14/10/2025
বাংলা ভাষার প্রথম অক্ষরশিল্পী এই হুগলী জেলার পঞ্চানন কর্মকার। বাঙালি ভুলে গেছে। সপ্তগ্রাম, হুগলী, বাঁশবেড়িয়া, শ্রীরামপুর, কলকাতার ইতিহাসের পথে হাঁটতে হাঁটতে আমরা ঢুকে পড়ি পঞ্চানন কর্মকারের হাসি-কান্নাময় জীবনে। আর দেখতে পাই প্রিয় বাংলা ভাষার মুদ্রণ যোগ্য হরফ নির্মাণের মনছোঁয়া আখ্যান। রজত চক্রবর্তীর উপন্যাস 'পঞ্চাননের হরফ' অবলম্বনে নাটক 'আক্ষরিক' প্রত্যেক বাঙালির প্রিয় একটি নাটক হয়ে উঠেছে। হারিয়ে যাওয়া বাঙালির গল্প। আপনি যদি বাঙালি হন, বাংলা ভাষী হন, এই নাটক আপনার বুকে ঢেউ তুলবেই। ফটকগোড়া রিক্রিয়েশন ক্লাবের আয়োজনে ৭ ডিসেম্বর রবিবার, চন্দননগর রবীন্দ্রভবনে আসুন সপরিবারে।
゚viralシfypシ゚viralシ
#নাটক
@অনীক
Rajat Chakraborti