15/02/2022
আজ থেকে শুরু হল ASA পরিচালিত সাব জুনিয়র ক্রিকেট লীগ। ৬ দলীয় এই লীগে রামকৃষ্ণ সেবা সমিতি, অ. শান্তি সংঘ, অ. রানা বয়েজ ক্লাব, এ এস এ ক্রিকেট অ্যাকাডেমি, ডি ডি মেমোরিয়াল সি . এ , হাবড়া ক্রিকেট একাডেমি অংশগ্রহন করছে। আজ খেলা শুরুর আগে অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন সহ : সভাপতি শ্রী সুভাষ চন্দ্র কুন্ডু ও শ্রী রতন চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্রিকেট খেলোয়াড় শ্রী ঝান্তোভা দেবনাথ। সাধারন সম্পাদক শ্রী বিরাজ ঘোষের বলে ব্যাট করে খেলার শুভারম্ভ করেন শ্রী ঝান্তবা দেবনাথ। লীগ উপ সমিতির সম্পাদক শ্রী তরুণ কুমার দে উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জ্ঞাপন করেন । ASA র কর্মকর্তা শ্রী কার্তিক ইন্দু, শ্রী অশোক ঘোষ, শ্রী রনেন্দ্র দেব রায়, শ্রী বাদল সেন ও সহ: সম্পাদক শ্রী কার্তিক দে উপস্থিত ছিলেন।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অ. শান্তি সংঘের অধিনায়ক । সেই সুবাদে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে রামকৃষ্ণ সেবা সমিতি।
দলের পক্ষে সৌগত রায় ৫২ রানে অপরাজিত থাকে। রোহন মাল ৩২, শ্রীজিৎ চৌধুরী ২২ ও অঙ্কিত আচার্য্য অপরাজিত ২০ রান করে। সায়ন লোধ, মহম্মদ ইসলাম ও কৃশ কপাট ১টি করে উইকেট সংগ্রহ করে। এর পর ব্যাট করতে নেমে শান্তি সংঘ ২৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৩ রান তুলতে সক্ষম হয়। কৃশ কপাট ২৯ ও সুমিত নট্ট ২৭ রান সংগ্রহ করে। সেবা সমিতির পক্ষে শ্রীজিত চৌধুরী ৫ ওভারে ১ টি মেডেন সহ ১৮ রানে ৩ টি , সৌগত ৪ ওভারে ১১ রানে ২ টি , নন্দিতা ঘোষ ১ ও রামিজ আরমান ১ টি করে উইকেট সংগ্রহ করে। রামকৃষ্ণ সেবা সমিতি ২২ রানে জয়লাভ করে। আজকের ম্যাচে ৫২ রানে অপরাজিত থেকে ও ৪ ওভারে ১১ রান দিয়ে দুটি উইকেট পেয়ে সেরা খেলোয়াড়ের সম্মান লাভ করে রামকৃষ্ণ সেবা সমিতির সৌগত রায়।
আম্পায়ার :- শ্রী বিপুল পাল ও শ্রী দত্তাত্রেয় নাগ। স্কোরার :- শ্রী অপ্রভী মজুমদার ।