04/01/2026
আজ (04.01.2026) সকালে (10.00 am), নতুন ইংরেজি বছরে #কুইজিহ্যাল পরিচালিত প্রথম কুইজটি (সর্বসাধারণ) অনুষ্ঠিত হ'ল হলদিয়া শহরের প্রাণকেন্দ্র দুর্গাচকে যুব সম্প্রদায় আয়োজিত বার্ষিক অনুষ্ঠানের মঞ্চে। হিমশীতল আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে 17 টি উপস্থিত হয়েছিল আজকের কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য।
প্রাথমিক ও মূল পর্বের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ফলাফল নিম্নরূপ :-
#চ্যাম্পিয়ন - সন্দীপন দাস ও সৌরিন জানা
#ফার্স্ট_রানার_আপ - সুদীপ্ত হাজরা ও অভিষেক সানা
#সেকেন্ড_রানার_আপ - অর্ণবজ্যোতি পাল ও রনজিৎ নাথ
পোডিয়াম প্রাপকরা সহ কুইজে অংশ গ্রহণকারী সমস্ত প্রতিযোগী-প্রতিযোগিনীদের কুইজিহ্যালের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ।
আজ এই কুইজটি পরিচালনার জন্য কুইজিহ্যালের পক্ষে উপস্থিত ছিল - কৌশিক মাজি, ফাইয়াজ খান, অঙ্কুর গুড়িয়া, অনিক মিস্ত্রি, শুভম বেরা, প্রশান্ত দরবার, দীপক চৌধুরী, সুপ্রিয় মান্না ও সৌগত কান্ডার।
পরিশেষে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই #দুর্গাচক_যুব_সম্প্রদায় এর সমস্ত সভ্যবৃন্দকে এই অসাধারণ আয়োজন ও আতিথেয়তার জন্য। তাঁদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।