04/03/2026
অতীত দিনের রীতি মেনে, দোল পূর্ণিমার দিনে সংঘের খেলাধুলার বিভাগ গুলির সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর সন্ধ্যা সংঘ গৃহ প্রাঙ্গণে অতিবাহিত হলো।
২০২৫-২৬ ক্রীড়া মরশুমের সকল বিভাগের খেলোয়াড়দের সাথে নিয়ে, যারা নিজ নিজ বিভাগে ব্যক্তিগত বা দলগত ভাবে সাফল্য এনে দিয়েছে সংঘকে এছাড়াও যারা জোন ও জেলাস্তরে সংঘের হয়ে প্রতিনিধিত্ব করেছেন , সংঘের পক্ষ থেকে তাদের প্রত্যেককে আগামী দিনের শুভেচ্ছা জানানো হয় এই সন্ধ্যায়।
এই অনন্য সন্ধ্যায় সংঘের পক্ষ থেকে সম্মান জানানো হয় সংঘের দীর্ঘ দিনের সদস্য-
১. শ্রী আলোক চক্রবর্তী মহাশয় কে , IAAF Level - I টেকনিক্যাল অফিসিয়াল এর মত সর্বোচ্চ পর্যায়ের অফিসিয়াল হিসেবে যার সুনাম চাকদহ , নদিয়া জেলা বা পশ্চিম বঙ্গের বাইরেও দেশের আঙিনায় ছড়িয়ে পড়েছে দীর্ঘদিন ধরে,যার উপস্থিতি নদিয়া জেলা ক্রীড়া সংস্থার আথলেটিক মিট কে উত্তরোত্তর সমৃদ্ধ করে চলেছে সুদীর্ঘ সময় ধরে,যিনি বর্তমানে নদিয়া জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হিসেবেও দায়িত্বভার বহন করে চলেছেন সুনামের সঙ্গে।
২. শ্রী কল্যাণ হাওলাদার মহাশয় কে,CAB Grade-I Umpair হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমান সময়ে , এছাড়াও অতীতে ফুটবল মাঠে একজন দক্ষ অফিসিয়াল হিসেবেও যিনি সুনাম অর্জন করেছিলেন,নিজের খেলোয়াড় জীবনে একজন উইকেট রক্ষক হিসেবেও যার পরিচিতি ছিল খেলার মাঠে।
৩. শ্রী অমিত মণ্ডল মহাশয় কে, সংঘের বয়সভিত্তিক ক্রিকেট থেকে একজন খেলোয়াড় হিসেবে পথ চলা শুরু করে বর্তমানে যিনি ICC T20 World Cup এর মত আন্তর্জাতিক মঞ্চে সফল স্কোরার হিসেবে সাফল্যের সাথে এগিয়ে চলেছেন,CAB বা BCCI এর বিভিন্ন খেলায় যাকে স্কোরিং এর মত গুরুদায়িত্ব সামলাতে হয় প্রতিনিয়ত।
৪. শ্রী নবকুমার মণ্ডল মহাশয় কে, CAB Grade-I Umpair হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমান সময়ে , এছাড়াও অতীতে সংঘের বয়সভিত্তিক খেলাধুলা থেকে শুরু করে খেলার মাঠেও যার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।