09/05/2023
******** ভালোবাসা বদলায় ********
আজ কতদিন হলো ঠিক মনে নেই,
সেই শেষ কথা কবে হয়েছে!
তুমিও হয়তো ভুলে গেছো!
বলেছিলেনা একবার-
'না কথা হলে ঘুম আসেনা।'
তাহলে কি এখনও জেগে রাত কাটাও?
অপেক্ষা করো ফোন কখন বাজবে?
বারবার হাতে নিয়ে কললিস্ট ঘেঁটে দেখো?
নাকি তোমারও এসব এখন সয়ে গেছে!
শিখে গেছো ভালোবাসার বাঁধন ছিঁড়ে
আত্মকেন্দ্রিক হতে।
আজ মনে হয় সেদিন হয়তো মজার ছলেই বলেছিলে,
'তোমার বুকে না এলে ঘুম আসে না।'
আমি মজা করে বলেছিলাম,
'ফোনেও কি বুকে আসা যায়?'
তুমি বলেছিলে,'শ্বাস যদি গুনা যায়,
বুকে আসা যায় না কেনো?'
সেই রিং আর বাজেনা।।।
সেই থমথমে মাঝরাতে হঠাৎ করে,
তোমার অস্ফুট ডাক আর শোনা যায় না।
আমিও ভেবেছিলাম ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না।
কিন্তু এখন দেখি এসব কথার কথা!
সবাই বাঁচে,শুধু মানুষ নিজে নিজেকে ছাড়া বাঁচেনা।
প্রতিদিন প্রতিশ্রুতিরা মরে,
হারিয়ে যায় কতশত কথা।
একে অপরের দোষারোপে প্রেম হয় রুপকথা।
কিছু ভাঙা হৃদয় দিয়ে রচিত হয় শুধু-
অমর কাব্যগাঁথা।।।
ছাএী : শুভ্রাক্ষী