03/12/2023
"সেই ২০১৪ তে এসেছিলে তুমি" 💜💛
এখন বয়সটা অনেকটা বেড়েছে, ৬ ফুট ২ ইঞ্চি দানবটার সিক্স প্যাক- বাইসেপ- টাইপের কাট গুলো এখন আবছা হয়েছে,
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটেরই ধার কমেছে, অনেকেই বলেছিল কেকেআর তোমাকে ছেড়ে দেবে, অনেকে বলছে এটাই নাকি তোমার শেষ আইপিএল সিজেন আবার অনেকেই বলছে তোমার নাকি অনেক দাম অত দামের প্লেয়ার তুমি নয়!
কোনদিনও বুঝে উঠতে পারিনি এত প্রিয় হয়ে উঠবে তুমি, এত বড় বড় প্লেয়ার থাকতেও "রাসেল! রাসেল!" শব্দে বেজে উঠবে পুরো ইডেন গার্ডেন, দেখতে দেখতে ১০ বছর হয়ে গেলো তুমি কেকেআরে আছো - বহু না ভোলার মতো স্মৃতি উপহার দিয়েছে আমাদের, বহু ম্যাচ একা হাতে জিতিয়েছে, বহু রেকর্ড তৈরি করেছো, বহু মানুষ তোমার রূপ তোমার গায়ের রং নিয়ে ট্রোল করেছে শুধু তাদের প্রিয় আইপিএল টিমের বোলারদের তুমি মেরে তক্তা বানিয়ে দিয়েছো বলে, ভবিষ্যতেও হয়তো করবে। 🤣
এমনও সময় গেছে যেখানে তোমাকে ছাড়া কেকেআর দলটা ভাবাই যেত না "রাসেল একা কত খেলবে?" এই কথাটা প্রত্যেকটা কেকেআর ফ্যান একবার হলেও বলেছে এখন সময় পাল্টেছে দল অনেকটা ব্যালেন্সড তুমিও আর হয়তো এক দু বছরই খেলবে তবে তুমি ব্যাট করতে এলে বলার যদি চোখে ভয় আর বল হাতে তোমার ম্যাজিক প্রত্যেকটা কেকেআর তথা আইপিএল ফ্যান আজীবন ভুলতে পারবে না
রাসেলের কোন বিকল্প নেই, রাসেল বিক্রি নেই!
ভালো থেকো FOREVER KNIGHT 💜💛