MATUA Football Foundation

MATUA Football Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MATUA Football Foundation, Sports Club, Bagula.

06/06/2026

কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবে খেলা প্রাক্তন ফুটবলার গৌতম ঠাকুর ও মতুয়া সমাজের কিছু বিশিষ্টজনের উদ্যোগে ২০২০ সালে প্রতিষ্ঠিত মতুয়া ফুটবল ফাউন্ডেশন এবার থেকে মতুয়া ইউনাইটেড স্পোর্টস ক্লাব নামে পরিচিত হলো। কলকাতা ফুটবল লিগের সর্বশেষ ধাপ, পঞ্চম 'বি' ডিভিশনে খেলা শুরু করে বিগত দুই বছরে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়ে উঠে এসে এবার চতুর্থ ডিভিশনে খেলছে তারা। এবার আইএফএ তাদের নতুন নামে খেলার ছাড়পত্র দেওয়ায় এই নামেই খেলতে দেখা যাবে তাদের। এই সময়কালে একই সঙ্গে অবশ্য মতুয়া ফুটবল ফাউন্ডেশন সংস্থার পৃষ্ঠপোষকতায় কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে মিলন বিথী ক্লাবটি অংশ নিতো মতুয়া মিলন বিথী নামে। এবার অবশ্য সেই গাঁটছড়া ভেঙেছে। এবার থেকে একমাত্র মতুয়া ইউনাইটেড স্পোর্টস ক্লাব নামেই কলকাতা লিগ, নার্সারি লিগ, স্টেট ইউথ লিগ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে ক্লাবটি। ইতিমধ্যেই তারা নদীয়ার বগুলা শ্রীকৃষ্ণ কলেজ মাঠে সিএফএল চতুর্থ ডিভিশনের জন্য অনুশীলন শুরু করেছে।

সৌজন্যে : MATUA Football Foundation

অত্যন্ত আনন্দের খবর আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। ঐক্যবদ্ধ মতুয়া সমাজ। মতুয়াদের এক হওয়া এবং এক করার আহ্বান। এমন এক...
04/06/2026

অত্যন্ত আনন্দের খবর আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। ঐক্যবদ্ধ মতুয়া সমাজ। মতুয়াদের এক হওয়া এবং এক করার আহ্বান। এমন একটা নাম হবে যে নামে আমাদের আলাদা একটি আইডেন্টিটি হবে। যে নামের মাধ্যমেই মতুয়া সমাজকে এক করার একটা বার্তা দেওয়া যাবে। এই কাজটি প্রায় গত 6 মাসের চেষ্টায় সম্পন্ন হলো,
Indian Football Association এর গভর্নিং বডির মিটিংয়ে আমাদের ক্লাবের নাম Matua Football Foundation থেকে পরিবর্তন হয়ে Matua United Sports Club হয়েছে।
জয় হরিবল, জয় মতুয়া জয় ফুটবল

আজ আবার মতুয়া ফুটবল টিমের কলকাতা লীগের প্র্যাকটিস বগুলা শ্রীকৃষ্ণ কলেজ ময়দানে দুপুর ৩.৩০ থেকে ৬:১৫ অব্দি। বগুলা সহ পার...
31/05/2026

আজ আবার মতুয়া ফুটবল টিমের কলকাতা লীগের প্র্যাকটিস বগুলা শ্রীকৃষ্ণ কলেজ ময়দানে দুপুর ৩.৩০ থেকে ৬:১৫ অব্দি।
বগুলা সহ পার্শ্ববর্তী এলাকার ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা বিশেষ ভাবে প্রয়োজন। প্লেয়ারদের প্র্যাকটিস করার জন্য উপযুক্ত পরিবেশ আপনারাই দিতে পারেন।মাঠে আসুন, প্লেয়ারদের চিনুন, প্র্যাকটিসে প্লেয়ারদের পাশে থাকুন, সাপোর্ট করুন, মাঠের বাইরে অনেক কাজ থাকে সেগুলি ভাগ করে নিন সঙ্গে প্লেয়ারদের মানসিক শক্তি বাড়িয়ে তুলুন। লক্ষ্য কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়া এবং টিমকে প্রমোশন করে থার্ড ডিভিশনে তোলা।
জয় হরিবল, জয় মতুয়া জয় ফুটবল।

আসন্ন কলকাতা লিগ 4th ডিভিশনের জন্য আজ (30/05/26)থেকে মতুয়া ফুটবল ফাউন্ডেশনের প্রস্তুতি শুরু হয়ে গেল বগুলা শ্রীকৃষ্ণ কল...
30/05/2026

আসন্ন কলকাতা লিগ 4th ডিভিশনের জন্য আজ (30/05/26)থেকে মতুয়া ফুটবল ফাউন্ডেশনের প্রস্তুতি শুরু হয়ে গেল বগুলা শ্রীকৃষ্ণ কলেজ মাঠে। বগুলা সহ পার্শ্ববর্তী অঞ্চলের ক্রীড়া প্রেমী সহ বাংলার বিভিন্ন প্রান্তের মতুয়াদের সহযোগিতায় এবং অনুপ্রেরণায় এই টিম তৈরি হয়েছে। বিগত দুবছর কলকাতা লিগে পরপর চ্যাম্পিয়ন হয়ে ফিফ্থ ডিভিশন থেকে 4th ডিভিশনে উন্নীত হয়েছে।আমরা আশা করছি এ বছরও মতুয়া টিম কলকাতা মাঠে ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্টের জন্য বিশেষ করে বগুলা শ্রী কৃষ্ণ কলেজ এর সহযোগিতা এবং আপামর বগুলা বাসীর সহযোগিতা প্রয়োজন।বগুলা কলেজ মাঠকে খেলার উপযুক্ত করে তোলা, মাঠেকে পরিষ্কার রাখা এবং মতুয়া টিমকে প্র্যাকটিস করার সুযোগ এবং পরিবেশ দেওয়ার অনুরোধ জানাই।

29/05/2026

কলকাতা লীগের জন্য ভালো মানের 2009-10 সালের (অনূর্ধ্ব 17) প্লেয়ার প্রয়োজন। আগামীকাল শনিবার (30/05/26)সকাল 7.30 টায় বগুলা কলেজ মাঠে প্রাকটিস।
9143723780

আজ আবার বগুলা শ্রী কৃষ্ণ কলেজ মাঠে IFA STATE YOUTH LEAGUE UNDER 17 এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে MATUA ...
15/05/2026

আজ আবার বগুলা শ্রী কৃষ্ণ কলেজ মাঠে IFA STATE YOUTH LEAGUE UNDER 17 এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে
MATUA FOOTBALL FOUNDATION
vs
BENGAL FOOTBALL ACADEMY
দুপুর 3 টে থেকে শুরু, মতুয়া ফুটবল ফাউন্ডেশনের সদস্য এবং ক্রীড়াপ্রেমীদের মাঠে আসার আহ্বান জানাই।

13/05/2026

2009(Under-17)সালে জন্ম ভালো মানের প্লেয়ার থাকলে যোগাযোগ করুন
Con:9143723780

12/05/2026

মতুয়া ইউনাইটেড স্পোর্টস ক্লাব খেলছে বগুলা কলেজ মাঠে

12/05/2026

Bagula College Ground
IFA STATE YOUTH LEAGUE U-17

আইএফএ স্টেট ইউথ লীগে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো মতুয়া ফুটবল ফাউন্ডেশন।11 ওই মে সোমবার দুপুর 3 টেয় বগুলা শ্রীকৃষ্...
12/05/2026

আইএফএ স্টেট ইউথ লীগে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো মতুয়া ফুটবল ফাউন্ডেশন।11 ওই মে সোমবার দুপুর 3 টেয় বগুলা শ্রীকৃষ্ণ কলেজ মাঠে নৈহাটির টিমকে ৩-০ গোলে পরাজিত করল। গোলদাতা সালমান শেখ ,সুরজ রায় এবং রিজু সরকার।
বগুলা কলেজ মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি করার আহ্বান। প্রতিদিন রাতে মাঠ নোংরা করা,গাড়ি চালানো, গাড়ি দেখানো বা নেশা করার জায়গা কলেজ মাঠ নয়। সবাইকে মাথায় রাখতে হবে এটা খেলার মাঠ ।আমাদের খুব কষ্ট করে এবং অর্থ ব্যয় করে কলেজ মাঠ খেলার উপযোগী করে তুলতে হয়।এগুলো থেকে বিরত থাকুন। রাজ্য স্তরের খেলা আমাদের বগুলা কলেজ মাঠে হচ্ছে এর সঙ্গে বগুলার সম্মান জড়িয়ে রয়েছে এটা মাথায় রাখার আবেদন রইলো।

Address

Bagula

Website

Alerts

Be the first to know and let us send you an email when MATUA Football Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category