31/01/2023
দেখতে দেখতে যুব সংঘের ১০ বছর পেরিয়ে আজ ১১ তম বর্ষের পূজা করছে । সদস্যরা কোনদিনও ভাবতে পারেনি আমরা এতদূর এগিয়ে যেতে পারবো আর একদিন বড় মাপের পুজো আমরাও করতে পারব। শুরু করেছিলাম সেই ৩০১ টাকা থেকে আজ সে একটু বড় বাজেট এর পুজো করতে পেরে আমরা আনন্দিত । সকালে সহযোগিতায় সকলের আশীর্বাদে এতদূর এগিয়ে আসতে পেরেছি । যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে প্রতি বছর আমরা আরও বড় মাপের পুজো করতে পারব।