28/12/2025
ঐতিহ্যবাহী বানিপুর লোক উৎসবের পথযাত্রা প্রতিবছরই হাবড়া মাঠ থেকে শুরু হওয়ায়, পরের দিন মাঠের অবস্থা স্বাভাবিকভাবেই কিছুটা খারাপ হয়ে যায়। সেই কারণেই ম্যাচ শুরুর আগেই U-12, U-13, U-14 গ্রুপের খেলোয়াড় ও সিনিয়র টিমের সদস্যরা একসঙ্গে মাঠ পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়।
নিজেদের উদ্যোগেই তারা পুরো মাঠ পরিষ্কার করে তারপর খেলায় নামে।
ওদের উদ্যোগ কে কুর্নিশ