টুকিটাকি মিডিয়া

টুকিটাকি মিডিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from টুকিটাকি মিডিয়া, Amateur Sports Team, Bankura.

নিজের ভালোবাসার মানুষ সঞ্জীব কুমারের প্রয়াণ দিবসেই প্রয়াত প্রাক্তন অভিনেত্রী  ও গায়িকা সুলক্ষনা পন্ডিত। মৃত্যুকালে তাঁর ...
07/11/2025

নিজের ভালোবাসার মানুষ সঞ্জীব কুমারের প্রয়াণ দিবসেই প্রয়াত প্রাক্তন অভিনেত্রী ও গায়িকা সুলক্ষনা পন্ডিত।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

সঙ্গীতের জগতে হোক বা অভিনয়জগতে, সত্তরের দশক থেকে আশির দশকের মধ্যে বলিপাড়ায় নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন বলি অভিনেত্রী-সঙ্গীতশিল্পী সুলক্ষণা পণ্ডিত।

ন’বছর বয়স থেকে গান করতে শুরু করেন সুলক্ষণা।১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তকদীর’ ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া ‘সাত সমুন্দর পার সে’ গানে গলা মেলান সুলক্ষণা।

১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘উলঝন’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন সুলক্ষণা। এই ছবিতে বলি অভিনেতা সঞ্জীব কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।

জীতেন্দ্র, রাজেশ খন্না, বিনোদ খন্না, শশী কপূর, শত্রুঘ্ন সিন্‌হার মতো বলি অভিনেতাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পান সুলক্ষণা।

১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘বন্দি’ নামের বাংলা ছবিতে উত্তম কুমারের সঙ্গেও অভিনয় করেন সুলক্ষণা।

অভিনয়ের পাশাপাশি গানের জগতেও নিজের পরিচিতি তৈরি করেন সুলক্ষণা। হিন্দি, বাংলা, মরাঠি, ওড়িয়া এবং গুজরাতি ভাষায় গান গেয়েছেন তিনি। কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মহম্মদ রফি এবং উদিত নারায়ণের সঙ্গে গান করেন সুলক্ষণা।

১৯৮৬ সালে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে পারফর্ম করেন সুলক্ষণা। তাঁকে শেষ গান করতে দেখা যায় ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘খামোশি: দ্য মিউজ়িক্যাল’ ছবির ‘সাগর কিনারে ভি দো দিল’ গানে।

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, সঞ্জীব কুমারকে প্রেম নিবেদন করেছিলেন সুলক্ষণা। কিন্তু অভিনেতা সুলক্ষণার প্রস্তাব ফিরিয়ে দেন।

সেই সময় অন্য অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন সঞ্জীব। সেই অভিনেত্রীকে দু’বার প্রেম নিবেদনও করেন সঞ্জীব। কিন্তু সঞ্জীবের প্রস্তাব ফিরিয়ে দেন সেই অভিনেত্রী।

প্রেমের কাহিনি বুনতে ব্যর্থ হলে বিয়ে না করার সিদ্ধান্ত নেন সঞ্জীব। সঞ্জীবের সঙ্গে সংসার গড়তে পারবেন না বলে সুলক্ষণাও বিয়ে না করার সিদ্ধান্ত নেন। কিন্তু সঞ্জীবকে মনের কথা জানানোর প্রভাব গিয়ে পড়ে সুলক্ষণার কেরিয়ারে।

এর পর ধীরে ধীরে সুলক্ষণার কাছে অভিনয়ের প্রস্তাব আসা কমতে থাকে। কাজ না পেয়ে মন আরও ভেঙে যায় অভিনেত্রীর। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দো ওয়াক্ত কি রোটি’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় সুলক্ষণাকে। এই ছবিতেও সঞ্জীবের সঙ্গে অভিনয় করেন তিনি।

১৯৮৫ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জীব। এক পুরনো সাক্ষাৎকারে বিজয়েতা পন্ডিত জানান, সঞ্জীবের প্রয়াণের পর মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন সুলক্ষণা।

২০০৬ সালে বিজয়েতা তাঁর বাড়িতে নিয়ে যান সুলক্ষণাকে। বিজয়েতার দাবি, নিজেকে ঘরবন্দি করে রাখতেন সুলক্ষণা। কারও সঙ্গে কথা বলতে চাইতেন না তিনি।

এর পর এক দিন বাথরুমে পা পিছলে পড়ে মারাত্মক চোট পান সুলক্ষণা। চার বার অস্ত্রোপচার হয় তাঁর। হাঁটাচলা করতেও কষ্ট হত সুলক্ষণার।






স্ত্রীর সাথে রজতাভ দত্ত ❤️❤️
06/11/2025

স্ত্রীর সাথে রজতাভ দত্ত ❤️❤️

একসাথে ছুটি কাটাচ্ছেন অভিনেতা ও  অভিনেত্রী ❤️
06/11/2025

একসাথে ছুটি কাটাচ্ছেন অভিনেতা ও অভিনেত্রী ❤️

Rare pic of Ashok kumar 🥰
06/11/2025

Rare pic of Ashok kumar 🥰

True legend 💖
06/11/2025

True legend 💖

জিতের স্ত্রী ও কন্যা 💝
06/11/2025

জিতের স্ত্রী ও কন্যা 💝

💝💝
06/11/2025

💝💝

30/10/2025












অমিত কুমার কিশোর কুমার পাহাড়ী সান্যাল তরুণ কুমার
30/10/2025

অমিত কুমার
কিশোর কুমার
পাহাড়ী সান্যাল
তরুণ কুমার












বলিউডের জনপ্রিয় অভিনেতা আশ্রানী ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন ওনার জন্য সবাই শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাও।
20/10/2025

বলিউডের জনপ্রিয় অভিনেতা আশ্রানী ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন ওনার জন্য সবাই শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাও।

Address

Bankura
722101, 722102

Website

Alerts

Be the first to know and let us send you an email when টুকিটাকি মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share