Kazi Nazrul Sangha -কাজী নজরুল সংঘ-Blp

Kazi Nazrul Sangha -কাজী নজরুল সংঘ-Blp Kazi Nazrul Sangha- Established: 1982. This is a club,located in Balarampur,PaglarPath Dist-Cooch Behar,Ps-Tufanganj,West Bengal

23rd January
23/01/2017

23rd January

11/01/2017
১০ ই জানুয়ারি মঙ্গলবার বলরামপুর কাজী নজরুল সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় তেলিপাড়া পাগলার পাঠ ময়দানে এক বিরাট বিচিত্রা অ...
10/01/2017

১০ ই জানুয়ারি মঙ্গলবার বলরামপুর কাজী নজরুল সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় তেলিপাড়া পাগলার পাঠ ময়দানে এক বিরাট বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আগামী ১০ ই জানুয়ারি ২০১৭ মঙ্গলবার বলরামপুর কাজী নজরুল সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় তেলিপাড়া পাগলার পাঠ ময়দানে এক বিরাট...
06/01/2017

আগামী ১০ ই জানুয়ারি ২০১৭ মঙ্গলবার বলরামপুর কাজী নজরুল সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় তেলিপাড়া পাগলার পাঠ ময়দানে এক বিরাট বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করে ক্লাবের সকল সদস্য বৃন্দ।

বলরাম পুর কাজী নজরুল সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আগামী পয়লা জানুয়ারি রবিবার বলরাম পুর পাগলার পাঠে এক বিরাট সাংস্কৃতিক...
21/12/2016

বলরাম পুর কাজী নজরুল সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আগামী পয়লা জানুয়ারি রবিবার বলরাম পুর পাগলার পাঠে এক বিরাট সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করে কাজী নজরুল সংঘের সকল সদস্য বৃন্দ।

আনন্দ সংবাদ,                       আনন্দ সংবাদ,               আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যে 5:30 মিনিটে বলরাম পুর কাজী নজ...
13/12/2016

আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ,
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যে 5:30 মিনিটে বলরাম পুর কাজী নজরুল সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় তেলিপাড়ায় এক বিরাট 16 দলীয় দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উক্ত খেলায় আপনাদের উপস্থিতি ও সহযোগীতা একান্ত ভাবে কামনা করে কাজী নজরুল সংঘের সকল সদস্য বৃন্দ।

কাজী নজরুল ইসলাম (মে ২৪, ১৮৯৯–আগস্ট ২৯, ১৯৭৬) (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬–ভাদ্র ১২, ১৩৮৩ বঙ্গাব্দ) {  Born 24 May 1899Churulia, Be...
09/12/2016

কাজী নজরুল ইসলাম (মে ২৪, ১৮৯৯–আগস্ট ২৯, ১৯৭৬) (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬–ভাদ্র ১২, ১৩৮৩ বঙ্গাব্দ) { Born 24 May 1899
Churulia, Bengal Presidency, British Raj
Died 29 August 1976 (aged 77)
Dhaka, Bangladesh} ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। বাঙালী মণীষার এক তুঙ্গীয় নিদর্শন নজরুল। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী । পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে।তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তাঁর কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতুর মতো তাঁর প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে –- কাজেই "বিদ্রোহী কবি", তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বৎসর উদযাপিত হয়ে থাকে।

নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে সম্মানিত মুয়াযযিন হিসেবেও কাজ করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এসময় তিনি কলকাতাতেই থাকতেন। এসময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মতো কবিতা; ধূমকেতুর মতো সাময়িকী। জেলে বন্দী হলে পর লিখেন রাজবন্দীর জবানবন্দী, এই সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোটগল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হল ইসলামী সঙ্গীত তথা গজল, এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামা সংগীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। নজরুল প্রায় ৩০০০ গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা "নজরুল গীতি" নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাঁকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চুরুলিয়ায় "নজরুল অ্যাকাডেমি" নামে একটি বেসরকারি নজরুল-চর্চা কেন্দ্র আছে। চুরুলিয়ার কাছে আসানসোল মহানগরে ২০১২ সালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। আসানসোলের কাছেই দুর্গাপুর মহানগরের লাগোয়া আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর।উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী কলকাতার যোগাযোগ-রক্ষাকারী প্রধান সড়কটির নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম সরণি। কলকাতা মেট্রোর গড়িয়া বাজার মেট্রো স্টেশনটির নাম রাখা হয়েছে "কবি নজরুল মেট্রো স্টেশন"।

১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক নজরুলকে প্রদান করা হয়। ১৯৬০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করা হয়।

“প্রেম অনেক সহ্য করে ,অনেক ক্ষমা করে ; আঘাতকেগ্রহণ করিয়াই সে আপনারমহত্ত্ব প্রকাশ করে।”-- রবীন্দ্রনাথ ঠাকুর
09/12/2016

“প্রেম অনেক সহ্য করে ,
অনেক ক্ষমা করে ; আঘাতকে
গ্রহণ করিয়াই সে আপনার
মহত্ত্ব প্রকাশ করে।”
-- রবীন্দ্রনাথ ঠাকুর

Address

Vill-Balarampur, Po-Shouldhukri, Paghlar Path
Cooch Behar
736134

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Nazrul Sangha -কাজী নজরুল সংঘ-Blp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share