23/02/2020
"উনসত্তরে শুরু বাকিটা ইতিহাস"
আজ থেকে ঠিক পঞ্চাশবছর আগে কিচ্ছু মানুষের উদ্যোগে আমাদের এই পথ চলা শুরু,তারপর থেকে ঠিক পঞ্চাশটি বসন্ত পেরিয়ে আমাদের এই জায়গায় পৌঁছনো।সকলের ভালোবাসা ও সহযোগিতা আজ আমাদের এই স্থানে নিয়ে এসেছে।আমরা কৃতজ্ঞ তাদের কাছে যারা সবসময় আমাদের পাশে থেকেছেন এবং এখনও নিঃস্বার্থভাবে সাথে রয়েছেন।এই গর্বের এবং আনন্দের মূহুর্তটিকে আপনাদের মধ্যে ভাগ করে নিতে আমাদের এই প্রচেষ্টা।
প্রথমদিন,
৮ই মার্চ ২০২০,উৎসবের শুভসূচনায় সকাল ১০ ঘটিকায় থাকছে রক্তদান শিবির।বিগত দুবছর অতিক্রম করে এবছর আমাদের এই প্রয়াস তৃতীয় বর্ষে পদার্পণ।উক্তদিন উপস্থিত থাকছেন সকল মাননীয়/মাননীয়া রক্তদাতাগণ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বগণ।।
১২ ঘটিকায় আমাদের সকলের প্রিয়সদস্য অভিজিৎ সোরন(বাবলু)র স্মৃতিতে "সুবর্ণ প্রয়াসে বাবলুর ক্যানভাসে"-বসে আঁকো প্রতিযোগীতা।
(অঙ্কন সংক্রান্ত সমস্ত তথ্য নিম্নের লিঙ্কটিতে দেওয়া হল)
https://m.facebook.com/story.php?story_fbid=855058354922679&id=100012555672578
সন্ধ্যে ৬ ঘটিকায় অঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সুবর্ণজয়ন্তীবর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয়দিন,
৯ মার্চ ২০২০, যখন সারা ভুবন রঙিনে ভরা,গাছে পলাশের ছোঁয়া বাতাসে কোকিলের মধু্র সুর ভাসছে।ঠিক সেইসময় আমরাও সকলের মনের মধ্যে রঙিন একটি জায়গা করে নেওয়ার জন্য পালিত করতে চলেছি বাঙালির প্রিয় উৎসবের মধ্যে অন্যতম "বসন্তোৎসব"।
তৃতীয় বৎসরের এই প্রয়াসের শুভসূচনায় সকাল ৮ টা থেকে থাকছে গান,নৃত্য ও আবিরের ছোঁয়া।
আপনাদের সকলের কাছে আমাদের আবেদন, আপনার সকলেই আমাদের এই আনন্দোৎসবে উপস্থিত থাকবেন এবং উৎসবটিকে সাফল্যমন্ডিত ও আলোকিত করে তুলবেন।
ধন্যবাদন্তে,
হালদারবাগান সঙ্ঘমিত্র ক্লাব।
(রহড়া,খড়দহ,কলিকাতা-১১৮.)
পথনির্দেশ-
শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী ট্রেনে খড়দহ স্টেশন নেমে অটো,রিক্সা,টোটোযোগে হালদারবাগান সঙ্ঘমিত্রক্লাব সংলগ্ন খেলার মাঠ
অথবা, বাবুঘাট থেকে খড়দহ রহড়াবাজারগামী ৭৮/১ বাসে রহড়াবাজার নেমে ৪ মিনিট হাঁটা পথে হালদারবাগান সঙ্ঘমিত্রক্লাব সংলগ্ন খেলার মাঠ ।