SANKRAIL THANA SPORTS ASSOCIATION

SANKRAIL THANA SPORTS ASSOCIATION sports & culture

সাঁকরাইল থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন-এর প্রাক্তন ফুটবল সম্পাদক প্রয়াত পরিতোষ দাস মহাশয়ের স্মরণে শোকসভা​সাঁকরাইল থানা স...
30/08/2026

সাঁকরাইল থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন-এর প্রাক্তন ফুটবল সম্পাদক প্রয়াত পরিতোষ দাস মহাশয়ের স্মরণে শোকসভা
​সাঁকরাইল থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন-এর প্রাক্তন ফুটবল সম্পাদক, ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট সমাজসেবী পরিতোষ দাস মহাশয়ের স্মরণে আজ সকাল ১১ ঘটিকায় এক বিনম্র শোকসভার আয়োজন করা হয়।
​সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই শোকসভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের বর্তমান ও প্রাক্তন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী মানুষ এবং সর্বস্তরের গুণগ্রাহীবৃন্দ। সভার শুরুতেই প্রয়াত পরিতোষ দাস মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তাঁর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
​আলোচনা সভায় উপস্থিত বক্তারা স্থানীয় ক্রীড়া জগতের অগ্রগতিতে, বিশেষ করে ফুটবলের প্রসারে পরিতোষ বাবু অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নতুন নতুন ফুটবল প্রতিভা তুলে আনতে এবং সাঁকরাইলের ক্রীড়া পরিকাঠামো গঠনে তাঁর নিবেদিতপ্রাণ ভূমিকা আজও স্মরণীয়। বক্তারা বলেন, তাঁর প্রয়াণ স্থানীয় ক্রীড়া ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে।
​সভা শেষে প্রয়াত অত্মার চিরশান্তি কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

25/08/2026

শোক সংবাদ ও স্মরণ সভা
অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাঁকরাইল থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন ফুটবল সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী পরিতোষ দাস মহাশয় গত ২৩শে আগস্ট, রবিবার দুপুর ২:৩০ মিনিটে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তাঁর এই চিরবিদায়ে আমাদের ক্রীড়া জগতে এক অপূরণীয় ক্ষতির সৃষ্টি হলো।
সাঁকরাইল থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতি তাঁর অসামান্য অবদান এবং ক্রীড়া ক্ষেত্রে তাঁর নিঃস্বার্থ ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে একটি শোক সভার আয়োজন করা হয়েছে।
শোক সভার বিবরণ:
তারিখ: ৩০শে আগস্ট, রবিবার
সময়: সকাল ১১:০০ ঘটিকা
স্থান: সাঁকরাইল থানা স্পোর্টস এসোসিয়েশন অফিস
উক্ত শোক সভায় সাঁকরাইল থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং আপামর ক্রীড়াপ্রেমী মানুষদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য।
বিনীত,
সাঁকরাইল থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন

23/08/2026

সাঁকরাইল থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন ফুটবল সম্পাদক পরিতোষ দাস আজ দুপুর ২:৩০ মিনিটে ইহলোক ত্যাগ করেছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 🙏🕊️💔@

09/08/2026
এসোসিয়েশন এর  পক্ষ থেকে একটি জরুরি আলোচনা সভার আয়োজন সম্পন্ন হলো
02/08/2026

এসোসিয়েশন এর পক্ষ থেকে একটি জরুরি আলোচনা সভার আয়োজন সম্পন্ন হলো

07/03/2026

Address

Howrah
711302

Telephone

+918981478161

Website

Alerts

Be the first to know and let us send you an email when SANKRAIL THANA SPORTS ASSOCIATION posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category