Purba Barddhaman Sports Association

Purba Barddhaman Sports Association purba barddhaman district sports & physical culture association

31/08/2026

জাতীয় ক্রীড়া দিবসে ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করতে পূর্বস্থলী সংঘোস পাড়া ড্রিম ক্যানভাস স্কুলের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা।
সহযোগিতায়, Purba Barddhaman Sports Association

ন'জনকে সংবর্ধনা  #কাটোয়া  #আনন্দবাজার  পত্রিকা  #নিউজ ৩১.০৮.২০২৬Purba Barddhaman Sports Association Visit Us Website: w...
31/08/2026

ন'জনকে সংবর্ধনা #কাটোয়া
#আনন্দবাজার পত্রিকা #নিউজ ৩১.০৮.২০২৬
Purba Barddhaman Sports Association
Visit Us Website: www.pbdspca.in

  জাতীয় ক্রীড়া দিবসে খেলাধুলা উন্নতিকরণে ও  কাটোয়ার কৃতি খেলোয়াড়দের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিলেন পূর্ব বর্ধমান ...
30/08/2026

জাতীয় ক্রীড়া দিবসে খেলাধুলা উন্নতিকরণে ও কাটোয়ার কৃতি খেলোয়াড়দের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিলেন পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। শনিবার কাটোয়া সুবোধ স্মৃতি রোডে সংস্থার একাডেমিতে খেলাধুলায় বিশেষ কৃতিত্বের জন্য আরধ্যা দেবনাথ ও সৌজন্য মিত্র ( যোগাসন) সন্দীপ্তা মন্ডল ও রুপম সরকার ( অ্যাথলেটিক) সুজয় ঘোষ ( ফুটবল) অনাদি গোপাল দাস (পাওয়ার লিফটিং) অর্পণ ঘরামী (ক্যারাটে) রনিতা দাস (ক্রিকেট) ও শিবম ঘোষ ( কবাডি) সহ মোট ৯ জনকে কৃতি খেলোয়াড় সম্মানিত করা হয় ও পাশাপাশি খেলাধুলা উন্নতিকরণে ৩ টি ক্রীড়া একাডেমীকে ফুটবল সহ ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, এটা আমাদের পঞ্চম বর্ষ পদার্পণ করল। আমাদের লক্ষ খেলাধুলা উন্নতিকরণ। নতুন প্রজন্মকে খেলা মুখি করে তোলা। উপস্থিত ছিলেন সভাপতি তারক চন্দ্র দে ও সঞ্জীব মোদক , তপন ঘরামি সহ বিশিষ্ট ব্যক্তিরা।
পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থা ২৯.০৮.২০২৬
Visit Us Website: www.pbdspca.in
#কাটোয়া

30/08/2026

জাতীয় ক্রীড়া দিবসে ক্রীড়া সরঞ্জাম বিতরণ ও কৃতি খেলোয়াড় সংবর্ধনা।
উদ্যোগে, Purba Barddhaman Sports Association
Visit Us Website: www.pbdspca.in

#কাটোয়া

জাতীয় ক্রীড়া দিবসে কর্মসূচী  #কাটোয়া  #আনন্দবাজার  #নিউজ
30/08/2026

জাতীয় ক্রীড়া দিবসে কর্মসূচী #কাটোয়া
#আনন্দবাজার #নিউজ

সকলকে জানাই জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা।Purba Barddhaman Sports Association
29/08/2026

সকলকে জানাই জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা।
Purba Barddhaman Sports Association

29/08/2026

National Sports Day Celebrate #কাটোয়া

"জাতীয় ক্রীড়া দিবসে" খেলবে কাটোয়া জিতবে কাটোয়া এই বার্তা কে সামনে রেখে ক্রীড়া ভারতী উদ্যোগে কাটোয়ায় অনুষ্ঠিত হলো ...
29/08/2026

"জাতীয় ক্রীড়া দিবসে" খেলবে কাটোয়া জিতবে কাটোয়া এই বার্তা কে সামনে রেখে ক্রীড়া ভারতী উদ্যোগে কাটোয়ায় অনুষ্ঠিত হলো পদযাত্রা। এই পদযাত্রায় কাটোয়ার বিভিন্ন ক্রীড়া একাডেমি, সংস্থা ও Purba Barddhaman Sports Association সকল সদস্য ও ছাত্র-ছাত্রী স্কাউট গাইড, এনসিসি ও ক্রীড়া প্রেমী মানুষেরা উপস্থিত ছিলেন। উক্ত পদযাত্রায় প্রায় ১০০০ উপর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। আসুন সকলে মিলে খেলাধুলাকে আরো এগিয়ে নিয়ে যায়।
২৯ শে আগস্ট ২০২৬
Visit Us Website: www.pbdspca.in
#কাটোয়া

'ক্রীড়া দিবসে কর্মসূচী'  #আনন্দবাজার  #নিউজ ২৮.০৮.২০২৬Visit Us Website: www.pbdspca.in
28/08/2026

'ক্রীড়া দিবসে কর্মসূচী'
#আনন্দবাজার #নিউজ ২৮.০৮.২০২৬
Visit Us Website: www.pbdspca.in

🌸 রাখী বন্ধন উৎসব — এক অটুট বন্ধনের বার্তা 🌸পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয...
28/08/2026

🌸 রাখী বন্ধন উৎসব — এক অটুট বন্ধনের বার্তা 🌸
পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ও দাঁইহাট ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় আজ সকল প্রিয় ছাত্রছাত্রী,খেলোয়াড়, এলাকার মানুষদের একসঙ্গে নিয়ে পালিত হচ্ছে পবিত্র রাখী বন্ধন উৎসব।

রাখী শুধুমাত্র একটি সুতো নয়—এটি ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। আজকের এই রাখী আমাদের মনে করিয়ে দেয়, কিছু বন্ধন এমনই গভীর ও পবিত্র, যা সময়ের পরিবর্তন, দূরত্ব কিংবা পরিস্থিতির প্রভাবে সহজে ভেঙে যায় না।

আমরা প্রত্যেকে আলাদা। আমাদের চিন্তা, প্রতিভা, স্বভাব ও ভূমিকা এক নয়। সব নোট যেমন একই সুরে বাজে না, তেমনই সব মানুষও এক রকম নয়। কিন্তু বিভিন্ন স্বরের সমন্বয়েই যেমন একটি সুন্দর সুর সৃষ্টি হয়, তেমনই আমাদের ভিন্নতাকে সম্মান করে পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠে একটি সুন্দর পরিবার ও একটি আদর্শ ক্রীড়া সংস্থা।

আজকের এই রাখী উৎসব তাই আমাদের সকলের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও একতার বন্ধনকে আরও দৃঢ় করার একটি আন্তরিক প্রয়াস।

এই শুভ দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের পরম পূজ্য ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ, শ্রীশ্রী মা সারদা এবং আমাদের অগ্রপথিক ও পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দকে। তাঁদের আদর্শ আমাদের শিখিয়েছে—মানুষের মধ্যে বিভেদ নয়, বরং ভালোবাসা, সেবা, সহমর্মিতা ও ঐক্যের মধ্যেই রয়েছে প্রকৃত মানবধর্ম।

আজকের এই রাখী হোক আমাদের সকলের একটি সুন্দর অঙ্গীকার—

“সম্পর্কের বন্ধন হোক ভালোবাসায়,
বিশ্বাসের বন্ধন হোক হৃদয়ে,
আর আমাদের ঐক্যের বন্ধন হোক চির অটুট।”

🌿 রাখী শুধু হাতে নয়, রাখী থাকুক হৃদয়ে।
🤝 বন্ধন শুধু আজকের নয়—এই বন্ধন হোক চিরদিনের।
শুভ রাখি বন্ধন 💮
Purba Barddhaman Sports Association
Visit Us Website: www.pbdspca.in

Address

Katwa
Katwa
713130

Alerts

Be the first to know and let us send you an email when Purba Barddhaman Sports Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Purba Barddhaman Sports Association:

Shortcuts

Share

Category