Uday Sangha

Uday Sangha Uday Sangha is a 65-years old club that runs a football team and organizes social and cultural events

Uday Sangha is one of the prime club that runs a football team and also conduct Junior & Senior level football tournament along with other sports activity. Throughout the year different Cultural events are organized. Uday Sangha also work on the social causes like Voluntary Blood Donation Camp, Health Check Up, Drinking Water Counter installation, Providing winter clothes to the needy etc.

27/03/2026

আমাদের সংঘে ক্যারাটে প্রশিক্ষণ এর ক্লাস শুরু হয়েছে। ক্লাস চলছে, সপ্তাহে ২ দিন, সোমবার ও বৃহস্পতিবার। ঐ বিশেষ দিনগুলিতে সংঘ ময়দানে এসে যোগাযোগ করতে পারেন, অথবা ক্লাব প্রতিনিধিদের সাথেও যোগাযোগ করতে পারেন
জয়ন্ত মুখার্জী --9836628411
বিলে বসু --- 9831159541
পলাশ দাস -- 9831505847

গত রবিবার, ২২ শে মার্চ উদয় সংঘের পরিচালনায়,সংঘ ময়দানে অনুষ্ঠিত হয়ে গেলো, ইভারানী মিত্র মেমোরিয়াল  উইনার্স কাপ এবং সন্তোষ...
26/03/2026

গত রবিবার, ২২ শে মার্চ উদয় সংঘের পরিচালনায়,সংঘ ময়দানে অনুষ্ঠিত হয়ে গেলো, ইভারানী মিত্র মেমোরিয়াল উইনার্স কাপ এবং সন্তোষ মুখার্জী মেমোরিয়াল রানার্স কাপ এর ফুটবল ফাইনাল খেলা। চূড়ান্ত পর্যায়ের এই খেলায় অংশগ্রহণকারী দুই দল, নৈটি পঞ্চানন্দ স্পোর্টিং ক্লাব এবং বাকসা উদয়সংঘ। দর্শকভর্তি মাঠে প্রথম থেকে, শেষ অবধি টান টান উত্তেজনাপূর্ণ খেলার পরিসমাপ্তি ঘটে, টসের মধ্যে দিয়ে, বিজয়ী হয় বাকসা উদয়সংঘ। মূল পর্বের খেলার আগে অনুষ্ঠিত হয়, মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ। গ্রামীণ এলাকায় ফুটবলকে উৎসাহিত করার জন্য, উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দল মোহনবাগান এর বিশিষ্ট প্রাক্তন ফুটবলার দেবাশিস হাজরা মহাশয়, হুগলী জিলা পরিষদের Education -- Culture -Information & Sports বিভাগের
কর্মাধক্ষ্য ড: সুবীর মুখার্জী মহাশয়, মোহনতরীর কর্ণধার ড: তপন ব্যানার্জী মহাশয়, এলাকার প্রাক্তন বিশিষ্ট ফুটবলার সমীর ঘোষ, কাঞ্চন নন্দী, ও আশীষ ঘোষ মহাশয়। খেলা শেষে, সংঘ সম্পাদক শুভেন্দ্র নাথ মুখার্জী, সকল দর্শকবৃন্দ, অতিথিবর্গ সহ, যারা নানা ভাবে, এই ফাইনাল খেলাটিকে
সাফল্যর সাথে পরিচালনা করতে সহযোগিতা করেছেন, তাদের সকলকে সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আগামীকাল দেখা হোক সকলের সাথে --
21/03/2026

আগামীকাল দেখা হোক সকলের সাথে --

ইভারানী মেমোরিয়াল উইনার্স কাপ এবং সন্তোষ মুখার্জী মেমোরিয়াল রানার্স কাপ সিনিয়র নক - আউট ফুটবল প্রতিযোগিতা (২০২৫--২৬), সং...
05/03/2026

ইভারানী মেমোরিয়াল উইনার্স কাপ এবং সন্তোষ মুখার্জী মেমোরিয়াল রানার্স কাপ সিনিয়র নক - আউট ফুটবল প্রতিযোগিতা (২০২৫--২৬), সংঘের উদ্যোগে , শুরু হয়েছিল ১৬ ঐ নভেম্বর ২০২৫। এই ফুটবল প্রতিযোগিতার, সর্বোচ্চ পর্যায়ের খেলা, শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জনের লড়াই অনুষ্ঠিত হবে
আগামী ২২ শে মার্চ ২০২৬ রবিবার, ঠিক বিকাল ৩ ঘটিকায়, সংঘ
ময়দানে। ফুটবলের এই মহারণে
অংশগ্রহণকারী দুই দল , আপনাদের সুপরিচিত নৈটি পঞ্চানন্দ স্পোর্টিং ক্লাব বনাম উদয় সংঘ বাকসা। এই ফাইনাল খেলাটিকে
সার্বিকভাবে সফল করে তুলতে, এবং গ্রামীণ এলাকায় ফুটবলকে উৎসাহিত করতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি।

উদয় সংঘের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ রইলো --
03/03/2026

উদয় সংঘের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ রইলো --

বাকসা বি. এন. বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান কর্মসূচি (২০২৬) অনুষ্ঠিত হলো উদয় সংঘের মাঠে। মাঠ ব্যবহার এবং সমস্ত সহযো...
21/01/2026

বাকসা বি. এন. বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান কর্মসূচি (২০২৬) অনুষ্ঠিত হলো উদয় সংঘের মাঠে। মাঠ ব্যবহার এবং সমস্ত সহযোগিতার জন্য, সংঘের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারিজাত কুমার বসু মহাশয়। এই ক্রীড়া কর্মসূচিকে সংহতি জানাতে উপস্থিত ছিলেন সংঘের ফুটবল কোচ আশীষ কুমার ঘোষ মহাশয় এবং সংঘের ফুটবল সংগঠক প্রতাপ মন্ডল মহাশয়। বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং বিদ্যালয়ের sports & Games ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান জয়ন্ত ভূমিজ মহাশয় সংঘের জুনিয়র ফুটবল টিমের জন্য একটি ফুটবল উপহার স্বরূপ তুলে দেন সংঘের ফুটবল সংগঠক প্রতাপ মন্ডল মহাশয়ের হাতে।

আমাদের  বার্ষিক ক্রীড়া - অনুষ্ঠান কর্মসূচি  ২০২৬ অনুষ্ঠিত হবে, আগামী ১৮/০১/২০২৬ রবিবার, সংঘ ময়দানে। সকাল ১০ টায় শিশু দৌড়...
16/01/2026

আমাদের বার্ষিক ক্রীড়া - অনুষ্ঠান কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হবে, আগামী ১৮/০১/২০২৬ রবিবার, সংঘ ময়দানে। সকাল ১০ টায় শিশু দৌড় দিয়ে শুরু হবে, শেষ হবে " যেমন খুশি সাজো " প্রতি যোগিতার মধ্যে দিয়ে। রয়েছে সারা দিনের, নানান ক্রীড়া- কর্মসূচি। একথা বলা অতুক্তি হবে না যে, উদয় সংঘের স্পোর্টস মানেই একটা উৎসব। বার্ষিক এই ক্রীড়া উৎসবে, সপরিবারে আসার আপনাদের সাদর আমন্ত্রণ রইলো।

29/12/2025
অত্যান্ত  আনন্দ ও গর্বের সঙ্গে আমরা জানাচ্ছি, নার্সারি লীগ এর জন্য  ফুটবল ট্রায়াল অনুষ্ঠিত হবে 27 শে ডিসেম্বর 2025 দুপুর...
22/12/2025

অত্যান্ত আনন্দ ও গর্বের সঙ্গে আমরা জানাচ্ছি, নার্সারি লীগ এর জন্য ফুটবল ট্রায়াল অনুষ্ঠিত হবে 27 শে ডিসেম্বর 2025 দুপুর 2 টায়, সংঘ ময়দানে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন

প্রতাপ মন্ডল--9831574610
সঞ্জীব পাত্র -- 9903625936

অনেক অনেক শুভেচ্ছা রইলো ক্ষুদে খেলোয়াড়দের ----
22/12/2025

অনেক অনেক শুভেচ্ছা রইলো ক্ষুদে খেলোয়াড়দের ----

Address

Begampur
712304

Telephone

+916297348682

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uday Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category