Nunia Knights Volleyball Club"

Nunia Knights Volleyball Club" It's all about a Volleyball team , it's players, fans as well as followers. A very long journey made

03/03/2026

Volleyball Tournament in our club.

নুনিয়া নাইটস ভলিবল ক্লাব, ছোট একটি গ্রামের আরো ছোট একটি ক্লাব। জন্ম লগ্ন থেকেই একটাই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে,...
18/03/2024

নুনিয়া নাইটস ভলিবল ক্লাব, ছোট একটি গ্রামের আরো ছোট একটি ক্লাব। জন্ম লগ্ন থেকেই একটাই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে, আমরা পারবো, আমরা পারবো। অনেকে বলেন ভলিবল এর পাঠশালা। আমরা শুধু ভলিবল খেলি না,আমরা মানুষ গড়ার কারিগরও বটে। আমরা শেখাই, পরিশ্রমের কোনো বিকল্প হয় না, আমরা শেখাই লড়াই এর জায়গা ছেড়ে দিলে জেতা যায় না, ময়দানে মাটি কামড়ে পড়ে থাকার নাম খেলা। ঠিক এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলের কিছু না খেতে পাওয়া ঘরের ছেলেরা আজ প্রমাণ করে দিলো ওরাও পারে । আজকে কলকাতা ভলিবল লীগে একটি খেলা বাকি থাকতেই আমরা সুপার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছি। সেইসাথে অর্জন করেছি চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা, গ্রামের ছেলেরাও পারে। হয়তো পরিপূর্ণ পরিকাঠামো পায়নি, শেখেনি প্রকৃত অনুশীলনের পদ্ধতি, দূরত্ব আমাদের অনেকটাই বাধা, কিন্তু এত কিছু নেই এর মধ্যে থেকেও ওরা হারতে শেখেনি। আমি গর্বিত। সাথে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা তোমাদের জন্য আপ্লুত। তোমরা আমাদের রাস্তা দেখাও, আমরা তোমাদের সাথে আছি।
সমস্ত খেলোয়াড় দের আন্তরিক অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই নিখিল স্যার কে, এবং আমাদের নুনিয়া নাইটস ভলিবল ক্লাবের সমস্ত সদস্য গণকে।
শুভ সন্ধ্যা।

29/01/2024

Second Semifinal between
Nunia Knights Volleyball Team & B.P. Sixer.
Winner - B.P. Sixer

বহু প্রতীক্ষিত ও প্রস্তাবিত সেই মহা আয়োজন শুরু হয়ে গেছে। অঞ্চলের বহু ক্রীড়া প্রেমী মানুষ যারা খেলা দেখতে আসবেন ভাবছেন...
29/01/2024

বহু প্রতীক্ষিত ও প্রস্তাবিত সেই মহা আয়োজন শুরু হয়ে গেছে। অঞ্চলের বহু ক্রীড়া প্রেমী মানুষ যারা খেলা দেখতে আসবেন ভাবছেন তারা আর অপেক্ষা না করে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন।
লীগের প্রথম দুটি খেলায় যথাক্রমে জয়ী ও বিজিত টিমের নাম যথাক্রমে -
Sadhana Boys Club (Tata) (winner)
vs
Alampur

N.S.F Salimar
vs
Nunia Knight Volleyball Club (winner)

এখনের খেলা
N.S.F Salimar vs B.P. Sixer (Kalu)

ফলাফল টা নাহয় মাঠে উপস্থিত হয়েই প্রত্যক্ষ করুন।
মাঠে আসুন , খেলা কে ভালোবাসুন ।

নতুন প্রজন্ম আজ মাঠ ছেড়ে মুঠোফোনের মধ্যে আশ্রয় নিয়েছে, হারিয়ে গিয়েছে গ্রামীণ খেলাধুলা, হারিয়ে যেতে বসেছে ক্রীড়া নৈপুণ্য। কোনো গ্রামের মাঠে আজ আর বল নামে না, দাপাদাপি করে না কতগুলো দামাল ছেলে। আমরা অভিভাবকরাও কেমন যেনো হতাশ হয়ে পড়েছি। হতোদ্যম হয়ে যাচ্ছি । কিন্তু সবাই একই রকম ভাবলে চলবে কি করে । তাই নুনিয়া নাইটস ভলিবল ক্লাব একটু অন্য ভাবে চিন্তা ভাবনা করে সেই ভাবনার বাস্তব রূপ দিয়ে চলেছে বিগত কয়েক বছর ধরেই। নতুন প্রজন্মকে মাঠ মুখি করার যে অদম্য ইচ্ছা আমাদের ক্লাবের প্রতিটি সদস্য চান সেটা যে কোন দিন সকালে বা বিকেলে মাঠে এলেই দেখতে পাবেন। মাঠে যেনো বিভিন্ন প্রজাতির ফুল ফুটে রয়েছে। আজকে কলকাতা মাঠে আমাদের এই প্রান্তিক অঞ্চলের নয় নয় করে প্রায় তিরিশ জন খেলোয়াড় দাপিয়ে বেড়াচ্ছে। তাই আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা আয়োজন করেছি এই প্রতিযোগিতা। তাই আসুন আমাদের ভলিবল এর পাঠশালায় একটু বড় দের খেলা দেখি । আগামী উনত্রিশ জানুয়ারি (সোমবার) বিকেল তিনটা।আসছেন পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্যের নামী দামী সব খেলোয়াড়। সাথী অপুকে হারানোর বেদনা নিয়ে আবার মিলিত হবো নতুন কোনো অপুর সন্ধানে । আর কোনো অপুকে আমরা অকালে হারিয়ে যেতে দেবো না । আসুন খেলা শিখি দেশ গড়ি।

- শ্রী বিজন পানি
(সম্পাদক)
নুনিয়া নাইটস ভলিবল ক্লাব

নতুন প্রজন্ম আজ মাঠ ছেড়ে মুঠোফোনের মধ্যে আশ্রয় নিয়েছে, হারিয়ে গিয়েছে গ্রামীণ খেলাধুলা, হারিয়ে যেতে বসেছে ক্রীড়া ন...
25/01/2024

নতুন প্রজন্ম আজ মাঠ ছেড়ে মুঠোফোনের মধ্যে আশ্রয় নিয়েছে, হারিয়ে গিয়েছে গ্রামীণ খেলাধুলা, হারিয়ে যেতে বসেছে ক্রীড়া নৈপুণ্য। কোনো গ্রামের মাঠে আজ আর বল নামে না, দাপাদাপি করে না কতগুলো দামাল ছেলে। আমরা অভিভাবকরাও কেমন যেনো হতাশ হয়ে পড়েছি। হতোদ্যম হয়ে যাচ্ছি । কিন্তু সবাই একই রকম ভাবলে চলবে কি করে । তাই নুনিয়া নাইটস ভলিবল ক্লাব একটু অন্য ভাবে চিন্তা ভাবনা করে সেই ভাবনার বাস্তব রূপ দিয়ে চলেছে বিগত কয়েক বছর ধরেই। নতুন প্রজন্মকে মাঠ মুখি করার যে অদম্য ইচ্ছা আমাদের ক্লাবের প্রতিটি সদস্য চান সেটা যে কোন দিন সকালে বা বিকেলে মাঠে এলেই দেখতে পাবেন। মাঠে যেনো বিভিন্ন প্রজাতির ফুল ফুটে রয়েছে। আজকে কলকাতা মাঠে আমাদের এই প্রান্তিক অঞ্চলের নয় নয় করে প্রায় তিরিশ জন খেলোয়াড় দাপিয়ে বেড়াচ্ছে। তাই আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা আয়োজন করেছি এই প্রতিযোগিতা। তাই আসুন আমাদের ভলিবল এর পাঠশালায় একটু বড় দের খেলা দেখি । আগামী উনত্রিশ জানুয়ারি (সোমবার) বিকেল তিনটা।আসছেন পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্যের নামী দামী সব খেলোয়াড়। সাথী অপুকে হারানোর বেদনা নিয়ে আবার মিলিত হবো নতুন কোনো অপুর সন্ধানে । আর কোনো অপুকে আমরা অকালে হারিয়ে যেতে দেবো না । আসুন খেলা শিখি দেশ গড়ি।

- শ্রী বিজন পানি
(সম্পাদক)
নুনিয়া নাইটস ভলিবল ক্লাব

21/09/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Dipak Bagal,
B Saren,
Bilia Akter,
Manu Tudu

Welcome guys.!⚡⚡

04/07/2023

আন্তর্জাতিক ফুটবলে
সর্বকালীন গোলের রেকর্ড

চতুর্থ স্থানে রয়েছেন

M/s Thunderbolt Pvt. Ltd ও Nunia Knights Volleyball Club এর যৌথ উদ্যোগে আজ (০১/০৭/২৩) সকাল থেকে যে ০৫ দিবসীয় প্রশিক্ষণ ...
01/07/2023

M/s Thunderbolt Pvt. Ltd ও Nunia Knights Volleyball Club এর যৌথ উদ্যোগে আজ (০১/০৭/২৩) সকাল থেকে যে ০৫ দিবসীয় প্রশিক্ষণ শুরু হয়েছে তার সান্ধ্যকালীন প্রশিক্ষণের এর কিছু মুহূর্তের ছবি নিচে দেওয়া হলো।

ছবি গুলি তে লাইক ও আমাদের এই পেজটিকে শেয়ার করে এই ধরনের আয়োজনকে সাফল্যমণ্ডিত করুন।

M/s Thunderbolt Pvt. Ltd ও Nunia Knights Volleyball Club এর যৌথ উদ্যোগে আজ (০১/০৭/২৩) সকাল থেকে যে ০৫ দিবসীয় প্রশিক্ষণ ...
01/07/2023

M/s Thunderbolt Pvt. Ltd ও Nunia Knights Volleyball Club এর যৌথ উদ্যোগে আজ (০১/০৭/২৩) সকাল থেকে যে ০৫ দিবসীয় প্রশিক্ষণ তথা খেলার পদ্ধতিতে উন্নতিকরণ এর যে ক্যাম্প চালু হয়েছে তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত Thunderbolt Grassroot technical committee er Chairman Mr. Gobinda Bhattacharjee মহাশয়, Chief Coach (International Volleyball Coach) Kamar Ali Khan মহাশয়, Chief Guest Sri Shyamal Das (Ex Teacher - Physical Education) মহাশয়, Chief Guest Amit Hazra - Secretary Sub Divisional Sports Association মহাশয় ও Sri Bijon Pani ( Secratary - Nunia Knights Volleyball Club" ) মহাশয় ছাড়াও আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বগণ, ক্লাবের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় ও বিশেষ ভাবে এই ধরনের শুভ প্রচেষ্টা কে বাস্তব রূপায়ণে যারা রাত দিন এক করে পরিশ্রম করে চলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
একই অনুষ্ঠানের আয়োজন প্রক্রিয়ার কিছু মুহূর্তের ছবি নিচে দেওয়া হলো।

ছবি গুলি তে লাইক ও আমাদের এই পেজটিকে শেয়ার করে এই ধরনের আয়োজনকে সাফল্যমণ্ডিত করুন।

M/s Thunderbolt Pvt Ltd. Volleyball খেলার উন্নতির প্রসারের লক্ষ্যে আমাদের মাঠে যে coaching camp এর আয়োজন হয়েছে সেই ক্য...
01/07/2023

M/s Thunderbolt Pvt Ltd. Volleyball খেলার উন্নতির প্রসারের লক্ষ্যে আমাদের মাঠে যে coaching camp এর আয়োজন হয়েছে সেই ক্যাম্প তে এই 50 জন খেলোয়াড় অংশগ্রহণ করছে । আজ 1st July থেকে 5th July অব্দি হবে এই coaching camp অনুষ্ঠিত হবে আমাদের মাঠে। উপস্থিত থাকবেন ভারতের জাতীয় দলের প্রশিক্ষক কামার আলী খান এবং ওনার সহকারী। আজ অর্থাৎ ০১/০৭/২৩ থেকে ০৫/০৭/২৩ পর্যন্ত ক্যাম্প পাঁচদিন দুই বেলা করে চলবে । প্রতিদিন দুইবার টিফিন দেওয়া হবে । ক্যাম্প তে অংশ গ্রহণ কারী প্রত্যেকে একটি করে Jersey pabe (thunderbolt) ।
বি দ্রঃ - ক্যাম্প সম্পুর্ন না করলে ওই jersey ফেরৎ নিয়ে নেওয়া হবে । ক্লাবের সমস্ত সদস্যকে ওই পাঁচদিন মাঠে থাকার জন্য অনুরোধ করছি। প্রয়োজনীয় তথ্য জানার জন্য Mixer Rahim এর সাথে সত্বর যোগাযোগের অনুরোধ জানাচ্ছি।

Address

Nunia
Jhargram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nunia Knights Volleyball Club" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category