Nrityaneed_Sanskriti_KalaKendra_official

Nrityaneed_Sanskriti_KalaKendra_official "Dancers don't need wings to fly"
The page is dedicated to showcase the talents of Nrityaneed,Assam

19/05/2026
19/05/2026

উনিশে মে ভাষা শহীদ দিবস স্মরণে বারাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কর্তৃক আয়োজিত শহীদ মঞ্চের অনুষ্ঠানে আমরা নৃত্যনীড়ের দল, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই নিবেদন।

তুমি রবে নীরবে/ হৃদয়ে মম,   পঁচিশে বৈশাখ , নতুন বছর শুরু হতে না হতে আমরা সবাই এই দিনটির অপেক্ষায় থাকি, সবাই নিজেদের মত...
10/05/2026

তুমি রবে নীরবে/ হৃদয়ে মম, পঁচিশে বৈশাখ , নতুন বছর শুরু হতে না হতে আমরা সবাই এই দিনটির অপেক্ষায় থাকি, সবাই নিজেদের মতো করে এই দিনটি পালন করি, আমরা নৃত্যনীড়ের দল কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে মিলিত হয়েছি এইছোট্ট আয়োজনে, আমাদের শ্রেনী কক্ষে,

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এর কালচারাল টেলেন্ট সার্চ স্কিমের অধীনে গৌড়ীয় নৃত্যে জুনিয়র স্কলারশিপ (CCRT Junior Scho...
21/04/2026

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এর কালচারাল টেলেন্ট সার্চ স্কিমের অধীনে গৌড়ীয় নৃত্যে জুনিয়র স্কলারশিপ (CCRT Junior Scholarship) পেয়েছে নৃত্যনীড়ের দুজন ছাত্রী অস্মিতা দত্ত ও গ্রেতা বোস। তাদের দুজনকে নৃত্যনীড় পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কৃতজ্ঞ নৃত্যগুরু ড০ মহুয়া মুখোপাধ্যায়ের কাছে, তাঁর প্রদর্শিত পথ ধরেই এগিয়ে চলেছে নৃত্যনীড়ের ছাত্রীরা, এবং নৃত্যের জগতে জাতীয় স্তরে নিজেদের স্থান করে নিতে সমর্থ হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় কলাসংস্কৃতির বিভিন্ন শাখায় মোট ৬৫০ জনকে স্কলারশিপ দিয়ে থাকে। নৃত্যনীড়ের ছাত্রীরা ধারাবাহিক ভাবে এই সর্বভারতীয় প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে আসছে। এই বছরের সফল দুই কৃতি শিক্ষার্থী গ্রেতা এবং অস্মিতা শুধু নৃত্যনীড়ের নয়, কলাসংস্কৃতির চর্চায় সমগ্র শ্রীভূমি জেলার মুখ উজ্জ্বল করেছে। আমরা আনন্দিত, গর্বিত।

১৪৩৩কে স্বাগত জানিয়ে ২রা বৈশাখ বিপিন চন্দ্র পাল প্রেক্ষাগৃহে নৃত্যনীড় আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান। নৃত্যনীড়ের সকল শিক...
18/04/2026

১৪৩৩কে স্বাগত জানিয়ে ২রা বৈশাখ বিপিন চন্দ্র পাল প্রেক্ষাগৃহে নৃত্যনীড় আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান। নৃত্যনীড়ের সকল শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেয়, এতা ছাড়াও অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেন শহরের বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন, দর্শক আসনে উপবিষ্ট ছিলেন আমাদের শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমরা নৃত্যনীড় পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।শুভ নববর্ষ । নতুন বছর সকলের জীবনে নিয়ে আসুক আলো ঝলমল আনন্দ পরিপূর্ণ মুহূর্ত। বিদ্বেষ বিষ নাশ করে জয় হোক বন্ধুতার, ভালোবাসার।

14/04/2026
সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ২রা বৈশাখ  বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বিপিন চন্দ্র পাল স্মৃতি প্রেক্ষাগৃহে নৃত্যনীড় আয়োজিত ...
14/04/2026

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ২রা বৈশাখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বিপিন চন্দ্র পাল স্মৃতি প্রেক্ষাগৃহে নৃত্যনীড় আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সামিল হবেন শহরের বিভিন্ন সংস্থার শিল্পীরা। সবাইকে সাদর আমন্ত্রণ। আসুন সপরিবারে। প্রতীক্ষায় থাকব আমরা।

15/02/2026
30/01/2026

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সোনালি জয়ন্তী অধিবেশনে আমরা আসছি হাইলাকান্দি রবীন্দ্র ভবন মঞ্চে, আমাদের বহুখ্যাত প্রযোজনা "কথামানবী" নিয়ে। আসুন সবাই, কথা হবে। ১লা ফেব্রুয়ারি, অধিবেশনের তৃতীয় তথা শেষ সন্ধ্যায়। কথা দিচ্ছি, ভালো লাগবে আপনাদের।

Address

Karimganj
788710

Alerts

Be the first to know and let us send you an email when Nrityaneed_Sanskriti_KalaKendra_official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nrityaneed_Sanskriti_KalaKendra_official:

Share

Category