Mountain Quest of Calcutta

Mountain Quest of Calcutta সকলকে স্বাগত 🙏🏼
MQC is mainly a mountaineering club, established three decades ago, and based in Dumdum, Kolkata.

MQC is actively involved in high-altitude Himalayan expeditions regularly and also focusing on rock climbing in various locations.

Team MQC at Karnaprayag before heading to Sutol village, the road head for Mt. Trishul 1 Expedition. 05-06-2026
05/07/2026

Team MQC at Karnaprayag before heading to Sutol village, the road head for Mt. Trishul 1 Expedition.

05-06-2026

অবশেষে ত্রিশূল শৃঙ্গে সফল বাঙালি অভিযান। গত ২০শে জুন, সকাল ১১টা নাগাদ সুজয় কুন্ডু, রাজেন্দ্র যাদব, সুমন দাস প্রথম বাঙাল...
24/06/2026

অবশেষে ত্রিশূল শৃঙ্গে সফল বাঙালি অভিযান। গত ২০শে জুন, সকাল ১১টা নাগাদ সুজয় কুন্ডু, রাজেন্দ্র যাদব, সুমন দাস প্রথম বাঙালী হিসেবে মাউণ্ট ত্রিশূল -১ (৭১২০মিটার) শৃঙ্গে আরোহণ করতে সক্ষম হয়। প্রচণ্ড ঠাণ্ডা, পরিবর্তনশীল আবহাওয়া, দূর্গম অঞ্চল ইত্যাদি বাধা সামলে এই অভিযান সফল করতে দলকে সাহায্য করেছে ফুরসেম্বা শেরপা, নর্বু শেরপা, জাঙ্গে শেরপা, তেনজিং শেরপা, পাসাং শেরপা, সাঙ্গে শেরপা।
আন্তরিক ধন্যবাদ সকল শুভানুধ্যায়ীদের।

সম্পূর্ণ দল -
রমেশ রায় ( দলনেতা)
অনন্ত সরকার
সুশান্ত বসু
জয়ন্ত ব্যাপারী
রাজেন্দ্র যাদব
মলয় মুখার্জী
অর্ণব ঘোষ
সুজয় কুন্ডু
সুমন দাস
পুলক ঘোষ
হরষিত সরকার

ত্রিশূল অভিযানের উদ্যেশ্যে মূল দল আজ দুন এক্সপ্রেসে রওনা দিল। হাওড়া স্টেশনে বিদায় জানাতে আসা বন্ধুদের এবং সকল শুভানুধ্...
02/06/2026

ত্রিশূল অভিযানের উদ্যেশ্যে মূল দল আজ দুন এক্সপ্রেসে রওনা দিল। হাওড়া স্টেশনে বিদায় জানাতে আসা বন্ধুদের এবং সকল শুভানুধ্যায়ীদের জানাই অসংখ্য ধন্যবাদ।

আমাদের ক্লাব মাউন্টেন কোয়েস্ট অফ ক্যালকাটা-র এই বছরের অভিযান হিমালয়ের অন্যতম রোমাঞ্চকর শৃঙ্গ—‘ত্রিশূল ১’ (৭১২০ মিটার)।উ...
29/05/2026

আমাদের ক্লাব মাউন্টেন কোয়েস্ট অফ ক্যালকাটা-র এই বছরের অভিযান হিমালয়ের অন্যতম রোমাঞ্চকর শৃঙ্গ—‘ত্রিশূল ১’ (৭১২০ মিটার)।
উত্তরাখণ্ডের গাঢ়ওয়াল হিমালয়ে অবস্থিত ৭,১২০ মিটার উচ্চতার এই শৃঙ্গটি পর্বতারোহণের ইতিহাসে এক বিশেষ মাইলফলক। ১৯০৭ সালে প্রথম কোনো ৭,০০০ মিটার উচ্চতার শৃঙ্গ হিসেবে টি.জি. লংস্টাফের নেতৃত্বাধীন দল মাউন্ট ত্রিশূল শৃঙ্গ আরোহণ করেছিল। নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভের মূল সংরক্ষিত এলাকার (Inner Sanctuary) ভেতর দিয়ে পাহাড়ের পূর্ব দিক বরাবর এগিয়েছিলেন ওঁরা। কিন্তু ১৯৮২ সালে সংরক্ষিত এলাকাটি বন্ধ হওয়ার পর থেকে পাহারের পশ্চিম দিকের অপেক্ষাকৃত দূর্গম পথেই একমাত্র এই অভিযান সম্ভব। এর পশ্চিম দিকের বিশাল আয়তন, খাড়া দেওয়াল, তীক্ষ্ণ ও খাড়া শৈলশিরা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে খুব কম সংখ্যক অভিযানের চেষ্টা হয়েছে। এই শৃঙ্গে আরোহণ কেবল শারীরিক শক্তির পরীক্ষা নয়, টেকনিক্যাল ক্লাইম্বিং এবং চরম আবহাওয়ায় ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা।
সৌভাগ্যক্রমে এই অভিযানে আমাদের সাথে রয়েছেন বিখ্যাত পর্বতারোহী শ্রী দেবাশীষ বিশ্বাস মহাশয়। থাকছেন বাংলার পর্বতারোহীদের মধ্যে অন্যতম পরিচিত নাম শ্রী মলয় মুখার্জী। আমাদের সকলের প্রিয় শ্রী রমেশ রায়ের নেতৃত্বে আমাদের অভিযাত্রী দল এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে। হাওড়া থেকে আগামী ২রা জুন “দুন এক্সপ্রেস”-এ যাত্রা শুরু। এই বিশাল কর্মযজ্ঞে আপনাদের শুভকামনা ও আশির্বাদ আমাদের এগিয়ে যাওয়ার পাথেয়।

সম্পূর্ণ দল:
রমেশ রায় (দলনেতা)
দেবাশীষ বিশ্বাস ( টেকনিক্যাল এডভাইজার)
অনন্ত সরকার
সুশান্ত বসু
মলয় মুখার্জী
জয়ন্ত ব্যাপারী
রাজেন্দ্র যাদব
দেবব্রত মজুমদার
পুলক ঘোষ
হরষিত সরকার
কিরণ পাত্র
সুমন দাস
সুজয় কুন্ডু
অর্ণব ঘোষ

আমাদের এই রোমাঞ্চকর অভিযানের প্রতিটি ধাপের আপডেট পেতে আমাদের এই পেজে চোখ রাখুন। আমাদের দলের জন্য কোনো বার্তা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন! 👇

A cairn that marked the start of our summit journey.Taken from base camp of Mt. Shinkun West
10/04/2026

A cairn that marked the start of our summit journey.
Taken from base camp of Mt. Shinkun West

Over & beyond!
02/04/2026

Over & beyond!

Mountains Calling...
02/03/2026

Mountains Calling...

Those days in our Base camp's kitchenat Shinkun West
24/02/2026

Those days in our Base camp's kitchen
at Shinkun West

At Shinkun West
20/02/2026

At Shinkun West

Annual Rock Climbing Course conducted by Mountain Quest of Calcuttaon Dec, 2025
14/02/2026

Annual Rock Climbing Course conducted by Mountain Quest of Calcutta

on Dec, 2025

Address

Laxminagar, Chhatakol, Dumdum, Kolkata
Dum Dum
700074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mountain Quest of Calcutta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category