Dhupguri Football Club - DFC

Dhupguri Football Club - DFC This is the official page of Dhupguri Football Club. This is a professional football club f

01/09/2026
ধূপগুড়ি ফুটবল ক্লাব ও United Sports Club এর যৌথ উদ্যোগে পথ চলা শুরু করেছে আমাদের ফুটবল একাডেমি।Academy র জন্মলগ্ন থেকেই...
30/08/2026

ধূপগুড়ি ফুটবল ক্লাব ও United Sports Club এর যৌথ উদ্যোগে পথ চলা শুরু করেছে আমাদের ফুটবল একাডেমি।
Academy র জন্মলগ্ন থেকেই আমাদের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন দিব্যেন্দু রায় স্যার।
মুখচোরা এই মানুষটা সবার আড়ালে থেকে ঠিক নিজের কাজটা করে চলেছেন প্রতিনিয়ত। আজ তার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরলাম। সবার কাছে পুরোটা পড়ার অনুরোধ রইল।

ফুটবল কোচ দিব্যেন্দু রায় - বাংলার যুব ফুটবলের এক নিবেদিত কারিগর

কলকাতা ফুটবলের আঁতুড়ঘর থেকে উঠে আসা এক নিষ্ঠাবান এবং দূরদর্শী কোচ হলেন দিব্যেন্দু রায়। গত ৫ বছর ধরে তিনি নিরলসভাবে যুক্ত আছেন কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইউনাইটেড স্পোর্টস-এর যুব উন্নয়ন প্রকল্পের (Youth Development System) সঙ্গে। সেই সঙ্গে রয়েছে ইউরোপীয় কোচেদের সাথে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা। তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে এনে তাদের পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

কোচিং অভিজ্ঞতা:

দিব্যেন্দু রায় তাঁর দীর্ঘ কোচিং জীবনে বাংলার এবং সর্বভারতীয় স্তরের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ যুব টুর্নামেন্টে কোচিং করানোর অভিজ্ঞতা অর্জন করেছেন।

১) আইএফএ নার্সারি লিগ: বাংলার ভবিষ্যৎ ফুটবলার তৈরির প্রথম ধাপ।
২) সিএফএল (কলকাতা ফুটবল লিগ) - বিভিন্ন ডিভিশন: যেখানে তিনি সিনিয়র এবং জুনিয়র ফুটবলের মধ্যে সেতুবন্ধনের কাজ করেছেন।
৩) আইএফএ স্টেট ইয়ুথ লিগ: রাজ্য স্তরের যুব প্রতিভাদের মঞ্চ।
৪) এআইএফএফ এলিট ইয়ুথ লিগ (অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৭): দেশের সর্বোচ্চ পর্যায়ের যুব লিগ।
৫) রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ: ভারতের যুব ফুটবলের সবচেয়ে পেশাদার এবং প্রতিযোগিতামূলক লিগ।

ক্যারিয়ারের উল্লেখযোগ্য সাফল্য:

দিব্যেন্দু রায়ের কোচিং ক্যারিয়ার শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ নয়, সাফল্যেও উজ্জ্বল।

১. শ্যামবাজার ইউনাইটেডকে ঐতিহাসিক উত্থান: হেড কোচ হিসেবে তাঁর সবচেয়ে বড় সাফল্য হল ইউনাইটেড স্পোর্টস-এর সিস্টার ক্লাব শ্যামবাজার ইউনাইটেডকে দ্রুত পরপর দুইবার প্রমোশন করানো। তাঁর সুদক্ষ পরিচালনায় দলটি ৪র্থ ডিভিশন থেকে সরাসরি ২য় ডিভিশনে উন্নীত হয়। এটি তাঁর কৌশলগত দক্ষতা এবং নেতৃত্বের প্রমাণ।

২. জাতীয় মঞ্চে বাংলার জয়: অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ২০২৩ সালে তিনি ইউনাইটেড স্পোর্টস অনূর্ধ্ব-১৭ দলকে এআইএফএফ এলিট ইয়ুথ লিগের ফাইনাল রাউন্ডে নিয়ে যান। পূর্বাঞ্চলের গ্রুপ লিগে তাঁর দল ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং-এর মতো শক্তিশালী দলগুলোকে একাধিকবার পরাজিত করে যোগ্যতা অর্জন করে। ফাইনাল রাউন্ডে তাঁর কোচিং-এ দলটি কেরালা ব্লাস্টার্সের মতো আইএসএল-এর যুব দলকেও পরাজিত করে, যা ছিল এক বিশাল কৃতিত্ব।

কোচ দিব্যেন্দু রায়ের বিশেষ গুণাবলী:

১. যুব উন্নয়নে বিশেষজ্ঞ: তিনি শুধু খেলোয়াড় তৈরি করেন না, ভবিষ্যৎ তৈরি করেন। বাচ্চাদের মনস্তত্ত্ব বোঝা এবং তাদের ভিতর থেকে সেরাটা বের করে আনাই তাঁর সবচেয়ে বড় গুণ।

২. অসাধারণ কৌশলগত জ্ঞান (Tactical Knowledge): আধুনিক ফুটবলের চাহিদা অনুযায়ী তিনি খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন। তাঁর দল সবসময় সুশৃঙ্খল এবং আক্রমণাত্মক ফুটবল খেলে।

৩. লড়াকু মানসিকতা: বড় দলগুলোর বিরুদ্ধে তাঁর দলের বারবার জয় প্রমাণ করে তিনি খেলোয়াড়দের মধ্যে হার না মানা মানসিকতা ঢুকিয়ে দিতে পারেন।

৪. নিষ্ঠা ও পরিশ্রম: গত ৫ বছর ধরে একটি সিস্টেমের সঙ্গে যুক্ত থাকা তাঁর ধৈর্য, আনুগত্য এবং ফুটবলের প্রতি ভালোবাসার পরিচয় দেয়।

৫. একজন আদর্শ মেন্টর: মাঠের ভিতরে তিনি একজন কঠোর কোচ, কিন্তু মাঠের বাইরে তিনি প্রতিটি খেলোয়াড়ের অভিভাবক।

দিব্যেন্দু রায় নিঃসন্দেহে বাংলার যুব ফুটবলের এক উজ্জ্বল সম্পদ। তাঁর হাত ধরেই আগামী দিনে বাংলার ফুটবল থেকে আরও অনেক জাতীয় স্তরের ফুটবলার উঠে আসবে, এটাই আমাদের বিশ্বাস।

30/08/2026

Let us all welcome Coach Arnab Ghosh as a Goalkeeper coach of Dooars campus at Dhupguri, we all are extremely delighted to have him in our team and expecting a rewarding association in the days to come 💜

29/08/2026

The joint venture of Dhupguri Football Club and United Sports Club (India) is slowly coming to life.
Our aim is to nurture and take care of the promising kids of the Dooars region and help them become professionals.
Let's make Dooars a hub of Indian football.

For all the details
You can contact
96417 22396
8250249477
8918957325


আমাদের খুদেরা প্রতিনিয়ত নিজেদের উজাড় করে দিচ্ছে আর স্বপ্ন বাঁধছে সফল ফুটবলার হয়ে ওঠার। এই স্বপ্নের চড়াই পথে তাদের টে...
29/08/2026

আমাদের খুদেরা প্রতিনিয়ত নিজেদের উজাড় করে দিচ্ছে আর স্বপ্ন বাঁধছে সফল ফুটবলার হয়ে ওঠার। এই স্বপ্নের চড়াই পথে তাদের টেনে তোলার দায়িত্ব আমাদের।

ডুয়ার্সের প্রতিটি প্রতিভাবান ফুটবলারকে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তোলার লক্ষে আমাদের ক্লাব ও United Sports Club এর এই যৌথ উদ্যোগ এগিয়ে চলেছে।

For all the details
You can contact
96417 22396
8250249477
8918957325


27/08/2026

উত্তুরে হওয়া !
ডুয়ার্স এ চলছে ফুটবলের কর্মযজ্ঞ, এই অঞ্চলের সেরা অ্যাকাডেমি তে রূপান্তরিত করতে আমাদের ইউথ সিস্টেমের দৃঢ়প্রতিজ্ঞ আর যেহেতু সঙ্গী Dhupguri Football Club - DFC তাই কাজ টা আরও দ্রুত এবং আরও ভালো হবে এটা নিশ্চিত..

এই বিস্তীর্ণ অঞ্চলের সবার কাছে এই বার্তা পৌঁছে যাওয়া প্রয়োজন। ইউনাইটেড স্পোর্টস ক্লাব তার সেরা টা দিয়ে চেষ্টা করবে এই প্রজেক্ট কে সফল করতে..

স্থানীয় উৎসাহী কর্মকর্তা , ধূপগুড়ি ও সন্নিহিত অঞ্চলের মানুষের যে সমর্থন আমরা পাচ্ছি, তাতে ভালো কিছু হতে বাধ্য..

প্র্যাকটিস চলছেই, আর ক্রমশ উন্নতি করছে এই অ্যাকাডেমি..
এখনও সদ্য ভূমিষ্ঠ প্রাণ, কিন্তু দ্রুত কলেবরে ও গুণগত মানে উন্নত হচ্ছে এবং হবেই।

এই মানুষ গুলোর নিঃস্বার্থ ভালোবাসাই আমাদের পুঁজি...আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা অসীম চ্যাটার্জী স্যার এর মত মানুষ
26/08/2026

এই মানুষ গুলোর নিঃস্বার্থ ভালোবাসাই আমাদের পুঁজি...
আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা অসীম চ্যাটার্জী স্যার এর মত মানুষ

26/08/2026

Dhupguri Fc - United Sports Football School এগিয়ে চলেছে আমাদের এই অঞ্চলের খুদে ফুটবলারদের স্বপ্ন গুলোকে সত্যি করার লক্ষ্যে। যে পরিশ্রম ছেলেরা করছে তার ফল একদিন আসবে, ফুটবল খেলে জীবন ওদেরও বদলাবে।
For admission
You can contact

96417 22396
8250249477
8918957325

22/08/2026

প্রত্যাশা মতোই ক্রমশ কলেবরে , গুণগত মানে বৃদ্ধি হচ্ছে ইউনাইটেড স্পোর্টস ফুটবল স্কুল এর ডুয়ার্স ক্যাম্পাস...
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরে Dhupguri Football Club - DFC এর সাথে যৌথ উদ্যোগে ক্রমশ নিজের প্রভাব বিস্তার করছে এই অ্যাকাডেমি। আগামী দিনে এই অঞ্চলের আরও প্রতিভা কে তুলে আনার লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা করে যাবে ইউনাইটেড স্পোর্টস এর ইউথ ডেভলপমেন্ট টিম। স্থানীয় ধূপগুড়ি ফুটবল ক্লাবের উৎসাহী কর্মকর্তাদের উদ্যোগ এবং সক্রিয় প্রচেষ্টা এই সন্নিহিত এলাকার সেরা প্রতিভা কে সঠিক পরিচর্যা করতে সাহায্য করছে।
এই পোস্ট টি দেখলে আপনিও শেয়ার করুন,পৌঁছে দিন নিজের পরিচিত দের কাছে।
ইউনাইটেডে উত্তুরে হাওয়া চলছেই

19/08/2026

Address

Dhupguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhupguri Football Club - DFC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhupguri Football Club - DFC:

Shortcuts

Share

Category