31/12/2025
খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বর্ধমানে ভারতসংস্কৃতি উৎসব প্রতিযোগিতায় অংশ নিয়ে আমার ৩ জন ছাত্রী কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করে কলকাতার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছিল। সেখানে তারা অসাধারণ সাফল্য লাভ করেছে।
🌸 কথক (Sub Junior Group) –
শতাভিষা ভট্টাচার্য প্রথম স্থান অর্জন করেছে।
🌸 কথক ডুয়েট (Junior Group) –
আদ্রিতা নাথ ও কোয়েল কবিরাজ প্রথম স্থান অধিকার করেছে।
🌸 সেমি ক্লাসিক্যাল (Sub Junior Group) –
সাবনাম সুলতানা সম্মানজনক President Award লাভ করেছে।
আমার ছাত্রীদের এই সাফল্য সত্যিই অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। 💐
আমি আমার গুরুমা বিদুষী শ্রীমতী মাধুমিতা রায় ম্যামকে সশ্রদ্ধ প্রণাম জানাই। 🙏🙏আমি যা কিছু শিখেছি এবং আজও শিখে চলেছি, সবই তাঁর শিক্ষার ফল। তাঁর প্রদত্ত শিক্ষাই আমি আমার ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, তাঁর আশীর্বাদ মাথায় নিয়েই আমার এই নৃত্যযাত্রা। 🙏