16/07/2026
আসুন একটা ছোট্ট গল্প বলি রাজা, সারথি ও রথের।
এক দেশে একজন জ্ঞানী রাজা ছিলেন। তিনি তাঁর সারথিকে বললেন, "আজ আমাকে শান্তির রাজ্যে নিয়ে চলো।"
সারথি রথ চালাতে শুরু করল। কিন্তু রথের পাঁচটি ঘোড়া ছিল খুবই চঞ্চল। একটি ফুলের গন্ধের দিকে ছুটছে, একটি মিষ্টি সুরের দিকে, একটি সুন্দর দৃশ্যের দিকে, একটি সুস্বাদু খাবারের দিকে, আরেকটি নরম জিনিস স্পর্শ করতে চাইছে। ফলে রথ কখনো ডানে, কখনো বাঁয়ে ছুটছে। রাজা যতই বলছেন, "শান্তির রাজ্যে নিয়ে চলো", রথ ততই পথ হারিয়ে ফেলছে।
সারথি বুঝল, আগে ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সে ধীরে ধীরে লাগাম টেনে সব ঘোড়াকে একসঙ্গে একই পথে আনল। এবার রথ সোজা পথে চলতে লাগল।
প্রথমে চারপাশের আকর্ষণ থেকে ঘোড়াগুলোকে ফিরিয়ে আনা হলো—এটাই প্রত্যাহার (Pratyahara)।
এরপর ঘোড়াগুলোকে একটি নির্দিষ্ট পথে ধরে রাখা হলো—এটাই ধারণা (Dharana)।
অনেকক্ষণ একই পথে, একই গতিতে, বাধাহীনভাবে চলতে চলতে রাজা অবশেষে শান্তির রাজ্যে পৌঁছালেন—এটাই ধ্যান (Dhyana)।
এবার অন্তর্নিহিত অর্থ বলা যাক।
পাঁচটি ঘোড়া = আমাদের পাঁচ ইন্দ্রিয় (চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক)
লাগাম = মন
সারথি = বুদ্ধি
রাজা = আত্মা বা প্রকৃত সত্তা
প্রত্যাহার = ইন্দ্রিয়কে বাইরের বিষয় থেকে ফিরিয়ে আনা।
ধারণা = মনকে একটি বিষয়ের উপর স্থির রাখা।
ধ্যান = সেই স্থির মন যখন অবিরাম এক বিষয়ের উপর প্রবাহিত হয়।
অনুমতি না নিয়ে নাম মেনসন না করে কপি করলে রাগ করবো না কিন্তু রিপোর্ট করে দেবো।🙂
Nayan Mallick খুব জলদি একটি সরল কিন্তু কার্যকরী যোগ সাধনের অনলাইন ক্লাস শুরু করতে চলেছি যেখানে আপনারা নিজের প্রাণায়াম, মুদ্রা, বন্ধ এবং ধ্যানের অভ্যাসকে আরও গভীর গড়ে তুলতে সক্ষম হবেন।যুক্ত থাকুন আপডেট পাওয়ার জন্য।ধন্যবাদ।