08/09/2026
ক্ষেপের মাঠে একটা নামই যথেষ্ট - মাস্টার একাদশ, গটু, সুগন্ধা ❤️
ওনার - আমাদের সবার প্রিয় সুনীল দা।
দুই বছর... দীর্ঘ দুই বছর পর আবার মাঠে ফিরলো এই নামটা। মাঝে সময়টা ভালো যায়নি, জীবনে উত্থান-পতন সবারই থাকে। সুনীল দা-রও ছিল। কিন্তু যে মানুষটা ফুটবলকে ভালোবাসে, সে কখনো মাঠ ছাড়তে পারে না।
তাই আবার ফেরা - পুরোনো নামে, নতুন ছন্দে, নতুন স্বপ্ন নিয়ে।
আর ফিরেই প্রমাণ - রাজা ফিরেছে রাজার মতোই। সিজনের প্রথম দিনেই মহেশপুর মাঠে (চুঁচুড়া) ফাইনাল। এটাই তো চমক।
মনে পড়ে সেই পুরোনো টিমের কথা?
অনুপ, লক্ষণ, দয়াল, সুব্রত (ভাগ্না,মাস্টার), হিরো, শ্রীমল, সৌভিক, ছোটে, সৌরভ, সুকদেব...আরো কত নাম। যারা ক্ষেপের মাঠের প্রতিটা কোণায় ফাইনাল খেলেছে, কখনো কাপ তুলেছে, কখনো খালি হাতে ফিরেছে, কিন্তু সুনীল দা কখনো হাল ছাড়েনি। নিজের পকেটের টাকা দিয়ে, ভালোবাসা দিয়ে টিমটাকে বাঁচিয়ে রেখেছে।
আজকাল অনেক টিম আসে, যায়। কিন্তু মাস্টার একাদশের মতো আবেগ খুব কম টিমেই আছে।
সুনীল দা, তোমাকে স্যালুট। তুমি শুধু একটা টিমের ওনার নও, তুমি অনেক প্লেয়ারের ভরসা, অনেক ছোট ভাইয়ের দাদা।
তোমার এই ফিরে আসাটা আমাদের সবাইকে উৎসাহ দেয়। তুমি এগিয়ে চলো, আমরা ক্ষেপের মাঠের সব প্লেয়ার তোমার পাশে আছি।
অনেক শুভেচ্ছা রইলো মাস্টার একাদশের জন্য। সামনে আরো অনেক ফাইনাল, অনেক ট্রফি অপেক্ষা করছে।
ভালোবাসা নিও দাদা। 🙏⚽🏆