12/08/2026
📢বিজ্ঞপ্তি — ক্লাব পিকনিক ২০২৬
⚽ নৈটী পঞ্চানন্দ স্পোর্টিং ক্লাব ⚽
কমিটি মেমবার্স , অভিভাবক ও জুনিয়র খেলোয়াড়দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নৈটী পঞ্চানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আগামী রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ তারিখে ক্লাবের সকল সদস্যদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে।
উক্ত পিকনিকে ক্লাবের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি, আমাদের জুনিয়র খেলোয়াড়দের অভিভাবকদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের পিকনিকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করবেন এবং তাদের উপস্থিতি নিশ্চিত করবেন।
🧒 জুনিয়র খেলোয়াড়দের জন্য বিশেষ অনুরোধ
জুনিয়র খেলোয়াড়দের ৯টার পর পিকনিকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। জুনিয়র খেলোয়াড়দের কথা বিবেচনা করে আমরা পিকনিকের কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করার চেষ্টা করব, যাতে তাঁরা নিরাপদে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের বাড়িতে ফিরে যেতে পারে।
সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও সুন্দর ও আনন্দময় করে তুলবে।
সকলকে সাদর আমন্ত্রণ।
— নৈটী পঞ্চানন্দ স্পোর্টিং ক্লাব