মাহিরাট Bong Fc

মাহিরাট Bong Fc CSK Fan Page 💛
But we love MahiRat! 💛❤️

ইংল্যান্ডের বিপক্ষে ৬৫ রানের দারুণ ইনিংস খেলে ফিরলেন বিরাট কোহলি  |
16/07/2026

ইংল্যান্ডের বিপক্ষে ৬৫ রানের দারুণ ইনিংস খেলে ফিরলেন বিরাট কোহলি

|

এজবাস্টনে উপস্থিত মাহি! 😍🔥গ্যালারি থেকে ইংল্যান্ড বনাম ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ দেখছেন এমএস ধোনি। 🏏💙
14/07/2026

এজবাস্টনে উপস্থিত মাহি! 😍🔥

গ্যালারি থেকে ইংল্যান্ড বনাম ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ দেখছেন এমএস ধোনি। 🏏💙

আনুষ্ঠানিকভাবে সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির সব দলের প্রধান কোচের পদ থেকে অবসর নিলেন স্টিফেন ফ্লেমিং। তিনি আর থাকছেন না চেন্...
13/07/2026

আনুষ্ঠানিকভাবে সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির সব দলের প্রধান কোচের পদ থেকে অবসর নিলেন স্টিফেন ফ্লেমিং। তিনি আর থাকছেন না চেন্নাই, জো’বার্গ এবং টেক্সাস সুপার কিংসের কোচ।

দীর্ঘ আলোচনার পর দুই পক্ষের পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবসান হল ১৮ বছরের এক গৌরবময় অধ্যায়ের।‌
ধন্যবাদ, ফ্লেমিং স্যার! 💛

ছোট শহরের এক ছেলের টিকিট কালেক্টর থেকে ট্রফি কালেক্টর হয়ে ওঠার অবিশ্বাস্য যাত্রা, আর তারপর কোটি কোটি মানুষের হৃদয় জয়।...
07/07/2026

ছোট শহরের এক ছেলের টিকিট কালেক্টর থেকে ট্রফি কালেক্টর হয়ে ওঠার অবিশ্বাস্য যাত্রা, আর তারপর কোটি কোটি মানুষের হৃদয় জয়। 💙💛

শুভ জন্মদিন, মহেন্দ্র সিং ধোনি। তুমি আমাদের শুধু জিততে নয়, প্রতিকূলতার মাঝেও বিশ্বাস ধরে রাখতে শিখিয়েছ। 🦁🎂

আকিল হোসেনের হৃদয়বিদারক মুহূর্ত 💔🥹মেজর লীগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের জয়ের জন্য শেষ ৬ বলে দরকার ছিল ৬ রান, হাতে ছিল ৪...
28/06/2026

আকিল হোসেনের হৃদয়বিদারক মুহূর্ত 💔🥹

মেজর লীগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের জয়ের জন্য শেষ ৬ বলে দরকার ছিল ৬ রান, হাতে ছিল ৪ উইকেট।

টেক্সাস সুপার কিংসের হয়ে বল করতে নেমে আকিল হোসেন করেন এক অসাধারণ হ্যাটট্রিক, কিন্তু শেষ বলে নিখিল চৌধুরীর হাঁকানো ছক্কা জয় ছিনিয়ে নেয় টিএসকে'র থেকে।

এমআই নিউইয়র্ককে হারিয়ে মেজর লীগ ক্রিকেট (MLC)-এর পয়েন্ট তালিকার শীর্ষে টেক্সাস সুপার কিংস!শেষ মুহূর্ত পর্যন্ত টানটান ...
27/06/2026

এমআই নিউইয়র্ককে হারিয়ে মেজর লীগ ক্রিকেট (MLC)-এর পয়েন্ট তালিকার শীর্ষে টেক্সাস সুপার কিংস!

শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় থাকা এক লো-স্কোরিং থ্রিলারে নিউ ইয়র্কের (১২৭/৯) বিপক্ষে ৬ উইকেটের জয় নিশ্চিত করল টেক্সাস (১৩২/৪)। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অত্যন্ত দক্ষতার সাথে জয় ছিনিয়ে আনল টিএসকে।

ডোনোভান ফেরেইরা (৩/১৪(৪) ও ১৮*(১৩)) তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

২৫ জুন, ১৯৮৩ - যে দিনটি বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটের ইতিহাস। 🇮🇳🏆লর্ডসে মাত্র ১৮৩ রান করেও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ও...
25/06/2026

২৫ জুন, ১৯৮৩ - যে দিনটি বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটের ইতিহাস। 🇮🇳🏆

লর্ডসে মাত্র ১৮৩ রান করেও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন মদন লাল, মহিন্দর অমরনাথ ও গোটা ভারতীয় দল।

এটি শুধু একটি জয় ছিল না, ভারতীয় ক্রিকেটের নতুন যুগের সূচনা ছিল। সেই দিনই প্রমাণ হয়েছিল, বিশ্বাস আর লড়াই থাকলে আন্ডারডগও একদিন বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। 💙🏏

শ্রীলঙ্কায় আয়োজিত ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজ ফাইনালে বৈভব সূর্যবংশীর দাপট!!!🔥মাত্র ২৯ বলে ৯৪ রান – লিস্ট এ ক্রিকেটের দ্...
21/06/2026

শ্রীলঙ্কায় আয়োজিত ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজ ফাইনালে বৈভব সূর্যবংশীর দাপট!!!🔥

মাত্র ২৯ বলে ৯৪ রান – লিস্ট এ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর নজির হল হাতছাড়া। তবে ১১ বলে পঞ্চাশ রান পূর্ণ করে দ্রুততম ফিফটির নজির গড়ে দেখাল বৈভব।

মেজর লিগ ক্রিকেট (MLC) ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শক্তিশালী সূচনা করল টেক্সাস সুপার কিংস। 🔥প্রথম ম্যাচে সিয়াটল অর্কাসের বি...
19/06/2026

মেজর লিগ ক্রিকেট (MLC) ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শক্তিশালী সূচনা করল টেক্সাস সুপার কিংস। 🔥

প্রথম ম্যাচে সিয়াটল অর্কাসের বিরুদ্ধে ২২১ রানের বড় লক্ষ্য ১৯ ওভারেই তাড়া করে নতুন মরসুমে শুভ সূচনা করল টিএসকে। মাত্র ৫২ বলে ১১৩ রানের দুরন্ত ইনিংসে খেলে ম্যাচের সেরা পুরস্কার তুলে নিলেন অধিনায়ক ফাফ ডু'প্লেসি। 💛

৪১ বছর বয়সেও ব্যাট হাতে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন এই কিংবদন্তি। 🫡👏

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাহিরাট Bong Fc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category