KUCT football academy

KUCT football academy Professional Sports Team

⚽ গ্রামের বাড়ি থেকে কলকাতা ফুটবল লিগের ময়দানে — বিমান ভূঁইয়াহাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম খালনা থেকে উঠে আসা এক অত্যন্...
01/09/2026

⚽ গ্রামের বাড়ি থেকে কলকাতা ফুটবল লিগের ময়দানে — বিমান ভূঁইয়া
হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম খালনা থেকে উঠে আসা এক অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে বিমান ভূঁইয়া। আজ থেকে প্রায় ১০ বছর আগে স্বপ্ন আর ভালোবাসাকে সঙ্গী করে সে প্রথম পা রেখেছিল কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ফুটবল একাডেমির মাঠে।
সেদিন হয়তো তার কাছে বড় কোনো স্বপ্নের স্পষ্ট ছবি ছিল না—ছিল শুধু ফুটবল খেলার অদম্য ইচ্ছা। কিন্তু কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়।
একাডেমির বিভিন্ন বয়সভিত্তিক দলের নিয়মিত সদস্য থেকে একদিন সে জায়গা করে নেয় সিনিয়র দলে। শুধু একজন খেলোয়াড় নয়, সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে দলের অন্যতম ভরসার নাম এবং বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের বিশ্বস্ত অধিনায়ক।
তারপর সেই স্বপ্নের পথ আরও বড় হয়।
আজ বিমান ভূঁইয়া কলকাতা ফুটবল লিগের অন্যতম পরিচিত দল পিয়ারলেস স্পোর্টস ক্লাবের নিয়মিত সদস্য। যে ছেলেটি একদিন আমাদের একাডেমির মাঠে ছোট্ট স্বপ্ন নিয়ে ফুটবল শুরু করেছিল, আজ সে কলকাতার প্রতিযোগিতামূলক ফুটবলের ময়দানে নিজের জায়গা তৈরি করেছে।
বিমানের এই যাত্রা শুধু একজন ফুটবলারের সাফল্যের গল্প নয়—এটি প্রমাণ করে, প্রতিভার সঙ্গে যদি পরিশ্রম, সুযোগ এবং সঠিক দিকনির্দেশনা থাকে, তাহলে প্রত্যন্ত গ্রামের একটি ছেলেও একদিন বড় মঞ্চে নিজের পরিচয় তৈরি করতে পারে।
আমাদের কাছে বিমান শুধু একজন প্রাক্তন খেলোয়াড় নয়—
সে আমাদের একাডেমির গর্ব, আমাদের পরিশ্রমের ফল এবং আগামী প্রজন্মের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। ❤️⚽
খালনা থেকে কলকাতা—স্বপ্নটা এখনও অনেক বড়।
বিমান, তোমার পথচলা আরও অনেক দূর হোক।
কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ফুটবল একাডেমি তোমার জন্য গর্বিত। ❤️💙

31/08/2026

কলকাতা ফুটবল লিগের Raja Seth এর পঞ্চম গোলটি শেয়ার করলাম।
Indian Football ভারতীয় ফুটবল Indian Football Association - IFA Hiralal Das

ছয় মাস আগে ভেবেছিলাম ফুটবল ছেড়ে দেব… আর আজ সেই ফুটবলই আমাকে নতুন করে চিনিয়ে দিল! ⚽🔥কলকাতা ফুটবল লিগে হ্যাটট্রিকসহ ৪ গ...
29/08/2026

ছয় মাস আগে ভেবেছিলাম ফুটবল ছেড়ে দেব… আর আজ সেই ফুটবলই আমাকে নতুন করে চিনিয়ে দিল! ⚽🔥
কলকাতা ফুটবল লিগে হ্যাটট্রিকসহ ৪ গোল ⚽⚽⚽⚽
সঙ্গে Man of the Match 🏆
সুরজিৎ নায়েক — Peerless Sports Club-এর হয়ে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প! ❤️💪
হাল ছেড়ে দেওয়ার আগে একবার ফিরে তাকাও—হয়তো তোমার সেরা অধ্যায়টা তখনও বাকি!
আজকের এই চার গোল শুধু গোল নয়, এটা লড়াই করে ফিরে আসার গল্প। 👑⚽

🏆⚽ জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা ⚽🏆খেলাধুলা শুধু জয়-পরাজয়ের নাম নয়—এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, পরিশ্রম ও ঐক্যের শিক্ষা...
28/08/2026

🏆⚽ জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা ⚽🏆
খেলাধুলা শুধু জয়-পরাজয়ের নাম নয়—এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, পরিশ্রম ও ঐক্যের শিক্ষা।
মেজর ধ্যানচাঁদের আদর্শকে সামনে রেখে আসুন, খেলাধুলাকে জীবনের অংশ করে গড়ে তুলি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ। 🇮🇳
কেশব উমা চ্যারিটেবিল ট্রাস্ট ফুটবল একাডেমির পক্ষ থেকে সকল ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। ❤️⚽
“খেলো, শিখো, এগিয়ে যাও—স্বপ্ন ছুঁয়ে যাও।” 🏆
#জাতীয়ক্রীড়াদিবস #মাদকমুক্তসমাজ
🏆⚽ Happy National Sports Day! ⚽🏆
Sports are not just about winning or losing—they teach us discipline, teamwork, confidence, determination, and the spirit to never give up.
On this National Sports Day, let us follow the legacy of Major Dhyan Chand and make sports a part of our lives to build a healthy, strong, and drug-free society. 🇮🇳
Keshub Uma Charitable Trust Football Academy wishes all players, coaches, parents, and sports lovers a very Happy National Sports Day! ❤️⚽
“Play. Learn. Grow. Chase Your Dreams.” 🏆

27/08/2026

আজ অর্থাৎ ২৭শে আগস্ট ২০২৬ দিনটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের KUCT football academy কে ইউ সিটি ফুটবল একাডেমির কাছে। কারণ আজকে আমাদের একাডেমির চারজন খেলোয়াড় একসঙ্গে পিয়ারলেস ফুটবল ক্লাবের প্রথম 11ই সুযোগ পায়। এবং তার সঙ্গে সঙ্গে সুরজিৎ নায়েকের হ্যাটট্রিকসহ চার গোল এবং অর্পণ সেট যাকে সকলে রাজা শেট নামে চিনে থাকেন তার পা থেকে একটি গোল আসে। তার সঙ্গে যুক্ত করি আমাদেরই একাডেমি অধিনায়ক এবং দলের অন্যতম ফুটবলার বিমান ভূঁইয়া তার খেলায় এই ম্যাচে ছাপ রেখে দিয়েছে। আশা করছি সকলে আরো ভালো করে ফুটবলটাকে খেলে উপভোগ করবে এবং আরো বড় হওয়ার লক্ষ্য নিয়ে খেলবে।
Raja Seth
AIFC - Association Of Indian Football Coaches Indian Football ভারতীয় ফুটবল Indian Football Association - IFA Indian Football Team Hiralal Das Biman Bhunia

26/08/2026

আবারো কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনে গোল করলো আমাদের একাডেমির নির্ভরযোগ্য ফুটবলার অর্পণ শেঠ যাকে সকলে রাজা শেঠ নামে পরিচিত। গত বছর কিছু কারণবশত রাজা শেঠ কলকাতা লীগ খেলতে পারেনি তো এই বছর আবারো তার পুরনো ক্লাব পিয়ারলেস স্পোর্টস ক্লাবে ফিরে তার ছন্দ ফিরে পেয়েছে। ইতিমধ্যে কলকাতা লিগের রাজা সেট চার গোল করে সকলে নজর গেছে। আশা করছি রাজা সেটের এই সাফল্য আমরা গর্বিত এবং সেই সঙ্গে রাজা সেট কে আন্তরিক অভিনন্দন।
Raja Seth
Indian Football ভারতীয় ফুটবল
Indian Football Association - IFA
AIFC - Association Of Indian Football Coaches
Indian Football Team

🇮🇳 স্বাধীনতার গর্বে, ঐক্যের শক্তিতে—জয় হিন্দ! 🇮🇳Keshab Uma Charitable Trust Football Academy-এর পক্ষ থেকে সবাইকে ৭৯তম স...
15/08/2026

🇮🇳 স্বাধীনতার গর্বে, ঐক্যের শক্তিতে—জয় হিন্দ! 🇮🇳
Keshab Uma Charitable Trust Football Academy-এর পক্ষ থেকে সবাইকে ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
দেশের তেরঙ্গা পতাকার মর্যাদা ও গৌরব চিরদিন অমলিন থাকুক। ❤️🤍💚
বন্দে মাতরম 🇮🇳 | জয় হিন্দ 🇮🇳

14/08/2026

আজ অর্থাৎ শুক্রবার 14 আগস্ট আর এক গর্বের দিন হয়ে উঠলো আমাদের একাডেমি কারণ আজকে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে এরিয়ান ক্লাব এবং পিয়ারলেস স্পোর্টস ক্লাবের খেলায় আমাদের একাডেমির নির্ভরযোগ্য স্ট্রাইকার সুরজিৎ নায়েক গোল করে পিয়ারলেস স্পোর্টস ক্লাব কে সমতায় ফেরায়। সুরজিৎ এর এই গোল করার জন্য আমাদের একাডেমির পক্ষ থেকে সুরজিৎকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আশা করি সুরজিৎ আরো গোল করে আমাদের একাডেমীর নামউজ্জ্বল করবে।

🌟আমাদের একাডেমির জন্য এক গর্বের মুহূর্ত!🌟কলকাতা ফুটবল লীগে পিয়ারলেস এসসি-র হয়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জেতায় রাজা...
05/08/2026

🌟আমাদের একাডেমির জন্য এক গর্বের মুহূর্ত!🌟

কলকাতা ফুটবল লীগে পিয়ারলেস এসসি-র হয়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জেতায় রাজা শেঠকে অভিনন্দন। তিনি এই মৌসুমে ২টি গোলও করেছেন।

এভাবেই উজ্জ্বল থাকো এবং আমাদের গর্বিত করো!⚽🏆

🌟 Proud Moment for Our Academy! 🌟
Congratulations Raja Seth on winning the Man of the Match award while representing Peerless SC in the Calcutta Football League.he also scored 2 goal in this season.
Keep shining and make us proud! ⚽🏆

IFA NURSERY LEAUGE এর গ্রুপ পর্ব.. ওয়েস্ট জোন গ্রুপ থেকে আমরা KUCT football academy চ্যাম্পিয়ন হয়ে প্রবেশ করলাম নক আউট প...
22/07/2026

IFA NURSERY LEAUGE এর গ্রুপ পর্ব.. ওয়েস্ট জোন গ্রুপ থেকে আমরা KUCT football academy চ্যাম্পিয়ন হয়ে প্রবেশ করলাম নক আউট পর্বে..

মোট নয়টি ম্যাচের মধ্যে ৮ টি জয় ও ১ টি হার, ২৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলাম.. শেষ ম্যাচে এসে হারলাম...

আমরা ৯ ম্যাচে করেছি ৫০ টি গোল, খেয়েছি ৯ টি..

সকল প্লেয়ার দের কোচকে এই লড়াই এর জন্য ধন্যবাদ..

লড়াই এখনো শেষ হয়নি, এই তো শুরু...

Address

Howrah
711302

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 11am
Friday 9am - 5pm
Saturday 8am - 11am
Sunday 9am - 5pm

Telephone

+918274873186

Website

Alerts

Be the first to know and let us send you an email when KUCT football academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share