04/09/2026
এভাবেও ফিরে আসা যায়… 🫡❤️
একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানে শুধু একটা সম্পর্কের শেষ নয়। কখনও কখনও তার সঙ্গে ভেঙে যায় অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা, একটা সাজানো ভবিষ্যতের ছবিও।
Smriti Mandhana-র বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনা, কম জল্পনা হয়নি। সম্পর্কের ভিতরে কী ঘটেছিল, কে দায়ী—তা নিয়ে নানা কথা ছড়িয়েছে। এমনকি cheating-এর অভিযোগও সামনে এসেছে। তবে সেই অভিযোগগুলোর সত্যতা নিয়ে কোনও পক্ষের নিশ্চিত স্বীকারোক্তি নেই।
কিন্তু Smriti কী করলেন?
নিজের ব্যক্তিগত কষ্টকে সামনে না এনে ফিরে গেলেন ক্রিকেট মাঠে।
তারপর থেকে শুধু খেলে যাওয়া নয়—একটার পর একটা দুর্দান্ত পারফরম্যান্স।
WPL 2026-এ RCB-কে নেতৃত্ব দিয়ে 9 ইনিংসে 377 রান। Average 53.86, Strike Rate 153.25। Orange Cap তাঁর মাথায়। আর ফাইনালে 41 বলে 87 রান করে দলকে জেতালেন দ্বিতীয় WPL Trophy। 🏆
Australia-র বিরুদ্ধে T20I সিরিজে 3 ম্যাচে 129 রান। সর্বোচ্চ 82।
তারপর Australia ODI-তে 58, 31, 0।
South Africa T20I সিরিজে 62 রান।
England T20I সিরিজেও দলের হয়ে লড়াই চালিয়ে যাওয়া।
তারপর T20 World Cup…
Pakistan-এর বিরুদ্ধে 68।
Netherlands-এর বিরুদ্ধে 74।
পুরো বিশ্বকাপে 5 ইনিংসে 205 রান, Average 41 এবং Strike Rate 140.41।
আর Lord's-এর ঐতিহাসিক Test-এ?
প্রথম ইনিংসে 83।
দ্বিতীয় ইনিংসে 70।
এক ম্যাচে 153 রান। 🇮🇳
তারপর Asia Cup…
Thailand-এর বিরুদ্ধে 19 বলে 10 নয়—মাত্র 10 বলে 19।
আর Hong Kong-এর বিরুদ্ধে?
64 বলে 124 রান।
14টা চার।
7টা ছয়। 🔥
এই একটা ইনিংসেই Mithali Raj-কে টপকে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন Smriti Mandhana।
10,880 international runs.
18 international centuries.
সবথেকে আশ্চর্য কী জানেন?
ব্যক্তিগত জীবনে যখন একটা অধ্যায় শেষ হয়ে গেল, তখন ক্রিকেট মাঠে Smriti-র একটা নতুন অধ্যায় শুরু হল।
কেউ হয়তো ভেঙে পড়ত।
কেউ হয়তো নিজেকে গুটিয়ে নিত।
কিন্তু তিনি নিজের মেরুদণ্ডটা সোজা রেখে আবার India jersey গায়ে চাপিয়েছেন।
আর এটাই Smriti-কে শুধু একজন ক্রিকেটার নয়, বহু মেয়ের inspiration করে তোলে।
কারণ জীবন আপনাকে ভেঙে দিতে পারে।
কেউ আপনার বিশ্বাস ভেঙে দিতে পারে।
কেউ আপনার সঙ্গে থাকা ভবিষ্যৎটা কেড়ে নিতে পারে।
কিন্তু আপনার ক্ষমতা, আপনার প্রতিভা, আপনার স্বপ্ন—সেগুলো আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না।
Smriti Mandhana হয়তো নিজের ব্যক্তিগত জীবনের সব প্রশ্নের উত্তর দেননি।
কিন্তু ব্যাট হাতে একটা উত্তর দিয়েছেন—
“আমি এখনও এখানেই আছি।”
And that's a TAKE A BOW moment. 🫡🇮🇳
এভাবেও ফিরে আসা যায়।