে জুলাই দিনটা সমগ্র বাংলার ইতিহাসে, সমগ্র বাঙালি জাতির ইতিহাসে একটা কালজয়ী দিন, একটা বিরল মাইল ফলক স্থাপনের দিন। একটা রূপকথার শুরু। এবং একটা পুরো জাতির শিরদাঁড়া সোজা করে মাথা তুলে দাঁড়ানোর লড়াইয়ের শুরু। একটা নূতন যুগের প্রতিষ্ঠার দিন।

“Mohun Bagan is not a football team. It is an oppressed country, rolling in the dust, which has just started to rise its head.”

-Achintya Kumar Sengupta in Kallol Jug (1911)

15/04/2025

নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন শুরু।
আর আমাদের কাছে নববর্ষ মানেই – সবুজ-মেরুনে রাঙানো গর্বের ইতিহাস, ভালোবাসা আর ঐতিহ্যর সম্মান। 💚❤️

ভারতসেরা মোহনবাগান     #জয়মোহনবাগান
12/04/2025

ভারতসেরা মোহনবাগান




#জয়মোহনবাগান

গোটা ভারতবর্ষে আজ সবুজ মেরুন দোলযাত্রা শুরু...এই জয় ঐতিহাসিক!মোহনবাগানের ইতিহাসে এই প্রথম পরপর দুবছর জাতীয় স্তরের লীগ ...
08/03/2025

গোটা ভারতবর্ষে আজ সবুজ মেরুন দোলযাত্রা শুরু...
এই জয় ঐতিহাসিক!
মোহনবাগানের ইতিহাসে এই প্রথম পরপর দুবছর জাতীয় স্তরের লীগ জয়...
এই জয় প্রত্যেক মোহনবাগান সমর্থকদের!

জয় মোহনবাগান 💚❤️

শুভ জম্মদিন । ফিরে আসুক দিনটি বার বার ।
03/03/2025

শুভ জম্মদিন । ফিরে আসুক দিনটি বার বার ।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোহনবাগানি সংষ্কৃতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোহনবাগানি সংষ্কৃতি:

Shortcuts

Share