Dhulagarh Mariners - ধুলাগড় মেরিনার্স

  • Home
  • India
  • Howrah
  • Dhulagarh Mariners - ধুলাগড় মেরিনার্স

Dhulagarh Mariners - ধুলাগড় মেরিনার্স আমরা গর্বিত,আমরা মোহনবাগানী ��

সেই প্রজন্মের পর প্রজন্ম ধরে, ওই সবুজ-মেরুন ইতিহাস, আভিজাত্য, বনেদিয়ানা, সাবেকিয়ানার সাথে মিলেমিশে গড়ে উঠুক সৌভ্রাতৃত্বে...
27/08/2026

সেই প্রজন্মের পর প্রজন্ম ধরে, ওই সবুজ-মেরুন ইতিহাস, আভিজাত্য, বনেদিয়ানা, সাবেকিয়ানার সাথে মিলেমিশে গড়ে উঠুক সৌভ্রাতৃত্বের এক বন্ধন, যে বন্ধন এগিয়ে চলে জন্ম-জন্মান্তর ধরে !!🍂🌿

শুভ রাখী-পূর্ণিমা !!💚❤

#জয়মোহনবাগান #রাখীপূর্ণিমা

হে ঈশ্বর শক্তি প্রদান করো !!🥺🙏🏻  🙏🏻🙏🏻
27/08/2026

হে ঈশ্বর শক্তি প্রদান করো !!🥺🙏🏻

🙏🏻🙏🏻

ডু্রান্ডের হতাশা কাটিয়ে সুহেলের হ্যাটট্রিকে ভর করে ছন্দে ফিরলো মোহনবাগান  !!😎জয় মোহনবাগান 💚❤   #জয়মোহনবাগান
26/08/2026

ডু্রান্ডের হতাশা কাটিয়ে সুহেলের হ্যাটট্রিকে ভর করে ছন্দে ফিরলো মোহনবাগান !!😎

জয় মোহনবাগান 💚❤

#জয়মোহনবাগান

ডুরান্ড কাপের ফাইনালে চরম হতাশাজনক পারফর্মেন্সের পর ঘরোয়া লীগে নামছে মোহনবাগান..শুধু চাই যতটা সম্ভব এই টুর্নামেন্ট এর মা...
25/08/2026

ডুরান্ড কাপের ফাইনালে চরম হতাশাজনক পারফর্মেন্সের পর ঘরোয়া লীগে নামছে মোহনবাগান..
শুধু চাই যতটা সম্ভব এই টুর্নামেন্ট এর মাধ্যমে আবারও ধীরে ধীরে ছন্দ ফিরে পাক আমাদের দল..

জয় মোহনবাগান 🟢🔴

#জয়মোহনবাগান

সংবাদ প্রদর্শনের আগে মাথায় রাখা উচিত তার শালীনতা, রুচিশীলতা কে, ''Beyond Sports'' আপনাদের এই ধরণের সংবাদ পরিবেশন সকল মোহ...
25/08/2026

সংবাদ প্রদর্শনের আগে মাথায় রাখা উচিত তার শালীনতা, রুচিশীলতা কে, ''Beyond Sports'' আপনাদের এই ধরণের সংবাদ পরিবেশন সকল মোহনবাগানী দের হৃদয়ে আঘাত করেছে ও আপনাদের ভাষা চয়ন একটা শতাব্দীপ্রাচীন ক্লাবকে অসম্মানিত করেছে !!🤬🤬

😡😡

কিছু বিদেশী প্লেয়ার থাকে যারা এই সবুজ-মেরুনে নিজেদের একাত্ব করে তোলেন, এই পালতোলা নৌকাকে বুকে নিয়ে কোটি কোটি সমর্থকদের ক...
25/08/2026

কিছু বিদেশী প্লেয়ার থাকে যারা এই সবুজ-মেরুনে নিজেদের একাত্ব করে তোলেন, এই পালতোলা নৌকাকে বুকে নিয়ে কোটি কোটি সমর্থকদের কাছে হয়ে ওঠেন নয়নের মনি, সত্যি করে বলুন তো রবিবার কি একবারও মনে হয়নি এই জুটির কথা?? মনে হয়নি যদি এরা মাঠে থাকতেন অন্তত নিজেদের চেষ্টার বাইরে গিয়েও লড়াই টুকু করতেন, ৩ গোলে পিছিয়ে থাকা অবস্থায় হয়তো আমাদের দিকে তাকিয়ে বলতেন যে ''আরামসে আরামসে'' আমরা ফিরবো, ১০ জনের মোহনবাগানকে ডুরান্ড ফাইনালে ওই বাঁ পায়ের মাটি ঘেঁষা বলটা জালে জড়িয়ে দিয়ে পাগলের মতো গ্যালারির দিকে ছুটে যেতেন এক ধ্বংসাত্মক ভঙ্গি তে বিপক্ষকে স্টেইনগানের গুলিতে ঝাঁজরা করে দিতে....💚❤️
না এগুলো কিছুই হয়নি, হয়তো এরা থাকলেও আমরা হারতাম না সেটা কেউ গ্যারান্টী দিতে পারবে না, কিন্তু কোথাও গিয়ে যেন মাঝে মাঝে মনে পড়ছে খুব, হয়তো এরা থাকলে একটা লড়াই করার সাহস পেতাম, কেউ হয়তো বলতো এসে ''আরামসে আরামসে''' !!!🥺🥺

#জয়মোহনবাগান 💚❤️

কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, এইরকম ব্যর্থতা আর কতদিন, দিনের পর দিন কিছু ওভার রেটেড বিদেশী প্লেয়ার, একজন সাধারণ মানের কো...
23/08/2026

কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, এইরকম ব্যর্থতা আর কতদিন, দিনের পর দিন কিছু ওভার রেটেড বিদেশী প্লেয়ার, একজন সাধারণ মানের কোচ, দেশীয় প্লেয়ার রাও নিজের ওজনের চেয়ে বেশি স্যালারি পান, মোহনবাগান জিততে জানে, এইভাবে মাথা নিচু করে মাঠ থেকে বেরোনো মানুষ গুলোর কথা ভাবুন ম্যানেজমেন্ট.. 🙏🏻

আজও ভরসা করি বিশ্বাস করি আমরা ফিরে আসবো, লড়াই করবো, আশায় থাকবো যেদিন গ্যালারি থেকে গলা উঁচিয়ে উৎসব করতে করতে ফিরবো, ফিরবোই...

জয় মোহনবাগান 🟢🔴

#জয়মোহনবাগান

আমরা যারা মাঠে যাই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, যাদের প্রতিটা হৃদস্পন্দনে, প্রতিটা রক্তে ঘামে সবুজ-মেরুন, কোটি কোটি সমর্থক ...
22/08/2026

আমরা যারা মাঠে যাই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, যাদের প্রতিটা হৃদস্পন্দনে, প্রতিটা রক্তে ঘামে সবুজ-মেরুন, কোটি কোটি সমর্থক দেশে বিদেশে থাকেন শিশু হোক বা বৃদ্ধ তাদের কাছে একটা স্বপ্নকে ছুঁতে চাওয়ার মুহূর্তের ঠিক আগে মুহূর্ত..
বাঙালির বড়ো ম্যাচ, ডুরান্ড ফাইনাল, ট্রফি থেকে আর মাত্র একটা ম্যাচ দূরে, সব প্রতিকূলতাকে চাপিয়ে আজ লড়াই করার দিন, নিজের উচ্চতা কে ছাপিয়ে যাওয়ার দিন, লড়াই করো প্রতিটা রক্ত বিন্দু দিয়ে, জয় সাহসীকতার হবেই..

জয় মোহনবাগান 🟢🔴

#জয়মোহনবাগান

অনুগ্রহ করে টিকিটের জন্য কেউ ফোন করবেন না, শুধুমাত্র যারা গাড়িতে যেতে চান একমাত্র তারাই যোগাযোগের নাম্বারে ফোন করুন..💚❤️...
22/08/2026

অনুগ্রহ করে টিকিটের জন্য কেউ ফোন করবেন না, শুধুমাত্র যারা গাড়িতে যেতে চান একমাত্র তারাই যোগাযোগের নাম্বারে ফোন করুন..💚❤️

অপেক্ষা, টেনশন, প্রহর গোনা, রাত পোহালেই বাঙালির আর এক উৎসবের দিন, বাঙালির ঐতিহ্যর, গর্বের বড়ো ম্যাচ, চিংড়ি নাকি ইলিশ, রব...
22/08/2026

অপেক্ষা, টেনশন, প্রহর গোনা, রাত পোহালেই বাঙালির আর এক উৎসবের দিন, বাঙালির ঐতিহ্যর, গর্বের বড়ো ম্যাচ, চিংড়ি নাকি ইলিশ, রবিবার কার হবে জয় !!💚❤

জয় মোহনবাগান 🟢🔴

Address

Dhulagarh
Howrah
711302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhulagarh Mariners - ধুলাগড় মেরিনার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhulagarh Mariners - ধুলাগড় মেরিনার্স:

Shortcuts

Share