17/10/2025
পায়েল মিঠাই সরকার
- ধারাবাহিক সিরিয়াল জগতের জনপ্রিয় অভিনেত্রী, প্রেসিডেন্ট - ক্রাইম কন্ট্রোল ব্যুরো বিভাগের প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ
টাপুর টুপুর
রেশম ঝাঁপি
ভালবাসা ডট কম
অন্দরমহল
রাগে অনুরাগে
গুরুদক্ষিণা
ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ
প্রথমা কাদম্বিনী
নেতাজি
অদ্ভুতুড়ে
আমি সিরাজের বেগম
এবং আরো অসংখ্য ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে যিনি আমাদের মন জয় করেছেন !
শুধু তাই নয়, জয় জগন্নাথ সিরিয়ালের "সুভদ্রা" , মুকুট সিরিয়ালের "আর্সি" তথা অভিনেত্রী পায়েল মিঠাই সরকার।
সামাজিক স্বীকৃতি: তৃনমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেনার।
রাজ্যের প্রেসিডেন্ট ক্রাইম কন্ট্রোল ব্যুরো বিভাগ।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বঙ্গ কৃতি সম্মান ২০২৩ শুভেচ্ছা বার্তা প্রাপ্ত পায়েল মিঠাই সরকার।
এ ছাড়াও, আমাদের পায়েল দিদির নিজস্ব প্রোডাকশন হাউজ "পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের" জনপ্রিয়তা আজ সারা বাংলা জুড়ে। অভিনেতা আবির চ্যাটার্জী, অভিনেত্রী দেবশ্রী রায়, শ্রাবন্তী চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম , শ্রীলেখা মিত্র, নুসরাত জাহান , প্রিয়াংকা সরকার থেকে শুরু করে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবং আরো অনেক বিশিষ্ঠ অভিনেতা, অভিনেত্রী পায়েল দি র প্রোডাকশন হাউজ এ কাজ করেছেন।
আমরা খুবই আনন্দিত, আজ ২০ ই অক্টোবর, সোমবার, কালীপুজোর পূর্ণ লগ্নে অভিনেত্রী পায়েল মিঠাই সরকার আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন।
পায়েল মিঠাই সরকার - বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শুধু নন , পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর যার উদ্যোগে বাংলায় বঙ্গ কৃতি সন্মান এবং স্টারলাইট অনন্য সন্মান আয়োজিত হয় এবং এই দুটি প্রোগ্রাম কে ঘিরে থাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রী , প্রশাসনিক মহলের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং রাজনীতি জগতের মন্ত্রী, সংসদ রা। পায়েল মিঠাই সরকার হলেন সোশ্যাল মিডিয়ার চর্চিত একটি নাম কারণ ওনার নিজের বৃদ্ধাশ্রম আছেন যার নাম "নতুন ঘর " , শুধু তাই নয় , উনি ওনার নিজের উপার্জনের ৫০% টাকা দিয়ে দেন অ্যাসিড আক্রান্ত মহিলাদের মধ্যে এবং যে সকল শিশুরা ক্যান্সারের মত কঠিন রোগের সাথে লড়াই করছেন তাদের মধ্যে দিয়ে দেন।
আমরা খুবই আনন্দিত অভিনেত্রী পায়েল মিঠাই সরকার আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন।